প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
আমাদের সেবা এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর এখানে খুঁজে নিন।
না, চাকরি বাংলা কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা একটি তথ্যমূলক প্ল্যাটফর্ম যা বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে চাকরির খবর ও বিজ্ঞপ্তি সংগ্রহ করে প্রকাশ করে। আমরা কোনো নিয়োগ প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত নই।
বর্তমানে আমরা ছয়টি প্রধান নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রদান করি — বিসিএস, ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন (NTRCA), প্রাথমিক সহকারী শিক্ষক, বিজেএস (সহকারী জজ) ও বার কাউন্সিল নিয়োগ। প্রতিটি পরীক্ষার জন্য থাকছে বিষয়ভিত্তিক প্রস্তুতি মডিউল, পূর্ণাঙ্গ সিলেবাস ও মানবণ্টন, বিগত সালের প্রশ্ন সমাধান এবং টাইমড মডেল টেস্ট। প্রতিটি অধ্যায়ে নিয়মের ব্যাখ্যা, উদাহরণ ও ১০০+ ব্যাখ্যাসহ MCQ দেওয়া আছে।
না। চাকরি বাংলার সকল প্রস্তুতি মডিউল, সিলেবাস, প্রশ্ন সমাধান ও মডেল টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। আলাদা কোনো বই বা কোচিং ছাড়াই যেন একজন প্রার্থী নিজে থেকে প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেন, সেভাবেই কনটেন্টগুলো সাজানো হয়েছে।
আমাদের সম্পাদকীয় দল যথাসম্ভব যাচাই করে প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা প্রকাশ করে। তবে আমরা শতভাগ নির্ভুলতার আইনি নিশ্চয়তা দিই না — চূড়ান্ত প্রস্তুতির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (BPSC, NTRCA, DPE বা নিয়োগকারী ব্যাংক/প্রতিষ্ঠান) সর্বশেষ অফিসিয়াল সিলেবাস ও উত্তর মিলিয়ে নেওয়ার অনুরোধ রইল। কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পৃষ্ঠায় জানালে আমরা দ্রুত সংশোধন করব।
ওয়েবসাইটের উপরের হেডারে থাকা “সার্চ” বাটনে ক্লিক করে যেকোনো বিষয়, প্রস্তুতি মডিউল, প্রশ্ন সমাধান, সিলেবাস বা চাকরির খবর তাৎক্ষণিকভাবে খুঁজে নিতে পারবেন। বাংলা বা ইংরেজি — দুই ভাষাতেই খোঁজা যায় (যেমন “সন্ধি”, “৪৭ বিসিএস”, “primary math”)।
আমরা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করি। প্রতিটি বিজ্ঞপ্তির সাথে আমরা মূল উৎসের লিঙ্ক দেওয়ার চেষ্টা করি।
প্রতিটি চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রক্রিয়া উল্লেখ করা থাকে। সাধারণত, বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে হয়। চাকরি বাংলা সরাসরি কোনো আবেদন গ্রহণ করে না।
না, আমাদের ওয়েবসাইট ব্যবহার এবং তথ্য দেখার জন্য কোনো প্রকার ফি বা চার্জ নেই। এটি সকল ব্যবহারকারীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে।
আমরা তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকি। তবে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনি যদি কোনো ভুল তথ্য খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠার মাধ্যমে জানান। আমরা যত দ্রুত সম্ভব তা সংশোধন করবো।
হ্যাঁ, আপনি আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আমাদের প্ল্যাটফর্মে প্রকাশ করতে পারেন। এর জন্য অনুগ্রহ করে আমাদের সাথে info@chakribangla.com এই ই-মেইলে যোগাযোগ করুন।
প্রিমিয়াম হলো আমাদের সাবস্ক্রিপশন সেবা — সাইটের সব পেজ বিজ্ঞাপনমুক্ত এবং প্রতি সপ্তাহে চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রস্তুতির রিসোর্সের নিউজলেটার ইমেইলে। মূল্য: ১ মাস ৯৯, ৩ মাস ১৪৯, ৬ মাস ১৯৯, ১ বছর ২৯৯ টাকা। প্রিমিয়াম পেজে গিয়ে প্ল্যান বেছে নিন, গুগল বা ইমেইল দিয়ে লগইন করুন, তারপর bKash/নগদ/রকেট/কার্ডে পেমেন্ট করুন — সাথে সাথেই চালু হবে। কোনো অটো-রিনিউ নেই।
সব পেমেন্ট হয় বাংলাদেশ ব্যাংক লাইসেন্সপ্রাপ্ত EPS পেমেন্ট গেটওয়ের মাধ্যমে — bKash, নগদ, রকেট, উপায়, OK Wallet, ভিসা/মাস্টারকার্ড সবই চলে। পেমেন্ট সফল হলে আমাদের সার্ভার গেটওয়ে থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে: ই-বুকের ক্ষেত্রে সাথে সাথে ডাউনলোড লিংক পেজে ও ইমেইলে, প্রিমিয়ামের ক্ষেত্রে সাথে সাথে বিজ্ঞাপন বন্ধ। কোনো TrxID জমা দেওয়া বা ম্যানুয়াল অনুমোদনের অপেক্ষা নেই। লগইন করে কিনলে ড্যাশবোর্ড থেকে বই যেকোনো সময় আবার ডাউনলোড করা যায়।