বিজেএস পরীক্ষার প্রস্তুতি
সহকারী জজ নিয়োগের বিজেএস প্রিলিমিনারির জন্য যা যা লাগে সব এক জায়গায়: সিলেবাস বুঝে নিন, আইনসহ বিষয়ভিত্তিক মডিউল পড়ুন, মডেল টেস্টে নিজেকে যাচাই করুন এবং বিগত বিজেএস প্রশ্ন সমাধান করে প্রস্তুতি পাকা করুন।
- ১০০নম্বরের প্রিলিমিনারি
- ৭টিবিষয়
- ৫৭টিপ্রস্তুতি মডিউল
- ১২টিঅনলাইন মডেল টেস্ট
- ১৭টিবিজেএস প্রশ্নপত্রের সমাধান
১ সিলেবাস ও মানবণ্টন
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC) সহকারী জজ নিয়োগের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—তিন ধাপে পরীক্ষা নেয়। প্রিলিমিনারি একটি বাছাই পরীক্ষা: এর নম্বর চূড়ান্ত মেধাতালিকায় যোগ হয় না, তবে ৫০-এর কম পেলে লিখিত পরীক্ষায় বসা যায় না। মোট নম্বরের অর্ধেকের বেশি আসে আইন থেকে।
| পরীক্ষার ধরন | প্রিলিমিনারি, ১০০টি MCQ |
|---|---|
| পূর্ণমান ও সময় | ১০০ নম্বর, ১ ঘণ্টা |
| নেগেটিভ মার্কিং | প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যায় |
| পাস নম্বর | ন্যূনতম ৫০ |
| পরের ধাপ | লিখিত পরীক্ষা (১০০০ নম্বর), তারপর মৌখিক পরীক্ষা (১০০ নম্বর) |
কোন বিষয় থেকে কত প্রশ্ন আসে (১২তম–১৯তম বিজেএসের গড়)
কমিশন বিষয়ভিত্তিক নম্বর আগে থেকে নির্দিষ্ট করে দেয় না; এই হিসাব বিগত প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি।
২ প্রস্তুতি মডিউল
আইনের ১১টি মডিউলসহ প্রতিটি বিষয়ের জন্য আলাদা মডিউল আছে, প্রতিটিতে অধ্যায়ভিত্তিক আলোচনা, বিগত বিজেএস প্রশ্ন ও অনুশীলনী। আইনে ভালো না করলে প্রিলিমিনারি পাস করা প্রায় অসম্ভব, তাই আইনকে সবচেয়ে বেশি সময় দিন।
৩ অনলাইন মডেল টেস্ট
বিগত বিজেএস প্রিলিমিনারির প্রশ্নধরন বিশ্লেষণ করে তৈরি ১২টি মডেল টেস্ট। প্রতিটিতে ১০০টি প্রশ্ন (আইন ৪৮, English ১৩, বাংলা ১২, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ৮, বাংলাদেশ বিষয়াবলি ৭, আন্তর্জাতিক বিষয়াবলি ৬, বিজ্ঞান ৬), সময় ১ ঘণ্টা এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা। পরীক্ষা শেষে প্রাপ্ত নম্বর ও প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা দেখা যায়।
৪ প্রশ্ন ব্যাংক ও বিগত প্রশ্ন সমাধান
বিগত বছরের প্রশ্ন দেখলে বোঝা যায় কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও ব্যাখ্যা অনলাইনে বিনামূল্যে পড়ুন, আর অফলাইনে পড়তে চাইলে সবগুলো এক PDF-এ নিন।
বিগত বিজেএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
- ১৯শ বিজেএস
- ১৮শ বিজেএস
- ১৭তম বিজেএস
- ১৬তম বিজেএস
- ১৫তম বিজেএস
- ১৪তম বিজেএস
- ১৩তম বিজেএস
- ১২তম বিজেএস
- ১১তম বিজেএস
- ১০ম বিজেএস
- ৯ম বিজেএস
- ৮ম বিজেএস
- ৭ম বিজেএস
- ৬ষ্ঠ বিজেএস
- ৫ম বিজেএস
- ৪র্থ বিজেএস
- ৩য় বিজেএস
বিজেএস প্রশ্ন ব্যাংক — সব প্রশ্ন ও সমাধান এক PDF-এ
৩য় থেকে ১৯শ বিজেএস প্রিলিমিনারির সব প্রশ্নের সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যা, অফলাইনেও পড়ুন।
সাধারণ অংশের ই-বুক
বিজেএসের আইনবহির্ভূত বিষয়গুলোর জন্য আলাদা ই-বুক আছে, প্রতিটি মাত্র ১৪৯ টাকা।
কীভাবে এগোবেন
- সিলেবাস দিয়ে শুরু করুন: কোন বিষয়ে কত নম্বর, তা দেখে পড়ার সময় ভাগ করুন।
- বিষয়ভিত্তিক মডিউল পড়ুন: প্রতিদিন আইনের একটি অধ্যায় (দণ্ডবিধি, কার্যবিধি, সাক্ষ্য আইন, সংবিধান) পড়ুন, সাথে ইংরেজি বা বাংলার একটি অধ্যায়।
- বিগত প্রশ্ন সমাধান করুন: প্রতিটি অধ্যায় শেষে সেই অধ্যায়ের বিগত বিজেএস প্রশ্নগুলো মিলিয়ে নিন।
- মডেল টেস্ট দিন: সপ্তাহে ২–৩টি মডেল টেস্ট দিন এবং ভুল প্রশ্নের ব্যাখ্যা পড়ে দুর্বল বিষয় আবার মডিউল থেকে পড়ুন।