বিজেএস (সহকারী জজ) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন

কীভাবে প্রস্তুতি শুরু করবেন?

সিলেবাস দেখার পর এখন প্রস্তুতির পরিকল্পনা করুন — বিজেএস প্রস্তুতি কীভাবে নেবেন? সম্পূর্ণ গাইডলাইন পাতায় পাবেন বিষয়ভিত্তিক কৌশল, স্টাডি প্ল্যান ও পরীক্ষার দিনের করণীয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC) কর্তৃক পরিচালিত সহকারী জজ (বিজেএস) নিয়োগ পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয় — প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা (ভাইভা)। প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনী, সময় ১ ঘণ্টা।

বিসিএস বা অন্যান্য সাধারণ নিয়োগ পরীক্ষার তুলনায় বিজেএস প্রিলিমিনারিতে আইন অংশের ওজন সবচেয়ে বেশি — বিগত ১৬টি বিজেএস পরীক্ষা বিশ্লেষণ করে প্রাপ্ত গড় মানবণ্টন নিচে দেওয়া হলো।

ক্রমিকবিষয়আনুমানিক পূর্ণমান
১.আইন (দণ্ডবিধি, কার্যবিধি, সাক্ষ্য আইন ইত্যাদি)৪৮
২.ইংরেজি (English)১৩
৩.বাংলা১২
৪.সাধারণ গণিত ও মানসিক দক্ষতা৮
৫.বাংলাদেশ বিষয়াবলি৭
৬.আন্তর্জাতিক বিষয়াবলি৬
৭.সাধারণ বিজ্ঞান৬
মোট১০০

গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য সাধারণত ০.২৫ নম্বর কর্তন করা হয় (নেগেটিভ মার্কিং)।
  • মানবণ্টন বিজ্ঞপ্তিভেদে সামান্য পরিবর্তিত হতে পারে — তাই সর্বশেষ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
  • প্রশ্নের মান ও ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বিগত সালের বিজেএস প্রশ্ন সমাধান দেখে নিন, এবং অনলাইন মডেল টেস্টে নিজেকে যাচাই করুন।