১৮শ বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) প্রিলিমিনারি: প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক অনুষ্ঠিত ১৮শ বিজেএস প্রিলিমিনারি পরীক্ষায় (পরীক্ষার তারিখ: ১ নভেম্বর, ২০২৫, পূর্ণমান ১০০) মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল। এখানে প্রশ্নগুলো বিষয়ভিত্তিকভাবে সাজিয়ে প্রতিটির সঠিক উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হলো, যা সহকারী জজসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
বিষয়ভিত্তিক গাইড (১১টি বই)
প্রশ্ন ব্যাংক (৬টি বই)
আইন (প্রশ্ন ১–৫৯)
১. The Transfer of Property Act, 1882 এর বিধানে সোলে ডিক্রীর ক্ষেত্রে Lis pendens নীতি-
(ক) প্রয়োগযোগ্য হবে (খ) প্রয়োগযোগ্য হবে না (গ) আদালত অনুমতি দিলে প্রয়োগযোগ্য হবে (ঘ) উপরের কোনটিই নয়
উত্তর: (খ) প্রয়োগযোগ্য হবে না
ব্যাখ্যা: Transfer of Property Act, 1882-এর Section 52 অনুযায়ী, Lis pendens নীতি শুধুমাত্র মামলা বিচারাধীন থাকাকালীন সময়ের জন্য প্রযোজ্য। সোলে ডিক্রীর ক্ষেত্রে মামলা আর বিচারাধীন থাকে না, তাই এই নীতি প্রয়োগযোগ্য হবে না।
২. অনাদায়ের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন, অথবা দায় পরিশোধের চুক্তিকে The Contract Act, 1872 অনুসারে কী বলা হয়?
(ক) ঘটনা নির্ভর চুক্তি (খ) জামিনের চুক্তি (গ) খেসারতের চুক্তি (ঘ) জিম্মা
উত্তর: (খ) জামিনের চুক্তি
ব্যাখ্যা: চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১২৬ অনুযায়ী, জামিনের চুক্তি (Contract of Guarantee) হলো তৃতীয় ব্যক্তির অনাদায়ের ক্ষেত্রে তার অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি।
৩. The Transfer of Property Act, 1882 এর বিধানে বিনা জামানতে ঋণ গ্রহণ করা হলে ঋণদাতার পাওনার যে অধিকার সৃষ্টি হয় তাকে কী বলে?
(ক) চার্জ (খ) দান (গ) রেহেন (ঘ) নালিশযোগ্য দাবী
উত্তর: (ঘ) নালিশযোগ্য দাবী
ব্যাখ্যা: Transfer of Property Act, 1882-এর ধারা ৩ অনুসারে, বিনা জামানতে ঋণদাতার পাওনার অধিকারকে "Actionable Claim" (নালিশযোগ্য দাবী) বলা হয়।
৪. The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৩ ধারা অনুসারে স্বত্বলিপি হালনাগাদ সংরক্ষণ কার্যক্রমে কোন কারণপ্রসূতঃ পরিবর্তন স্বত্বলিপিতে সন্নিবেশযোগ্য নয়?
(ক) হস্তান্তরের ফলে নামজারী (খ) জোতের একত্রীকরণ (গ) রিসিভার নিয়োগ (ঘ) জমি সিকস্তি হেতু খাজনা মওকুফ
উত্তর: (গ) রিসিভার নিয়োগ
ব্যাখ্যা: State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৩ ধারা অনুসারে রিসিভার নিয়োগ কারণপ্রসূতঃ পরিবর্তন স্বত্বলিপিতে সন্নিবেশযোগ্য নয়।
৫. The Registration Act, 1908 এর বিধানে মিথ্যা তথ্য দিয়ে দলিল রেজিস্ট্রির শাস্তি-
(ক) ৭ বছরের কারাদণ্ড (খ) অর্থদণ্ড (গ) ক ও খ উভয়েই (ঘ) ক অথবা খ
উত্তর: (গ) ক ও খ উভয়েই
ব্যাখ্যা: নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ৮২ অনুযায়ী, কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে দলিল নিবন্ধন করলে বা এতে সহায়তা করলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
৬. The Transfer of Property Act, 1882 এর কোন ধারায় 'সৎ বিশ্বাসে ও মূল্যের বিনিময়ে হস্তান্তরগ্রহীতা'-এর অধিকার সংরক্ষণ করা হয়েছে?
(ক) 53D (খ) 52 (গ) 53 (ঘ) 53B
উত্তর: (গ) 53
ব্যাখ্যা: সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ৫৩ ধারায় জালিয়াতিপূর্ণ হস্তান্তর (Fraudulent Transfer) সম্পর্কে বলা হয়েছে। ঋণদাতাদের ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হস্তান্তর বাতিলযোগ্য হলেও, যিনি সৎ বিশ্বাসে ও মূল্যের বিনিময়ে সম্পত্তি গ্রহণ করেছেন তার অধিকার এই ধারার সুরক্ষা পায়।
৭. The Contract Act, 1872 এর বিধান মতে Coercion-এর মাধ্যমে সম্মতি আদায় করলে সে চুক্তি -
(ক) বৈধ (খ) বাতিল (গ) বাতিলযোগ্য (ঘ) অবৈধ
উত্তর: (গ) বাতিলযোগ্য
ব্যাখ্যা: চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১৪, ১৫ ও ১৯ অনুযায়ী বলপ্রয়োগ বা জবরদস্তি (Coercion) দ্বারা কোনো পক্ষের সম্মতি আদায় করা হলে, যার সম্মতি এভাবে আদায় হয়েছে তিনি চাইলে চুক্তিটি বাতিল করতে পারেন। অর্থাৎ এমন চুক্তি বাতিলযোগ্য (Voidable), স্বয়ংক্রিয়ভাবে বাতিল নয়।
৮. 'Onerous Gift' কোন আইনের বিধানে প্রযোজ্য?
(ক) মুসলিম আইন (খ) হিন্দু আইন (গ) সম্পত্তি হস্তান্তর আইন (ঘ) উপরের সবকটি
উত্তর: (গ) সম্পত্তি হস্তান্তর আইন
ব্যাখ্যা: সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ধারা ১২৭-এ Onerous Gift বা দায়যুক্ত দান নিয়ে আলোচনা করা হয়েছে। একই দলিলে একাধিক সম্পত্তি দান করা হলে, যার একটি দায়যুক্ত (বোঝাসহ) এবং অন্যগুলো নয়, সেক্ষেত্রে গ্রহীতাকে হয় সবগুলো গ্রহণ করতে হবে অথবা সবগুলো প্রত্যাখ্যান করতে হবে।
৯. The Transfer of Property Act, 1882 এর ১০৫ ধারা অনুসারে ইজারার একককালীন মূল্যকে কী বলা হয়?
(ক) খাজনা (খ) সুদ (গ) কর (ঘ) সেলামী
উত্তর: (ঘ) সেলামী
ব্যাখ্যা: সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ধারা ১০৫ অনুযায়ী ইজারার (Lease) প্রতিদান দুইভাবে হতে পারে- একককালীন মূল্যকে বলা হয় সেলামী (Premium) এবং পর্যায়ক্রমিক অর্থকে বলা হয় খাজনা (Rent)।
১০. The Transfer of Property Act, 1882 এ বিধানে সম্পত্তির বিক্রয় চুক্তিতে দলিল সম্পাদন ও রেজিস্ট্রির সময় উল্লেখ না থাকলে কত সময় ধরে নিতে হবে?
(ক) ২ মাস (খ) ৪ মাস (গ) ৬ মাস (ঘ) ১ মাস
উত্তর: (গ) ৬ মাস
ব্যাখ্যা: সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ধারা ৫৪ক অনুযায়ী স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তিতে দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের জন্য কোনো সময় উল্লেখ না থাকলে তা রেজিস্ট্রেশনের তারিখ হতে ৬ মাস ধরে নিতে হবে।
১১. নিম্নের কোন ধারায় প্রজাতন্ত্র অর্থ 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' সংজ্ঞাটি দেওয়া আছে?
(ক) The General Clauses Act, 1897 এর 3(50a) (খ) The General Clauses Act, 1897 এর 3(45) (গ) The General Clauses Act, 1897 এর 3(46) (ঘ) The General Clauses Act, 1897 এর 3(46a)
উত্তর: (ঘ) The General Clauses Act, 1897 এর 3(46a)
ব্যাখ্যা: সাধারণ ব্যাখ্যা আইন, ১৮৯৭-এর ধারা ৩(৪৬ক) অনুযায়ী 'প্রজাতন্ত্র' বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে বোঝানো হয়েছে। এই আইনটি বিভিন্ন আইনি পরিভাষার প্রামাণ্য সংজ্ঞা প্রদান করে।
১২. আমেরিকার আইন ব্যবস্থায় প্রচলিত 'Due process' ধারণার সমার্থক বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে?
(ক) ২৭ ও ৩১ অনুচ্ছেদ (খ) ২৮ ও ২৯ অনুচ্ছেদ (গ) ৩২ অনুচ্ছেদ (ঘ) সবকটিতেই
উত্তর: (ঘ) সবকটিতেই
ব্যাখ্যা: মার্কিন সংবিধানের 'Due Process of Law' নীতি আইনের দৃষ্টিতে সমতা ও যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ (আইনের দৃষ্টিতে সমতা), ২৮-২৯ (বৈষম্য নিষিদ্ধকরণ) এবং ৩২ (জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা)- এই তিনটি অনুচ্ছেদ একত্রে Due Process ধারণার বিভিন্ন দিক প্রতিফলিত করে।
১৩. বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারকগণকে অপসারণের সুপারিশকারী কর্তৃপক্ষ -
(ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি (গ) সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল (ঘ) জাতীয় সংসদ
উত্তর: (গ) সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল
ব্যাখ্যা: সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ বা অসামর্থ্যের কারণে অপসারণের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল (SJC) তদন্ত করে রাষ্ট্রপতিকে সুপারিশ করে। কাউন্সিলের চেয়ারম্যান প্রধান বিচারপতি এবং অন্য সদস্যরা আপীল বিভাগের সিনিয়র বিচারক।
১৪. 'বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র' সংবিধানের কোথায় এর উল্লেখ আছে?
(ক) প্রস্তাবনায় (খ) অনুচ্ছেদ ১ (গ) অনুচ্ছেদ ৭ (ঘ) অনুচ্ছেদ ৪(২)
উত্তর: (খ) অনুচ্ছেদ ১
ব্যাখ্যা: সংবিধানের ১ম অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামে পরিচিত হবে।
১৫. রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশ কত দিনের মধ্যে সংসদের মাধ্যমে আইনে পরিণত করা না হলে বিলুপ্ত হয়ে যাবে?
(ক) অধ্যাদেশ প্রণয়নের তারিখ হতে ৯০ দিন (খ) প্রথম সংসদ অধিবেশনের ১ম দিন হতে ৩০ দিন (গ) প্রথম সংসদ অধিবেশনে উত্থাপনের তারিখ হতে ৩০ দিন (ঘ) অধ্যাদেশ প্রণয়নের তারিখ হতে ৬ মাস
উত্তর: (গ) প্রথম সংসদ অধিবেশনে উত্থাপনের তারিখ হতে ৩০ দিন
ব্যাখ্যা: সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপিত হতে হয় এবং উপস্থাপনের পর ৩০ দিন অতিবাহিত হলে বা তার আগেই সংসদ যদি তা অননুমোদনের প্রস্তাব পাস করে, তাহলে অধ্যাদেশটির কার্যকরতা লোপ পায়।
১৬. আদালত ও ট্রাইব্যুনাল সমূহের উপর হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগে নিম্নের কোন বিধানটি অতিরিক্ত বলে বিবেচিত?
(ক) সংবিধানের ১০৯ অনুচ্ছেদ (খ) দেওয়ানী কার্যবিধির ১১৫ ধারা (গ) সংবিধানের ১০২ অনুচ্ছেদ (ঘ) ফৌজদারী কার্যবিধির ৪৩৯ ধারা
উত্তর: (গ) সংবিধানের ১০২ অনুচ্ছেদ
ব্যাখ্যা: সংবিধানের ১০৯ অনুচ্ছেদ হাইকোর্ট বিভাগকে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মূল ক্ষমতা দিয়েছে, আর দেওয়ানী কার্যবিধির ১১৫ ও ফৌজদারী কার্যবিধির ৪৩৯ ধারা সেই ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াগত (রিভিশন) হাতিয়ার মাত্র। সংবিধানের ১০২ অনুচ্ছেদ মূলত রিট এখতিয়ার সংক্রান্ত পৃথক বিধান বলে এক্ষেত্রে অতিরিক্ত/অপ্রাসঙ্গিক বিবেচিত হয়।
১৭. আইন ব্যাখ্যার প্রচলিত পদ্ধতিগুলিকে আক্ষরিক (Grammatical) এবং যুক্তিবাদী (Logical) দুটি ভাগে ভাগ করেছেন বিখ্যাত আইনবিদ-
(ক) N.S Bindra (খ) Salmond (গ) Francis Bacon (ঘ) John Chipman Gray
উত্তর: (খ) Salmond
ব্যাখ্যা: স্যার জন স্যালমন্ড তাঁর বিখ্যাত গ্রন্থ "Jurisprudence"-এ আইন ব্যাখ্যার পদ্ধতিকে দুই ভাগে ভাগ করেছেন- আক্ষরিক বা ব্যাকরণগত পদ্ধতি (Grammatical Method), যেখানে আইনের শব্দগত অর্থে গুরুত্ব দেওয়া হয়, এবং যুক্তিবাদী পদ্ধতি (Logical Method), যেখানে আইনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট বিবেচনা করা হয়।
১৮. 'সংসদের কোনো আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাইবে না'- সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
(ক) ৮৫ (খ) ৮১ (গ) ৮৩ (ঘ) ৮০
উত্তর: (গ) ৮৩
ব্যাখ্যা: সংবিধানের ৮৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদের কোনো আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না। প্রসঙ্গত, ৮০ নং অনুচ্ছেদ আইনপ্রণয়ন-পদ্ধতি এবং ৮১ নং অনুচ্ছেদ অর্থবিল সম্পর্কিত।
১৯. দুর্নীতি দমন আইন, ২০০৪ এর অধীনে একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধ দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ক্ষেত্রে প্রয়োজন হয়-
(ক) শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের অনুমোদন আবশ্যক হবে (খ) শুধুমাত্র সরকারের অনুমোদন আবশ্যক হবে (গ) কমিশন ও সরকার উভয়ের অনুমোদন আবশ্যক হবে (ঘ) কোনো অনুমোদনেরই আবশ্যকতা নেই
উত্তর: (গ) কমিশন ও সরকার উভয়ের অনুমোদন আবশ্যক হবে
ব্যাখ্যা: দুর্নীতি দমন আইন, ২০০৪ এর অধীনে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কমিশন ও সরকার উভয়ের অনুমোদন প্রয়োজন।
২০. মাদকদ্রব্যের রাসায়নিক গঠনের অনুরূপ গঠন বিশিষ্ট বস্তু না হওয়া সত্ত্বেও মাদকের ন্যায় আসক্তি সৃষ্টিকারী মনোদৈহিক প্রতিক্রিয়া সৃষ্টিতে কার্যকর বস্তুকে কী বলে?
(ক) অ্যাগনিস্ট (Agonist) (খ) অ্যালকালয়েড (Alkaloid) (গ) অ্যালকোহল (Alcohol) (ঘ) অ্যানালগ (Analogue)
উত্তর: (ক) অ্যাগনিস্ট (Agonist)
ব্যাখ্যা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ২(২)-এ 'অ্যাগনিস্ট (Agonist)' সংজ্ঞায়িত।
২১. লিগ্যাল এইড অফিসার কর্তৃক মিমাংসা সভা অনুষ্ঠানের ক্ষেত্রে জারিকারক নোটিশ গ্রহণের কতদিনের মধ্যে পক্ষগণের ঠিকানায় জারির ব্যবস্থা করবেন?
(ক) অনধিক ১৫ দিন (খ) অনধিক ৭ দিন (গ) অনধিক ১০ দিন (ঘ) অনধিক ২১ দিন
উত্তর: (খ) অনধিক ৭ দিন
ব্যাখ্যা: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিধিমালা, ২০১৫-এর বিধি ৬ অনুযায়ী, লিগ্যাল এইড অফিসার কর্তৃক প্রেরিত নোটিশ জারির জন্য জারিকারক নোটিশ প্রাপ্তির অনধিক সাত দিনের মধ্যে তা পক্ষগণের ঠিকানায় জারির ব্যবস্থা গ্রহণ করবেন।
২২. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর অধীন প্রতিরোধমূলক তল্লাশি কার্যক্রম পরিচালনার কত ঘণ্টার মধ্যে তল্লাশির কারণ ও ফলাফল সম্বলিত বিবরণ প্রতিবেদন প্রস্তুত করতে হয়?
(ক) ৪৫ ঘণ্টা (খ) ৭২ ঘণ্টা (গ) ৬০ ঘণ্টা (ঘ) ১২ ঘণ্টা
উত্তর: (খ) ৭২ ঘণ্টা
ব্যাখ্যা: মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ধারা ২০(৪) অনুসারে, প্রতিরোধমূলক তল্লাশি সম্পাদনের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে তল্লাশি কার্যে নেতৃত্বদানকারী কর্মকর্তা তল্লাশির কারণ ও ফলাফলের বিবরণ সম্বলিত প্রতিবেদন তৈরি করবেন।
২৩. মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধের সাথে নিম্নের কোন আইনের অপরাধ জড়িত?
(ক) মানি লন্ডারিং আইন, ২০১২ (খ) এসিড অপরাধ দমন আইন, ২০০২ (গ) ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ (ঘ) উপরের কোনটি নয়
উত্তর: (ক) মানি লন্ডারিং আইন, ২০১২
ব্যাখ্যা: মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ৪(২) অনুযায়ী মাদক পাচার একটি পূর্বশর্ত অপরাধ (Predicate Offence) হিসেবে স্বীকৃত। অর্থাৎ, মাদক পাচারের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ বৈধ করার চেষ্টা মানি লন্ডারিং আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ।
২৪. কোনো ব্যক্তি দুর্নীতির অপরাধের অভিযোগ দায়ের করতে থানায় গেলে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুযায়ী থানার দায়িত্ব হবে-
(ক) অভিযোগটি এজাহার হিসাবে রেকর্ড করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো (খ) অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো (গ) দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়ে অভিযোগটি অভিযোগকারীকে ফেরত দেয়া (ঘ) অভিযোগটি এজাহার হিসাবে রেকর্ড করে একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেয়া
উত্তর: (খ) অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো
ব্যাখ্যা: দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৪(২) অনুসারে, থানায় দুর্নীতির অপরাধ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর তা সরাসরি এজাহার হিসেবে নেওয়া যাবে না; বরং সাধারণ ডায়েরিভুক্ত করে অনধিক দুই কার্যদিবসের মধ্যে দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করতে হবে।
২৫. রায় প্রদানকালে আনীত অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক মর্মে সন্তোষজনকভাবে প্রমাণিত হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা দায়েরকারী ব্যক্তিকে কত দিনের কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে?
(ক) অনধিক দুই বৎসর (খ) অনধিক সাত বৎসর (গ) অনধিক এক বৎসর (ঘ) অনধিক পাঁচ বৎসর
উত্তর: (ক) অনধিক দুই বৎসর
ব্যাখ্যা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ১৭(৩) অনুসারে।
২৬. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীন সংঘটিত অপরাধের শিকার ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার কত ঘণ্টার মধ্যে এই সংক্রান্ত একটি সার্টিফিকেট বিনামূল্যে ভিকটিমকে প্রদান করতে হবে?
(ক) ৩৬ ঘণ্টা (খ) ৪৮ ঘণ্টা (গ) ৭২ ঘণ্টা (ঘ) ২৪ ঘণ্টা
উত্তর: (গ) ৭২ ঘণ্টা
ব্যাখ্যা: নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে ৭২ ঘণ্টার মধ্যে সার্টিফিকেট প্রদান করতে হবে।
২৭. কোন ব্যক্তি অ্যালকোহল পান কিংবা যে-কোনো ধরনের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে কী দণ্ড পেতে পারেন?
(ক) অনূর্ধ্ব ৩ বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ড (খ) অনূর্ধ্ব ৭ বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ড (গ) অনূর্ধ্ব ২ বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ড (ঘ) অনূর্ধ্ব ১ বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ড
উত্তর: (ঘ) অনূর্ধ্ব ১ বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্যাখ্যা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুযায়ী, কোনো ব্যক্তি অ্যালকোহল পান কিংবা যে-কোনো ধরনের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালনা করলে তিনি অনূর্ধ্ব ১ (এক) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
২৮. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীনে সংঘটিত অপরাধ বিচারের এখতিয়ার সম্পন্ন আদালত হলো-
(ক) স্পেশাল জজ আদালত (খ) জেলা ও দায়রা জজ আদালত (গ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (ঘ) 'ক' ও 'খ' তে উল্লিখিত উভয় আদালত
উত্তর: (ক) স্পেশাল জজ আদালত
ব্যাখ্যা: মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীনে স্পেশাল জজ আদালতে মামলার বিচার হয়।
২৯. আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর সর্বোত্তম স্বার্থে বিকল্প পন্থা (Diversion) গ্রহণ করা হলে বিকল্প পন্থার শর্ত প্রতিপালন বিষয়ে লক্ষ রাখার দায়িত্ব কার উপর বর্তায়?
(ক) শিশুর মাতা-পিতা বা অভিভাবক (খ) প্রবেশন কর্মকর্তা (গ) শিশু আদালত (ঘ) শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা
উত্তর: (খ) প্রবেশন কর্মকর্তা
ব্যাখ্যা: শিশু আইন, ২০১৩-এর ধারা ৪৮(৩) অনুসারে শিশুর সর্বোত্তম স্বার্থে আইনগত বিরোধ এড়িয়ে Diversion (বিকল্প পন্থা) গ্রহণ করা হলে, সেই বিকল্প শর্তগুলো পালন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও বাস্তবায়নের মূল দায়িত্ব থাকে প্রবেশন কর্মকর্তার উপর।
৩০. নিম্নের কোনটি The Special Powers Act, 1974 এর তফসিলভুক্ত আইন-
(ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (খ) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (গ) The Arms Acts, 1878 (ঘ) The Explosive Act, 1884
উত্তর: (গ) The Arms Acts, 1878
ব্যাখ্যা: বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর তফসিলে উল্লিখিত আইনসমূহের মধ্যে Arms Act, 1878 রয়েছে, যার অধীনে অস্ত্র সংক্রান্ত অপরাধসমূহ শাস্তিযোগ্য। প্রদত্ত অন্য বিকল্পগুলো এই তফসিলভুক্ত নয়।
৩১. The Special Powers Act, 1974 এর ৩ ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ প্রদান করতে পারবেন কে?
(ক) জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ (খ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় (গ) উপদেষ্টা পর্ষদ (Advisory Board) (ঘ) জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
উত্তর: (ঘ) জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা: বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ৩ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তিকে ক্ষতিকর কার্য হতে বিরত রাখার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে আটক রাখার বা বাংলাদেশ ত্যাগের আদেশ প্রদান করতে পারেন।
৩২. 'ক' একটি বাক্স ভেঙে কিছু গহনা চুরির চেষ্টা করে। সে বাক্সটি ভেঙে দেখতে পায় তাতে কোনো গহনা নেই। 'ক' The Penal Code, 1860 এর কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে?
(ক) 411 (খ) 379 (গ) 380 (ঘ) 511
উত্তর: (ঘ) 511
ব্যাখ্যা: দণ্ডবিধির ধারা ৫১১-এর উদাহরণ (Illustration) হিসেবেও উল্লেখিত আছে। চুরির চেষ্টা (attempt) হলো ধারা ৫১১ এর অধীনে শাস্তিযোগ্য।
৩৩. 'ক' জানে যে 'খ', 'গ'-কে হত্যা করেছে, তবুও 'খ'-কে শাস্তি হতে রক্ষা করার উদ্দেশ্যে 'গ' এর মৃতদেহ লুকিয়ে ফেলতে 'ক', 'খ'-কে সাহায্য করে। The Penal Code, 1860 এর কোন ধারায় 'ক' শাস্তিযোগ্য অপরাধ করেছে?
(ক) ৩০৪ (খ) ৩০২ (গ) ২০২ (ঘ) ২০১
উত্তর: (ঘ) ২০১
ব্যাখ্যা: The Penal Code, 1860-Section 201. Causing disappearance of evidence of offence, or giving false information to screen offender.
৩৪. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা অনুযায়ী আদালত সাক্ষীর সুরক্ষা বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারে?
(ক) ৫৪৪(২) (খ) ৫৪২ (গ) ৫৪০(২) (ঘ) ৫৪৩
উত্তর: (ক) ৫৪৪(২)
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪৪(২) অনুযায়ী, আদালত কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনে বা নিজ উদ্যোগে, ফৌজদারি প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে তথ্যদাতা, অভিযোগকারী, ভুক্তভোগী বা সাক্ষীর সুরক্ষা বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আদেশ দিতে পারে।
৩৫. "In Dubio Pro Reo" এই ম্যাক্সিমটি নিম্নের কার সাথে সম্পর্কিত?
(ক) আসামি (খ) অভিযোগকারী (গ) বৈরী সাক্ষী (ঘ) সাক্ষী
উত্তর: (ক) আসামি (Accused)
ব্যাখ্যা: "In Dubio Pro Reo" বাংলা অর্থ: সন্দেহের ক্ষেত্রে আসামির পক্ষেই রায় দিতে হবে। এটি ফৌজদারী বিচারব্যবস্থার (Criminal Justice System) একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ নীতি।
৩৬. 'ফৌজদারী মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়'- এই ব্যতিক্রম কোনটি?
(ক) চার্জ গঠন (খ) পুলিশ রিপোর্ট দাখিল (গ) আপিল দায়ের (ঘ) আপিল দায়ের
উত্তর: (ঘ) আপিল দায়ের
ব্যাখ্যা: Limitation Act অনুসারে ফৌজদারী মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, তবে আপিলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা আছে।
৩৭. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা অনুসারে জজ বা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে পারেন?
(ক) 540 (খ) 539 (গ) 539B (ঘ) 538
উত্তর: (গ) 539B
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা 539B অনুসারে Local inspection-এর বিধান আছে।
৩৮. The Code of Criminal Procedure, 1898 অনুসারে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ এর তদন্ত ও বিচার বাংলাদেশের অভ্যন্তরে করতে হলে-
(ক) সরকারের পূর্বানুমোদন (prior sanction) লাগবে। (খ) বাংলাদেশ সুপ্রীম কোর্টের অনুমতি লাগবে। (গ) তদন্ত বা বিচারের যেকোনো পর্যায়ে অনুমোদন নেওয়া যাবে। (ঘ) কোনো পূর্বানুমোদন লাগবে না।
উত্তর: (ক) সরকারের পূর্বানুমোদন (prior sanction) লাগবে।
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা-১৮৮ অনুসারে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ তদন্ত ও বিচারে সরকারের পূর্বানুমোদন (prior sanction) আবশ্যক।
৩৯. The Penal Code, 1860 এর কোন ধারা অনুসারে সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সম্মতি ব্যতীত উক্ত দণ্ডকে অন্য যেকোনো দণ্ডে রূপান্তর করতে পারে?
(ক) 44 (খ) 54 (গ) 64 (ঘ) 74
উত্তর: (খ) 54
ব্যাখ্যা: দণ্ডবিধির ধারা ৫৪ অনুসারে, সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সম্মতি ব্যতীত উক্ত দণ্ডকে দণ্ডবিধিতে উল্লিখিত অন্য যেকোনো দণ্ডে (যেমন যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড ইত্যাদি) রূপান্তরিত করার ক্ষমতা রাখে।
৪০. The Specific Relief Act, 1877 এর কোন ধারায় নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা প্রদানের বিধান আছে?
(ক) 52 (খ) 57 (গ) 56 (ঘ) 42
উত্তর: (খ) 57
ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ৫৭ ধারায় নেতিবাচক চুক্তি (Negative Agreement) পালনের জন্য নিষেধাজ্ঞা প্রদানের বিধান রয়েছে। কোনো চুক্তিতে হাঁ-সূচক (Affirmative) ও নেতিবাচক (Negative) উভয় ধরনের শর্ত থাকলে, আদালত হাঁ-সূচক অংশের সুনির্দিষ্ট বাস্তবায়নে বাধ্য করতে না পারলেও নেতিবাচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। যেমন— কোনো গায়ক ১২ মাসের জন্য নির্দিষ্ট থিয়েটারে গান গাইবেন এবং অন্যত্র জনসমক্ষে গান গাইবেন না মর্মে চুক্তি করলে, আদালত তাকে থিয়েটারে গান গাইতে বাধ্য করতে না পারলেও অন্যত্র গান গাওয়া থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিতে পারে।
৪১. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা অনুসারে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পরে গ্রেফতারকারী পুলিশ অফিসারের জন্য Memorandum of Arrest প্রস্তুত করা বাধ্যতামূলক?
(ক) 43A (খ) 47A (গ) 46A (ঘ) 45A
উত্তর: (গ) 46A
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর SCHEDULE V-তে নতুন Form IA নামে "Memorandum of Arrest" নামে পরিচিত করতে হবে। এই ফর্মটি ধারা 46A অনুযায়ী প্রস্তুত করতে হয়।
৪২. The Code of Criminal Procedure, 1898 অনুসারে দণ্ডের অপর্যাপ্ততার বিরুদ্ধে আপিল দায়ের করার মধ্যে আপিল দায়েরের কত দিনের মধ্যে আপিল করতে পারবে?
(ক) ৬০ দিন (খ) ৩০ দিন (গ) ৯০ দিন (ঘ) ১২০ দিন
উত্তর: (ক) ৬০ দিন
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৪১৭ক(২) অনুসারে, ফরিয়াদী দণ্ডাদেশের অপর্যাপ্ততার কারণে আপিল তারিখ থেকে ৬০ (ষাট) দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে।
৪৩. "Semper Praesumitur Pro Legitimatione Puerorum"- নীতিটি The Evidence Act, 1872 এর কোন ধারার সাথে সম্পর্কিত?
(ক) 115 (খ) 111 (গ) 114 (ঘ) 112
উত্তর: (ঘ) 112
ব্যাখ্যা: ল্যাটিন নীতি "Semper Praesumitur Pro Legitimatione Puerorum" বাংলা অর্থ: সর্বদা সন্তানের বৈধতা অনুমান করা হবে। এটি Evidence Act, 1872 এর ধারা ১১২ (Section 112) সাথে সম্পর্কিত।
৪৪. হিন্দু আইনে Factum Valet নীতিটির প্রবর্তক কে?
(ক) মনু (খ) নারদ (গ) জীমূতবাহন (ঘ) যাজ্ঞবল্ক্য
উত্তর: (গ) জীমূতবাহন
ব্যাখ্যা: হিন্দু আইনে Factum Valet নীতিটির প্রবর্তক হলো জীমূতবাহন।
৪৫. ইসলামী জুরিসপ্রুডেন্স (Islamic Jurisprudence) এর বিজ্ঞান হলো-
(ক) ইজমা (খ) কিয়াস (গ) ফিকাহ (ঘ) উপরের সবগুলো
উত্তর: (গ) ফিকাহ (Fiqh)
ব্যাখ্যা: ফিকাহ (Fiqh) হলো ইসলামী আইনশাস্ত্র বা জুরিসপ্রুডেন্স যা কুরআন ও সুন্নাহ থেকে সংগৃহীত বিধানসমূহ নিয়ে আলোচনা করে।
৪৬. নিচের কোন ক্ষেত্রে দান উইলের মত কার্যকর হয়?
(ক) স্বামী কর্তৃক স্ত্রী বরাবর দান (খ) অজাত ব্যক্তি বরাবর দান (গ) মাতৃগর্ভস্থ বাকা শিশু বরাবর দান (ঘ) মরজ-উল-মউত কালে দান
উত্তর: (ঘ) মরজ-উল-মউত কালে দান
ব্যাখ্যা: মরজ-উল-মউত (মৃত্যুশয্যা বা মুমূর্ষু অবস্থায় করা দান) - ইসলামী আইনে উইল হিসেবে গণ্য হয়।
৪৭. পারিবারিক আদালত বিধানে লিখিত বর্ণনা দাখিলের জন্য সর্বোচ্চ সময় দিতে পারে-
(ক) অনূন্য ২১ দিন (খ) ২১ কর্মদিবস (গ) অনধিক ২১ দিন (ঘ) অনূন্য ১ কর্মদিবস
উত্তর: (গ) অনধিক ২১ দিন
ব্যাখ্যা: পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ধারা ৮ লিখিত জবাব দাখিলের জন্য অনধিক ২১ দিন সময় দিতে পারে।
৪৮. হিন্দু দায়ভাগ মতবাদ অনুসারে উত্তরাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়- বধ্যা কন্যা।
(ক) বধ্যা কন্যা (খ) পুত্রবতী কন্যা (গ) প্রত্যাসন্না কন্যা (ঘ) অবিবাহিত কন্যা
উত্তর: (ক) বধ্যা কন্যা
ব্যাখ্যা: হিন্দু দায়ভাগ মতবাদ অনুসারে উত্তরাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়- বধ্যা কন্যা।
৪৯. পারিবারিক আদালতের প্রদত্ত একতরফা ভিত্তিক বাতিলের আবেদন দায়েরের মেয়াদ গণনার ক্ষেত্রে The Limitation Act, 1908 এর ৫ ধারা প্রযোজ্য হবে কি? পারিবারিক আদালত আইন, ২০২৩ এর কত ধারায় প্রযোজ্য হবে?
(ক) ৬(৩) (খ) ৮ (গ) ১১ (ঘ) ১০(৬)
উত্তর: (ঘ) ১০(৬)
ব্যাখ্যা: পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ধারা ১০(৬)-এর অধীন একতরফা বিত্তিক বাতিলের আবেদন দায়েরের ক্ষেত্রে Limitation Act, 1908 এর ৫ ধারা প্রযোজ্য হবে।
৫০. স্ত্রীর আবেদনের ভিত্তিতে আদালত কর্তৃক বিবাহ বাতিলের ক্ষেত্রে ______ নামে পরিচিত।
(ক) জিহার (খ) ফাসেখ (গ) খুলা (ঘ) ইলা
উত্তর: (খ) ফাসেখ
ব্যাখ্যা: ফাসখ (Faskh) হলো স্ত্রীর আবেদনের ভিত্তিতে বিচারক বা কাজী কর্তৃক বিবাহ বাতিল ঘোষণা। মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনে ২ ধারায় বর্ণিত।
৫১. নিম্নের কোনটি তিন তালাক নামে পরিচিত?
(ক) তালাক-ই-আহসান (ahasan) (খ) তালাক হাসান (hasan) (গ) তালাক-উল-বিদাত (talak al-bid'a) (ঘ) উপরের সবগুলো
উত্তর: (গ) তালাক-উল-বিদাত (talak al-bid'a)
ব্যাখ্যা: তালাক-উল-বিদাত 'তিন তালাক' নামে পরিচিত।
৫২. হানাফী মতবাদ অনুযায়ী অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারে কত শ্রেণির ব্যক্তি?
(ক) ৫ শ্রেণির (খ) ৪ শ্রেণির (গ) ২ শ্রেণির (ঘ) ৩ শ্রেণির
উত্তর: (ঘ) ৩ শ্রেণির
ব্যাখ্যা: হানাফী আইন অনুসারে, অগ্রক্রয়ের অধিকার (Right of Pre-emption) প্রয়োগের মোট ৩ শ্রেণির ব্যক্তির আছে: (১) শাফি-ই-শরিক, (২) শাফি-ই-খালিত, (৩) শাফি-ই-জার।
৫৩. The Code of Civil Procedure (Amendment) Ordinance, কবে থেকে কার্যকর হবে?
(ক) ৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ (খ) ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ (গ) ৮ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ (ঘ) ৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
উত্তর: (ক) ৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা: The Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025 (২০২৫ সনের ১৮ নং অধ্যাদেশ) এর সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন বিষয়ক ধারা ১(২)-তে বলা হয়েছে যে এটি ৮ মে, ২০২৫ তারিখে জারি হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হয়েছে।
৫৪. The Civil Courts Act, 1887 অনুসারে দেওয়ানী আদালত বসার স্থান নির্ধারণের এখতিয়ার কার?
(ক) হাইকোর্ট বিভাগ (খ) আপীল বিভাগ (গ) জেলা জজ (ঘ) সরকার
উত্তর: (ঘ) সরকার
ব্যাখ্যা: The Civil Courts Act, 1887 এর ধারা 14(1) ও (2) অনুযায়ী একমাত্র সরকার-ই দেওয়ানি আদালতের বসার স্থান নির্ধারণ বা পরিবর্তনের এখতিয়ার রাখে।
৫৫. দেওয়ানি কার্যবিধি, 1908 এর _______ ধারায় আপীল পর্যায়ে মধ্যস্থতার বিধান আছে।
(ক) 89C (খ) 89E (গ) 89D (ঘ) 89B
উত্তর: (ক) 89C
ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির ধারা ৮৯গ (Section 89C) আপিল আদালতে মধ্যস্থতার (mediation in appeal) বিষয়ে বিধান প্রদান করে।
৫৬. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর Order VII Rule 10 অনুসারে প্রদত্ত আর্জি ফেরত আদেশ ______ যোগ্য।
(ক) আপিল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) আপিল
ব্যাখ্যা: আপিলযোগ্য আদেশ - CPC-র Order 43 এ বিধান রয়েছে। আদেশ ৪৩ এ মোট ২৫টি আপীলযোগ্য আদেশ (Appealable Order) রয়েছে।
৫৭. মূলতবী খরচা দাখিল করতে ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তির আদেশ সরাসরি বাতিলের জন্য কোন বিধান মতে প্রার্থনা করতে হয়?
(ক) Order XVII Rule 1(7) (খ) Order XVII Rule 1(5) (গ) Order IX Rule 13A (ঘ) Order IX Rule 9A
উত্তর: (ক) Order XVII Rule 1(7)
ব্যাখ্যা: মূলতবী খরচা দাখিল করতে ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তির আদেশ, ১৯০৮ এর আদেশ ১৭ বিধি ১(৭) [Order XVII Rule 1(7)] এর বিধান মতে প্রার্থনা/আবেদন করতে হয়।
৫৮. সমন জারির ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির কোন বিধানটি সংশোধিত হয়ে Short Message Service, Voice Calls, Instant Messaging Services সন্নিবেশিত হয়েছে?
(ক) Order V Rule 9(3) (খ) Order V Rule 9(5) (গ) Order V Rule 9(2) (ঘ) Order V Rule 9(4)
উত্তর: (ক) Order V Rule 9(3)
ব্যাখ্যা: দেওয়ানী কার্যবিধি (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী Order V, Rule 9, Sub-rule (3)-এ "transmission of documents through" শব্দগুচ্ছের পরিবর্তে যুক্ত হয়েছে: "Short Message Service, Voice Calls, Instant Messaging Services."
৫৯. দেওয়ানী মোকদ্দমা মিথ্যা ও বানোয়াট প্রমাণ হলে আদালত সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণমূলক খরচা আরোপ করতে পারে?
(ক) ৫০,০০০/- টাকা (খ) ৫০০০/-টাকা (গ) ২০,০০০/-টাকা (ঘ) ১০,০০০/- টাকা
উত্তর: (ক) ৫০,০০০/- টাকা
ব্যাখ্যা: দেওয়ানী কার্যবিধির ৩৫ক ধারা অনুযায়ী, কোনো পক্ষ যদি মিথ্যা বা উৎপীড়নমূলক মামলা দায়ের করে, তাহলে আদালত প্রতিপক্ষকে ক্ষতিপূরণ বাবদ নির্দেশ দিতে পারে। Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025 এর মাধ্যমে আদালত সর্বোচ্চ ৫০,০০০/- টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন।
বাংলা ভাষা ও সাহিত্য (প্রশ্ন ৬০–৬৯)
৬০. ’কলম্ব' শব্দের প্রতিশব্দ কি?
(ক) তীর (খ) কদম (গ) সমুদ্র (ঘ) ঢেউ
উত্তর: (ক) তীর
ব্যাখ্যা: "কলম্ব" একটি তৎসম শব্দ, যার আভিধানিক অর্থ তীর বা কূল।
৬১. 'তোষামোদ ও রাজনীতির ভাষা' গ্রন্থের রচয়িতা কে?
(ক) মুহম্মদ শহীদুল্লাহ (খ) মুহম্মদ আবদুল হাই (গ) আবুল মনসুর আহমদ (ঘ) সৈয়দ মুজতবা আলী
উত্তর: (খ) মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা: 'তোষামোদ ও রাজনীতির ভাষা' প্রবন্ধগ্রন্থটি ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই রচনা করেন।
৬২. অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন?
(ক) অরবিন্দ ঘোষ (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) বারীন্দ্রকুমার ঘোষ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (গ) বারীন্দ্রকুমার ঘোষ
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম তাঁর 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি (১৯২২) বিপ্লবী নেতা বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন।
৬৩. নিচের কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?
(ক) স্বত্বা, পুণ্য (খ) শশ্রুষা, মূমূষূর্ (গ) স্বান্তনা, রুচিবান (ঘ) প্রাঙ্গণ, নীরব
উত্তর: (ঘ) প্রাঙ্গণ, নীরব
ব্যাখ্যা: "প্রাঙ্গণ" ও "নীরব" শুদ্ধ বানান। বাকি অপশনগুলোর শুদ্ধ রূপ যথাক্রমে সত্তা, শুশ্রূষা, মুমূর্ষু ও সান্ত্বনা।
৬৪. 'বাস্তুহারা' কোন সমাসভুক্ত?
(ক) অব্যয়ীভাব (খ) নিত্য (গ) মধ্যপদলোপী কর্মধারয় (ঘ) উপপদ তৎপুরুষ
উত্তর: (ঘ) উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা: "বাস্তুহারা" (যে বাস্তু হারিয়েছে) উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ, যেখানে পরপদ ("হারা") ক্রিয়াজাত অর্থ বহন করে উপপদরূপে ব্যবহৃত হয়েছে।
৬৫. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
(ক) ২ টি (খ) ৭ টি (গ) ৫ টি (ঘ) ৩ টি
উত্তর: (খ) ৭ টি
ব্যাখ্যা: বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি- অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
৬৬. ১৯৪৪ এর দুর্ভিক্ষের ভিত্তিতে ফররুখ আহমদ রচিত কবিতা কোনটি?
(ক) লাশ (খ) ডাহুক (গ) সাত সাগরের মাঝি (ঘ) পাঞ্জেরি
উত্তর: (ক) লাশ
ব্যাখ্যা: কবি ফররুখ আহমদ ১৯৪৩-৪৪ সালের মন্বন্তরের প্রেক্ষাপটে "লাশ" কবিতাটি রচনা করেন।
৬৭. 'বারিধি' শব্দটি কিভাবে গঠিত হয়েছে?
(ক) সমাসযোগে (খ) প্রত্যয়যোগে (গ) সন্ধিযোগে (ঘ) উপসর্গযোগে
উত্তর: (খ) প্রত্যয়যোগে
ব্যাখ্যা: "বারিধি" শব্দটি "বারি" (জল) মূলের সাথে প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে, যার অর্থ দাঁড়ায় সমুদ্র।
৬৮. 'সত্যপীর' কার ছদ্মনাম?
(ক) শওকত ওসমান (খ) মীর মোশাররফ হোসেন (গ) সৈয়দ মুজতবা আলী (ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: (গ) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা: "সত্যপীর" ছিল রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলীর একটি ছদ্মনাম।
৬৯. সকলেই কবি নয়, কেউ কেউ কবি'- এই অমর বাক্যাংশের রচয়িতা কে?
(ক) বিষ্ণু দে (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) জীবনানন্দ দাশ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (গ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: উক্তিটি কবি জীবনানন্দ দাশের, যা কবিতা রচনার স্বকীয়তা সম্পর্কে তাঁর কাব্যদর্শনের পরিচায়ক।
English Language and Literature (প্রশ্ন ৭০–৭৯)
৭০. 'Envy is the ulcer of the soul'- the figure of speech that lies here is-
(ক) Simple (খ) Metaphor (গ) Personification (ঘ) Hyperbole
উত্তর: (খ) Metaphor
ব্যাখ্যা: "Envy is the ulcer of the soul" - এখানে যে অলংকার ব্যবহৃত হয়েছে তা হলো খ) Metaphor। Envy কে সরাসরি ulcer বলা হয়েছে।
৭১. "Blessed are they who maintain justice." Here 'who' is a/an-
(ক) Interrogative adjective (খ) Interrogative pronoun (গ) Coordinating conjunction (ঘ) Relative pronoun
উত্তর: (ঘ) Relative pronoun
ব্যাখ্যা: এখানে "who" শব্দটি "they" কে বিস্তারিতভাবে বর্ণনা করছে এবং পূর্ববর্তী noun ("they") এর সাথে সম্পর্ক স্থাপন করছে, তাই এটি Relative pronoun।
৭২. Which of the following is correctly spelt?
(ক) Connoisseur (খ) Ubiquitus (গ) Rendezvos (ঘ) Evanecent
উত্তর: (ক) Connoisseur
ব্যাখ্যা: সঠিক বানান হলো Connoisseur। অন্য অপশনগুলোর সঠিক বানান: Ubiquitous, Rendezvous, Evanescent।
৭৩. Choose the correct word/words to complete the sentence: "I will drink life to the _____."
(ক) little (খ) lees (গ) least (ঘ) less
উত্তর: (খ) lees
ব্যাখ্যা: "I will drink life to the lees" - Alfred Lord Tennyson-এর "Ulysses" কবিতার বিখ্যাত পংক্তি। Lees অর্থ তলানি।
৭৪. Which one of the following is the correct sentence?
(ক) Why they went there yesterday? (খ) Why had they gone there yesterday? (গ) Why did they go there yesterday? (ঘ) Why did they went there yesterday?
উত্তর: (গ) Why did they go there yesterday?
ব্যাখ্যা: বাক্যের শেষে 'yesterday' থাকায় এটি Past Indefinite Tense নির্দেশ করে এবং প্রশ্নবোধক বাক্যের গঠন হয় Wh-word + did + subject + verb (present form)। তাই সঠিক গঠন "Why did they go there yesterday?", কারণ 'did' ব্যবহারের পর verb-টি base form-এ থাকতে হয় (went নয়, go)।
৭৫. The phrase 'to break the internet' means to-
(ক) generate something that goes viral with massive amount of online discussion (খ) speak against the abuses of internet (গ) use internet with restrictions and rules (ঘ) prevent negative online viral issues
উত্তর: (ক) generate something that goes viral with massive amount of online discussion
ব্যাখ্যা: 'To break the internet' অর্থ হলো ইন্টারনেটে ধুম ধাম সৃষ্টি করা বা এমন কিছু অত্যন্ত ভাইরাল হয়ে যাওয়া যে ইন্টারনেটে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
৭৬. The idiom 'on cloud nine' means
(ক) extremely happy (খ) extremely sorry (গ) extremely dissatisfied (ঘ) most unlucky
উত্তর: (ক) extremely happy
ব্যাখ্যা: On cloud nine অর্থ অত্যন্ত খুশি ও উত্তেজিত হওয়া। Source: Cambridge Dictionary।
৭৭. 'Charity begins at home and justice begins next door'- who wrote this?
(ক) John Milton (খ) Christopher Marlowe (গ) Charles Dickens (ঘ) William Shakespeare
উত্তর: (গ) Charles Dickens
ব্যাখ্যা: এই উক্তিটি Charles Dickens-এর বিখ্যাত উপন্যাস "Martin Chuzzlewit" থেকে নেওয়া হয়েছে।
৭৮. In linguistics, semantics refers to-
(ক) the study of meaning in language (খ) the study of sentence formation (গ) the study of human speech sounds (ঘ) the study of word formation
উত্তর: (ক) the study of meaning in language
ব্যাখ্যা: Semantics হলো ভাষাবিজ্ঞানের সেই শাখা যা ভাষায় অর্থ (meaning) নিয়ে আলোচনা করে।
৭৯. Find the correct sentence:
(ক) The Taj Mahal is one of the wonder of the world. (খ) Sahara is in Africa. (গ) Bay of Bengal lies to the south of Bangladesh. (ঘ) The Ganges flows down from the Himalayas.
উত্তর: (ঘ) The Ganges flows down from the Himalayas.
ব্যাখ্যা: নদীর নাম "The Ganges" ও পর্বতমালার নাম "the Himalayas"-এর আগে সঠিকভাবে "the" article ব্যবহার করা হয়েছে বলে (ঘ) সম্পূর্ণ শুদ্ধ বাক্য। অন্য অপশনগুলোতে article বা বচন সংক্রান্ত ত্রুটি রয়েছে (যেমন "wonder" এর স্থলে "wonders" হওয়া উচিত ছিল)।
বাংলাদেশ বিষয়াবলি (প্রশ্ন ৮০–৮২)
৮০. বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)- এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের কোন তিনটি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে?
(ক) হাতিয়া, সন্দ্বীপ, ভাসানচর (খ) সন্দ্বীপ, হাতিয়া, নিঝুমদ্বীপ (গ) হাতিয়া, উড়িরচর, সন্দ্বীপ (ঘ) সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর
উত্তর: (ঘ) সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর
ব্যাখ্যা: স্পারসোর গবেষণা অনুযায়ী নদীবাহিত পলি জমার কারণে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচর দ্বীপ তিনটি ক্রমশ একীভূত হয়ে যাচ্ছে।
৮১. ড. আবেদ চৌধুরী একজন-
(ক) চিকিৎসক (খ) জিন গবেষক (গ) উদ্ভিদ গবেষক (ঘ) প্রাণী গবেষক
উত্তর: (খ) জিন গবেষক
ব্যাখ্যা: ড. আবেদ চৌধুরী একজন খ্যাতনামা জিন গবেষক (জিনতত্ত্ববিদ), যিনি উদ্ভিদের জিনতত্ত্ব নিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত গবেষণার জন্য সুপরিচিত।
৮২. কোন পণ্যটি প্রথম বাংলাদেশী জি আই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে?
(ক) ইলিশ মাছ (খ) কালিজিরা ধান (গ) ফজলি আম (ঘ) জামদানি শাড়ি
উত্তর: (ঘ) জামদানি শাড়ি
ব্যাখ্যা: জামদানি শাড়ি ২০১৬ সালে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
আন্তর্জাতিক বিষয়াবলি (প্রশ্ন ৮৩–৮৮)
৮৩. সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মোখা' এর অর্থ কী?
(ক) তীব্র বাতাস (খ) কালো মেঘ (গ) সুগন্ধি ফুল (ঘ) উত্তাল ঢেউ
উত্তর: (গ) সুগন্ধি ফুল
ব্যাখ্যা: 'মোখা' নামটি ইয়েমেনের একটি বন্দর শহরের নামে রাখা হয়েছে, যা কফি ও সুগন্ধি ফুলের জন্য প্রসিদ্ধ; শব্দটির আভিধানিক অর্থ সুগন্ধি ফুল।
৮৪. প্রটোকল বলতে বুঝায়-
(ক) বহুপাক্ষিক চুক্তি (খ) প্রতিষ্ঠানগত আন্তর্জাতিক চুক্তি (গ) দ্বিপাক্ষিক চুক্তি (ঘ) আন্তর্জাতিক কোনো চুক্তির সংযুক্তি
উত্তর: (ঘ) আন্তর্জাতিক কোনো চুক্তির সংযুক্তি
ব্যাখ্যা: আন্তর্জাতিক আইনে প্রটোকল বলতে বোঝায় কোনো মূল চুক্তির সম্পূরক বা সংযুক্তি দলিল, যা মূল চুক্তির বিধান সংশোধন বা সম্প্রসারণ করে।
৮৫. গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কয়টি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছে?
(ক) ৪৫টি (খ) ৪৭টি (গ) ৪৬টি (ঘ) ৪৪টি
উত্তর: (খ) ৪৭টি
ব্যাখ্যা: গাজা অভিমুখী মানবিক সহায়তা বহর "গ্লোবাল সুমুদ ফ্লোটিলা"-য় বিশ্বের ৪৭টি রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী কর্মী ও নাগরিক অংশ নেন।
৮৬. লীগ অব ন্যাশনস্ কত সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে?
(ক) ১৯২৭ (খ) ১৯১৭ (গ) ১৯২২ (ঘ) ১৯৩৭
উত্তর: (গ) ১৯২২
ব্যাখ্যা: লীগ অব ন্যাশনস্ ১৯২২ সালে ফিলিস্তিনকে ব্রিটিশ ম্যান্ডেটের (শাসনের) অধীনে ন্যস্ত করে।
৮৭. নিম্নের কোন রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে?
(ক) উত্তর কোরিয়া (খ) চীন (গ) কিউবা (ঘ) রাশিয়া
উত্তর: (ঘ) রাশিয়া
ব্যাখ্যা: রাশিয়া ২০২৪ সালে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়।
৮৮. জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবিলায় ২০২৪ সালে কোন সংস্থা 'Nature Restoration Regulation' প্রণয়ন করেছে?
(ক) অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OCED) (খ) জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) (গ) ইউরোপীয় ইউনিয়ন (EU) (ঘ) বিশ্ব ব্যাংক (World Bank)
উত্তর: (গ) ইউরোপীয় ইউনিয়ন (EU)
ব্যাখ্যা: জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (EU) ২০২৪ সালে "Nature Restoration Regulation" প্রণয়ন করে, যার উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার।
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (প্রশ্ন ৮৯–৯২)
৮৯. শরীরে পানি কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়?
(ক) ১৬% (খ) ১২% (গ) ১৪% (ঘ) ১০%
উত্তর: (ঘ) ১০%
ব্যাখ্যা: শরীরে পানি ১০% কমে গেলে সংজ্ঞা লোপ পায়।
৯০. 'রেডিওথেরাপি' কোষের কোনটিকে ধ্বংস করে?
(ক) নিউক্লিয়াস (খ) মাইটোকন্ড্রিয়া (গ) কোষঝিল্লি (ঘ) DNA
উত্তর: (ঘ) DNA
ব্যাখ্যা: রেডিওথেরাপি মূলত ক্যান্সার কোষের DNA ধ্বংস করে কোষ বিভাজন রোধ করে।
৯১. রঙিন টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রং হলো লাল, সবুজ এবং নীল।
(ক) সবুজ, বেগুনী, লাল (খ) লাল, সবুজ, নীল (গ) নীল, কমলা, লাল (ঘ) লাল, নীল, হলুদ
উত্তর: (খ) লাল, সবুজ, নীল
ব্যাখ্যা: রঙিন টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রং হলো লাল, সবুজ এবং নীল। এগুলোকে সাধারণত RGB (Red, Green, Blue) রঙ বলা হয়।
৯২. মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি?
(ক) EPUB (খ) IBM (গ) COD (ঘ) BSA
উত্তর: (ঘ) BSA
ব্যাখ্যা: BSA (Business Software Alliance) বিশ্বব্যাপী সফটওয়্যার পাইরেসি নিয়ন্ত্রণ ও মেধাস্বত্ব সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করে।
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (প্রশ্ন ৯৩–১০০)
৯৩. P, Q থেকে লম্বা। Q, R এর থেকে লম্বা। M, N থেকে লম্বা। N, Q আপেক্ষা লম্বা। কার উচ্চতা সব থেকে কম?
(ক) P (খ) Q (গ) R (ঘ) N
উত্তর: (গ) R
ব্যাখ্যা: P > N > Q > M > R - R এর উচ্চতা সব থেকে কম।
৯৪. ৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্ট এর পরিমাণের অনুপাত ৪:১। মিশ্রণটিতে বালির পরিমাণ কত?
(ক) ৩২ কেজি (খ) ৩০ কেজি (গ) ২৫ কেজি (ঘ) ২৪ কেজি
উত্তর: (ক) ৩২ কেজি
ব্যাখ্যা: অনুপাতির পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৪ + ১ = ৫, বালির পরিমাণ = ৪০ কেজির (৪/৫) অংশ = ৩২ কেজি।
৯৫. a³ - 8a - 8 কে a + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত?
(ক) -1 (খ) -15 (গ) 1 (ঘ) 0
উত্তর: (ক) -1
ব্যাখ্যা: a = -1 বসালে, f(a) = (-1)³ - 8(-1) - 8 = -1 + 8 - 8 = -1।
৯৬. ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। ২ দিন পর ৯ টি আম পঁচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?
(ক) ১০৫টি (খ) ৮৫টি (গ) ৭৫টি (ঘ) ৯৫টি
উত্তর: (ঘ) ৯৫টি
ব্যাখ্যা: মোট আম কেনা হলো = ১৮০ টি, এর মধ্যে পচে গেল = ৯ টি, ভালো আম রইলো = (১৮০ - ৯) = ১৭১ টি। ১৮০ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = ১৭১/১৮০ = ৯৫%।
৯৭. যদি 1394 = ACID হয় তাহলে 4516 = ?
(ক) DEAD (খ) DEAL (গ) DEAN (ঘ) DEAF
উত্তর: (ঘ) DEAF
ব্যাখ্যা: ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়- 4 = D, 5 = E, 1 = A, 6 = F। ∴ 4516 = DEAF।
৯৮. ৬ মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 6√3 হলে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ কত?
(ক) 0° (খ) 45° (গ) 30° (ঘ) 60°
উত্তর: (গ) 30°
ব্যাখ্যা: tan θ = গাছের উচ্চতা / ছায়ার দৈর্ঘ্য = 6 / (6√3) ⇒ tan θ = 1 / √3 ⇒ θ = 30°।
৯৯. x - 1/x = √3 হলে x² - √3 x এর মান কত?
(ক) 4 (খ) 3 (গ) 2 (ঘ) 1
উত্তর: (ঘ) 1
ব্যাখ্যা: x - 1/x = √3, x² - √3x = x² - (x - 1/x)x = x² - (x² - 1) = 1।
১০০. △ABC এ ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কী ধরনের?
(ক) সমবাহু (খ) সূক্ষ্মকোণী (গ) সমকোণী (ঘ) সমদ্বিবাহু
উত্তর: (গ) সমকোণী
ব্যাখ্যা: ∠C = 180° - (70° + 20°) = 90°। ∠C কোণ 90° হওয়ায়, △ABC একটি সমকোণী ত্রিভুজ।