SYLLABUS FOR BCS PRELIMINARY TEST (সর্বশেষ হালনাগাদ)

The Bangladesh Civil Service (BCS) Preliminary Test is a competitive examination that serves as the first step for recruiting government officials in Bangladesh. The exam covers a wide range of subjects to assess the candidate's knowledge and aptitude. The total marks for the preliminary test are 200.

সর্বশেষ আপডেট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন হালনাগাদ করেছে। নতুন মানবণ্টনে বাংলা ৩৫ থেকে ৩০, ইংরেজি ৩৫ থেকে ৩০ এবং বাংলাদেশ বিষয়াবলি ৩০ থেকে ২৫ নম্বর করা হয়েছে; অন্যদিকে আন্তর্জাতিক বিষয়াবলি ২০ থেকে ২৫, গাণিতিক যুক্তি ১৫ থেকে ২০ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন ১০ থেকে ১৫ নম্বরে উন্নীত করা হয়েছে। মোট নম্বর অপরিবর্তিত (২০০)। নিচের সিলেবাসটি হালনাগাদকৃত সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে।

কীভাবে প্রস্তুতি শুরু করবেন?

সিলেবাস দেখার পর এখন প্রস্তুতির পরিকল্পনা করুন — বিসিএস প্রস্তুতি কীভাবে নেবেন? সম্পূর্ণ গাইডলাইন পাতায় পাবেন বিষয়ভিত্তিক কৌশল, মাসভিত্তিক স্টাডি প্ল্যান ও পরীক্ষার দিনের করণীয়।

Mark Distribution

ক্র: নং বিষয়ের নাম পূর্ণমান
১.বাংলা ভাষা ও সাহিত্য30
২.English Language and Literature30
৩.বাংলাদেশ বিষয়াবলি25
৪.আন্তর্জাতিক বিষয়াবলি25
৫.ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা10
৬.সাধারণ বিজ্ঞান15
৭.কম্পিউটার ও তথ্য প্রযুক্তি15
৮.গাণিতিক যুক্তি20
৯.মানসিক দক্ষতা15
১০.নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন15
মোট200

বাংলা ভাষা ও সাহিত্য (পূর্ণমান: ৩০)

ভাষা (মান বণ্টন: ১৫)

প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস।

সাহিত্য

ক. প্রাচীন ও মধ্যযুগ - (মান বণ্টন: ০৫)

খ. আধুনিক যুগ (১৮০০-বর্তমান পর্যন্ত) - (মান বণ্টন: ১০)

English Language and Literature (Total Marks: 30)

PART-I: Language (Marks Distribution: 15)

A. Parts of Speech:

  • The Noun: The Determiner, The Gender, The Number
  • The Pronoun
  • The Verb: The Finite (transitive, intransitive), The Non-finite (participles, infinitives, gerund), The Linking Verb, The Phrasal Verb, Modals
  • The Adjective
  • The Adverb
  • The Preposition
  • The Conjunction

B. Idioms & Phrases: Meanings of Phrases, Kinds of Phrases, Identifying Phrases.

C. Clauses: The Principal Clause, The Subordinate Clause (The Noun Clause, The Adjective Clause, The Adverbial Clause & its types).

D. Corrections: The Tense, The Verb, The Preposition, The Determiner, The Gender, The Number, Subject-Verb Agreement.

E. Sentences & Transformations: The Simple Sentence, The Compound Sentence, The Complex Sentence, The Active Voice, The Passive Voice, The Positive Degree, The Comparative Degree, The Superlative Degree.

F. Words: Meanings, Synonyms, Antonyms, Spellings, Usage of words as various parts of speech, Formation of new words by adding prefixes and suffixes.

G. Composition: Names of parts of paragraphs/letters/applications.

PART-II: Literature (Marks Distribution: 15)

  • Names of writers of literary pieces from Elizabethan period to the 21st Century.
  • Quotations from drama/poetry of different ages.

বাংলাদেশ বিষয়াবলি (পূর্ণমান: ২৫)

১. বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; গণ অভ্যুত্থান ১৯৬৯; বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয় - (মান বণ্টন: ০৬)

২. বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা - (মান বণ্টন: ০২)

৩. বাংলাদেশের জনসংখ্যা: জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি - (মান বণ্টন: ০২)

৪. বাংলাদেশের অর্থনীতি: উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি - (মান বণ্টন: ০২)

৫. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, অন্যান্য শিল্পসমূহ, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি - (মান বণ্টন: ০২)

৬. বাংলাদেশের সংবিধান: প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ - (মান বণ্টন: ০৩)

৭. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা: রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা - (মান বণ্টন: ০৩)

৮. বাংলাদেশের সরকার ব্যবস্থা: আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার, স্থানীয় সরকার ব্যবস্থাপনা - (মান বণ্টন: ০৩)

৯. বাংলাদেশের জাতীয় অর্জন: বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি - (মান বণ্টন: ০২)

আন্তর্জাতিক বিষয়াবলি (পূর্ণমান: ২৫)

১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি - (মান বণ্টন: ০৫)

২. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক - (মান বণ্টন: ০৫)

৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ - (মান বণ্টন: ০৫)

৪. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি - (মান বণ্টন: ০৫)

৫. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি - (মান বণ্টন: ০৫)

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (পূর্ণমান: ১০)

১. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব - (মান বণ্টন: ০২)

২. অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব - (মান বণ্টন: ০২)

৩. বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ - (মান বণ্টন: ০২)

৪. বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব - (মান বণ্টন: ০২)

৫. প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা - (মান বণ্টন: ০২)

সাধারণ বিজ্ঞান (পূর্ণমান: ১৫)

ভৌত বিজ্ঞান (মান বণ্টন: ০৫)

পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতি বিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্স-রে, তেজস্ক্রিয়তা ইত্যাদি।

জীব বিজ্ঞান (মান বণ্টন: ০৫)

পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।

আধুনিক বিজ্ঞান (মান বণ্টন: ০৫)

পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (পূর্ণমান: ১৫)

কম্পিউটার (মান বণ্টন: ১০)

  • কম্পিউটার পেরিফেরালস (Computer Peripherals): কি-বোর্ড (Keyboard), মাউস (Mouse), ওসিআর (OCR) ইত্যাদি;
  • কম্পিউটারের অঙ্গসংগঠন (Computer Architecture): সিপিইউ (CPU), হার্ড ডিস্ক (Hard Disk), এএলইউ (ALU) ইত্যাদি;
  • কম্পিউটারের পারঙ্গমতা (Computer Performance);
  • দৈনন্দিন জীবনে কম্পিউটার (Computer in Practical Fields): কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি;
  • কম্পিউটারের নম্বর ব্যবস্থা (Number Systems of Computer);
  • অপারেটিং সিস্টেমস (Operating Systems);
  • এমবেডেড কম্পিউটার (Embedded Computer);
  • কম্পিউটারের ইতিহাস (History of Computer);
  • কম্পিউটারের প্রকারভেদ (Types of Computers);
  • কম্পিউটার প্রোগ্রাম (Computer Program): ভাইরাস (VIRUS), ফায়ারওয়াল (Firewall) ইত্যাদি;
  • ডেটাবেইস সিস্টেম (Database System)।

তথ্যপ্রযুক্তি (মান বণ্টন: ০৫)

  • ই-কমার্স (E-Commerce);
  • সেলুলার ডাটা নেটওয়ার্ক (Cellular Data Network): টুজি (2G), থ্রিজি (3G), ফোরজি (4G), ওয়াইম্যাক্স (Wimax) ইত্যাদি;
  • কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network): ল্যান (LAN), ম্যান (MAN), ওয়াই-ফাই (WiFi), ওয়াইম্যাক্স (Wimax) ইত্যাদি;
  • দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি (Information Technologies in Practical Fields);
  • স্মার্টফোন (SmartPhone);
  • ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web - WWW);
  • ইন্টারনেট (Internet);
  • নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি (Daily-Use Computing Technology): ই-মেইল (E-mail), ফ্যাক্স (Fax) ইত্যাদি;
  • ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট (Client-Server Management);
  • মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ (Mobile Features);
  • তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ (Tech-Giants Services & News): গুগল (Google), মাইক্রোসফট (Microsoft), আইবিএম (IBM) ইত্যাদি;
  • ক্লাউড কম্পিউটিং (Cloud Computing);
  • সোশ্যাল নেটওয়ার্কিং (Social Networking): ফেসবুক (Facebook), টুইটার (Twitter), ইন্সটাগ্রাম (Instagram) ইত্যাদি;
  • রোবটিক্স (Robotics);
  • সাইবার অপরাধ (Cyber Crime)।

গাণিতিক যুক্তি (পূর্ণমান: ২০)

১. বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি - (মান বণ্টন: ০৪)

২. বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ - (মান বণ্টন: ০৪)

৩. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা - (মান বণ্টন: ০৪)

৪. রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরলক্ষেত্র ও ঘনবস্তু- (মান বণ্টন: ০৪)

৫. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা- (মান বণ্টন: ০৪)

মানসিক দক্ষতা (পূর্ণমান: ১৫)

  • ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)
  • সমস্যা সমাধান (Problem Solving)
  • বানান ও ভাষা (Spelling and Language)
  • যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)
  • স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation)
  • সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন (পূর্ণমান: ১৫)

  • Definition of Values and Good Governance;
  • Relation between Values and Good Governance;
  • General Perception of Values and Good Governance;
  • Importance of Values and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals;
  • Impact of Values and Good Governance in national development;
  • How the element of Good Governance and Values can be established in society in a given social context;
  • The benefit of Values and Good Governance and the cost society pays adversely in their absence.