১৭তম বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) প্রিলিমিনারি: প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক অনুষ্ঠিত ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষায় (পূর্ণমান ১০০) মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল। এখানে প্রশ্নগুলো বিষয়ভিত্তিকভাবে সাজিয়ে প্রতিটির সঠিক উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হলো, যা সহকারী জজসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

বিষয়ভিত্তিক গাইড (১১টি বই)

বাংলা

বাংলা

১৫০ টাকা
ইংরেজি

ইংরেজি

১৫০ টাকা
গণিত

গণিত

১৫০ টাকা
বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশ বিষয়াবলী

১৫০ টাকা
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

১৫০ টাকা
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

১৫০ টাকা
সাধারণ বিজ্ঞান

সাধারণ বিজ্ঞান

১৫০ টাকা
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

১৫০ টাকা
আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক বিষয়াবলী

১৫০ টাকা
গাণিতিক যুক্তি

গাণিতিক যুক্তি

১৫০ টাকা
মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা

১৫০ টাকা

প্রশ্ন ব্যাংক (৬টি বই)

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
NTRCA প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

NTRCA প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
প্রাইমারি শিক্ষক প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

প্রাইমারি শিক্ষক প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
ব্যাংক জব প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

ব্যাংক জব প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
বিজেএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

বিজেএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
বার কাউন্সিল প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

বার কাউন্সিল প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
🎁 একাধিক বই একসাথে নিলে সাশ্রয়ী! ২টি বই থেকে শুরু করে সবগুলো ১৭টি বই পর্যন্ত — নিজের পছন্দমতো কম্বো তৈরি করুন
কম্বো অফার দেখুন

বাংলা ভাষা ও সাহিত্য (প্রশ্ন ১–১০)

    ১. কোনটি 'রাত্রি'র সমার্থক শব্দ নয়?

    (ক) উষসী (খ) বিভাবরী (গ) শর্বরী (ঘ) রজনী

    উত্তর: (ক) উষসী

    ব্যাখ্যা: 'রাত্রি'র সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে— রজনী, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশীথিনী, ক্ষণদা, ত্রিযামা প্রভৃতি। অন্যদিকে 'উষসী' শব্দটি এসেছে 'ঊষা' থেকে, যার অর্থ প্রভাত বা ভোরবেলা সম্পর্কিত। কাজেই 'উষসী' রাত্রির সমার্থক শব্দ নয়; এটিই সঠিক উত্তর।

    ২. ফররুখ আহমদ-এর 'মুহূর্তের কবিতা' কোন আঙ্গিকের সাহিত্যকর্ম?

    (ক) গীতিনাট্য (খ) এলিজি (গ) সনেট সংকলন (ঘ) কাহিনী কাব্য

    উত্তর: (গ) সনেট সংকলন

    ব্যাখ্যা: • ইসলামী স্বাত্মবাদী কবি/ মুসলিম জাগরনের কবি ফররুখ আহমদের সনেট সংকলন - মুহূর্তের কবিতা। • মুহূর্তের কবিতা: - গ্রন্থটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়। - এতে মোট ৯৩টি সনেট কবিতা রয়েছে যা শেক্সপীরিয়-পেত্রার্কীয় রীতিতে ৬৮ অক্ষর চরণ মাত্রায় রচিত।

    ৩. "মাঠের ঘাসের গন্ধ বুকে তার-চোখে তার শিশিরের প্রাণ, তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান," -এর রচয়িতা কে?

    (ক) মাইকেল মধুসূদন দত্ত (খ) আবদুল মান্নান সৈয়দ (গ) জীবনানন্দ দাশ (ঘ) জসীম উদ্দীন

    উত্তর: (গ) জীবনানন্দ দাশ

    ব্যাখ্যা: • "মাঠের ঘাসের গন্ধ বুকে তার-চোখে তার শিশিরের প্রাণ, তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান," -এর রচয়িতা: 'জীবনানন্দ দাশ'। • জীবনানন্দ দাশ: - জীবনানন্দ দাশ আধুনিক যুগের এবং ত্রিশের দশকের অন্যতম কবি। - তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।

    ৪. 'Proviso' এর বাংলা পারিভাষিক প্রকাশ কী?

    (ক) পুনশ্চ (খ) উপবিধি (গ) অনুবিধি (ঘ) সাময়িক বিধি

    উত্তর: (গ) অনুবিধি

    ব্যাখ্যা: • 'Proviso' এর বাংলা পারিভাষিক শব্দ: 'অনুবিধি'। অন্যদিকে, • 'Postscript' এর বাংলা পারিভাষিক শব্দ: 'পুনশ্চ'। • 'By-law' এর বাংলা পারিভাষিক শব্দ: 'উপবিধি'। • 'Provisional rules' এর বাংলা পারিভাষিক শব্দ: 'সাময়িক বিধি'।

    ৫. "আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মত ডাকতে।" - কোন কবির শিশু সাহিত্য?

    (ক) বেগম সুফিয়া কামাল (খ) বন্দে আলী মিয়া (গ) সুকুমার রায় (ঘ) আল মাহমুদ

    উত্তর: (ঘ) আল মাহমুদ

    ব্যাখ্যা: • "আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মত ডাকতে।" - কবিতাংশটুকু কবি আল মাহমুদের 'পাখির মতো' কবিতার অংশবিশেষ।

    ৬. "এ দেশের লোক যারা, সকলেই তো গেছে মারা, আছে শুধু কতগুলি শৃগাল শকুনি।" -কোন কবির লেখা?

    (ক) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (খ) কায়কোবাদ (গ) সুকান্ত ভট্টাচার্য (ঘ) কাজী নজরুল ইসলাম

    উত্তর: (খ) কায়কোবাদ

    ব্যাখ্যা: • "এ দেশের লোক যারা, সকলেই তো গেছে মারা, আছে শুধু কতগুলি শৃগাল শকুনি।" - কবিতাংশটুকুর রচয়িতা: 'কায়কোবাদ'। - কবিতাংশটুকু কবির 'দেশের বাণী' কবিতার অংশবিশেষ।

    ৭. কোনটি উপমান কর্মধারয় সমাস?

    (ক) করপল্লব (খ) ক্রোধানল (গ) বিড়ালতপস্বী (ঘ) বাহুলতা

    উত্তর: (গ) বিড়ালতপস্বী

    ব্যাখ্যা: • 'বিড়ালতপস্বী = বিড়ালের ন্যায় তপস্বী'; উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। • উপমান কর্মধারয় সমাস: - যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমান পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলোকে উপমান কর্মধারয় সমাস বলে। - কর পল্লবের ন্যায় = করপল্লব, - শশের মত ব্যস্ত = শশব্যস্ত। • উপমিত কর্মধারয় সমাস: যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। • রূপক কর্মধারয় সমাস: কিছু কর্মধারয় নামসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করে সমাস হয়। - ক্রোধ রূপ অনল = ক্রোধানল।

    ৮. 'নিলাম' শব্দটি কোন ভাষা থেকে আগত?

    (ক) তুর্কি (খ) আরবি (গ) হিন্দি (ঘ) পর্তুগিজ

    উত্তর: (ঘ) পর্তুগিজ

    ব্যাখ্যা: • 'নিলাম' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। • কিছু তুর্কি শব্দ: - চাকু, বাবা, বারুদ, মুচলেকা ইত্যাদি। • কিছু আরবি শব্দ বাংলা ভাষায় এসেছে। যেমন - আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ইদ, উকিল, কলম, বাকি, আদালত, তারিখ, হালুয়া ইত্যাদি।

    ৯. "... মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।"-এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটুকু?

    (ক) সমাজ (খ) সভ্যতার সংকট (গ) মানুষের ধর্ম (ঘ) কালান্তর

    উত্তর: (খ) সভ্যতার সংকট

    ব্যাখ্যা: • 'মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।' - রবীন্দ্রনাথ ঠাকুর এ কথাটি 'সভ্যতার সংকট' প্রবন্ধে বলেছেন। • 'সভ্যতার সংকট': - সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্যরচনা। - এই প্রবন্ধে ইউরোপীয় সভ্যতা ও ভারত বর্ষে ইংরেজ শাসনের তীব্র সমালোচনা ও মানবতার প্রতি গভীর আস্থা প্রকাশিত হয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক প্রবন্ধের গুরুত্বপূর্ণ কালান্তর। এটি প্রথমে ১৯৩৭ সালে প্রকাশিত হয়।

    ১০. 'সেকালে গাছে গাছে পাখি ডাকত।'-বাক্যটি কোন কালের উদাহরণ?

    (ক) সাধারণ অতীত (খ) পুরাঘটিত অতীত (গ) নিত্যবৃত্ত অতীত (ঘ) ঘটমান অতীত

    উত্তর: (গ) নিত্যবৃত্ত অতীত

    ব্যাখ্যা: অতীতকালে প্রায়ই বা নিয়মিত ঘটত এমন কোনো কাজ বোঝালে নিত্যবৃত্ত অতীত কাল হয়। 'সেকালে গাছে গাছে পাখি ডাকত' বাক্যে 'ডাকত' ক্রিয়াটি অতীতে অভ্যস্ততা বা নিয়মিত ঘটনার অর্থ প্রকাশ করছে, তাই এটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ। অনুরূপ উদাহরণ: 'খুব সকালে ঘুম থেকে উঠতাম।'

English Language and Literature (প্রশ্ন ১১–২০)

    ১১. Who is the writer of the book 'Robinson Crusoe'?

    (ক) John Keats (খ) Charles Dickens (গ) John Milton (ঘ) Daniel Defoe

    Answer: (ঘ) Daniel Defoe

    Explanation: 'Daniel Defoe' is the author of the adventure fiction 'Robinson Crusoe'. 'Robinson Crusoe' in full Robinson Crusoe, of York, Mariner: by Daniel Defoe features a character who spends years alone on an uninhabited island because of a shipwreck.

    ১২. "Justice without force is powerless; force without justice is tyrannical." -Who said this?

    (ক) Blaise Pascal. (খ) Mahatma Gandhi. (গ) Winston Churchill. (ঘ) Benjamin Disraeli.

    Answer: (ক) Blaise Pascal.

    Explanation: 'Justice without force is powerless; force without justice is tyrannical.' - French mathematician, physicist, religious philosopher, 'Blaise Pascal' said this line. He laid the foundation for the modern theory of probabilities, formulated what came to be known as Pascal's principle of pressure, and propagated a religious doctrine that taught the experience of God through the heart rather than through reason.

    ১৩. "The hungry judges soon the sentence sign, And wretches hang that jury-men may dine;" -Locate the quote-

    (ক) The Rape of the Lock (খ) An Essay on Criticism (গ) Essay on Man (ঘ) The Dunciad

    Answer: (ক) The Rape of the Lock

    Explanation: "The hungry judges soon the sentence sign, And wretches hang that jury-men may dine;" - This is a quote from 'The Rape of the Lock' written by Alexandar Pope. এটি Alexander Pope রচিত একটি mock-heroic Epic। এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা। - Heroic couplets ব্যবহার করে এটি রচিত হয়।

    ১৪. Find out the noun that has the identical singular and plural form-

    (ক) dice (খ) memento (গ) bacterium (ঘ) alumnus

    Answer: (ক) dice

    Explanation: • Dice has the identical singular and plural form. কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে। যেমন- Dice, Sheep, Pice, Deer, Score, Swine, Canon, Corps, Offspring, Series, Carp, Cod, Pair, Dozen, Species, Aircraft, Pike, Hovercraft, Spacecraft, Public, Pair, Gross, Hundred, Thousand, Million ইত্যাদি।

    ১৫. I need to find out whose pen this is. Here 'whose' is a/an-

    (ক) Possessive pronoun (খ) Relative pronoun (গ) Adjective pronoun (ঘ) Possessive adjective

    Answer: (ঘ) Possessive adjective

    Explanation: • I need to find out whose pen this is. Here 'whose' is a - Possessive adjective. - A possessive adjective indicates possession or ownership. - এই বাক্যে whose এর প্রবর্তী noun word pen কে modify করছে। - বাক্য "whose" শব্দটি ব্যবহৃত হয়েছে কলমের মালিকানা বা অধিকার নির্দেশ করার জন্য।

    ১৬. What is the meaning of the word 'euphemism'?

    (ক) inoffensive expression (খ) wise saying (গ) verbal play (ঘ) vague idea

    Answer: (ক) inoffensive expression

    Explanation: • Euphemism (Countable noun & Uncountable noun) English Meaning: A word or phrase used to avoid saying an unpleasant or offensive word. Bangla Meaning: সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দের ব্যবহার। - যেমন - 'মৃত্যু' শব্দের বদলে 'পরলোকগমন' বাক্যাংশের ব্যবহার।

    ১৭. The antonym of 'dearth' is _____.

    (ক) poverty (খ) dear (গ) abundance (ঘ) lack

    Answer: (গ) abundance

    Explanation: • Dearth - অভাব; অনটন; আকাল। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - (ক) poverty – দারিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা। (খ) dear – প্রিয়; আদুরে; প্রীতিভাজন। (গ) abundance – অতিপ্রাচুর্য, প্রয়োজনাধিক পরিমাণ; প্রাচুর্য। (ঘ) lack - অভাব ঘটা, উন ঘটা। • সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - abundance শব্দটি dearth এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

    ১৮. Which is the first Harry Potter book?

    (ক) Harry Potter and the God of Small Things (খ) Harry Potter and the Chamber of Secret (গ) Harry Potter and the Goblet of Fire (ঘ) Harry Potter and the Philosopher's Stone

    Answer: (ঘ) Harry Potter and the Philosopher's Stone

    Explanation: • J.K. Rowling, in full Joanne Kathleen Rowling, pen name of Joanne Rowling, is a British author, creator of the popular and critically acclaimed Harry Potter series. - Harry Potter and the Philosopher's Stone is the first novel in the Harry Potter series.

    ১৯. "O, beware, my lord, of jealousy," Iago said to Othello. Choose the correct indirect speech of the above sentence:

    (ক) Iago addressed Othello respectfully as his lord and told him to beware of jealousy. (খ) Iago advised Othello that he was beware of jealousy. (গ) Iago said to Othello to beware of jealousy. (ঘ) Addressing Othello as his lord, Iago proposed that they should beware of jealousy.

    Answer: (ক) Iago addressed Othello respectfully as his lord and told him to beware of jealousy.

    Explanation: • Narration এর ক্ষেত্রে, Imperative sentence এ direct speech এ কাউকে সম্বোধন করা হলে নিচের নিয়মের সাহায্যে Indirect speech এ রূপান্তর করতে হয়: - Addressing বসবে, - Reporting verb এর object (যদি থাকে) - as বসে, - যাকে/যাদেরকে সম্বোধন করা হয়েছে সে শব্দটি +and - Reporting verb এর subject + Reporting verb বসবে - to বসবে, - Reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসবে।

    ২০. 'I shall help you provided you obey me'. Here provided is a/an

    (ক) verb (খ) adjective (গ) adverb (ঘ) conjunction

    Answer: (ঘ) conjunction

    Explanation: • 'I shall help you provided you obey me'. Here provided is a - conjunction. • এখানে provided হলো Conjunction. - এর অর্থ if, or only if: - শর্ত বুঝাতে Provided/Provided that (যদি) ব্যবহৃত হয়। - এছাড়াও Provided এখানে 'I shall help you' এবং 'you obey me' এই দুইটি clause কে সংযুক্ত করতে সাহায্য করেছে।

বাংলাদেশ বিষয়াবলি (প্রশ্ন ২১–২৬)

    ২১. জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার প্রাক্কালে এমভি আবদুল্লাহ জাহাজটি যাচ্ছিল _______ ।

    (ক) মোজাম্বিক হতে কাতার (খ) মোজাম্বিক হতে দুবাই (গ) দুবাই হতে মোজাম্বিক (ঘ) মোজাম্বিক হতে সৌদি আরব

    উত্তর: (খ) মোজাম্বিক হতে দুবাই

    ব্যাখ্যা: বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ২০২৪ সালের ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটির ২৩ জন নাবিক জিম্মি হন এবং প্রায় ৩২ দিন পর জাহাজটি মুক্তি পায়। জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ।

    ২২. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে-

    (ক) যুক্তরাজ্য (খ) সোভিয়েত ইউনিয়ন (গ) ফ্রান্স (ঘ) চীন

    উত্তর: (খ) সোভিয়েত ইউনিয়ন

    ব্যাখ্যা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষে আনা যুদ্ধবিরতির প্রস্তাবগুলোতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের স্বার্থে একাধিকবার ভেটো প্রদান করে। মুক্তিযুদ্ধে ভারতের পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র; অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীন ছিল বিপক্ষ অবস্থানে।

    ২৩. পাটের আঁশ হতে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন-

    (ক) ড. শামসুল আলম (খ) ড. শহীদুল আলম (গ) ড. শহীদুল হক খান (ঘ) ড. মোবারক আহমেদ খান

    উত্তর: (ঘ) ড. মোবারক আহমেদ খান

    ব্যাখ্যা: বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান পাটের আঁশ থেকে পরিবেশবান্ধব ও পচনশীল পলিমার ব্যাগ ('সোনালি ব্যাগ') তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি পাটের সঙ্গে পলিমারের মিশ্রণে 'জুটিন'ও উদ্ভাবন করেছেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

    ২৪. ১৭৮১ সালে ফকির মজনু শাহ কোন জঙ্গলে আধিপত্য প্রতিষ্ঠা করেন?

    (ক) মধুপুর জঙ্গল (খ) পলাশী আম্রকানন (গ) সুন্দরবন (ঘ) ভাওয়াল গড়

    উত্তর: (ক) মধুপুর জঙ্গল

    ব্যাখ্যা: ব্রিটিশবিরোধী ফকির-সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ফকির মজনু শাহ ১৭৮১ সালে টাঙ্গাইলের মধুপুর জঙ্গলে আধিপত্য বিস্তার করেন। ১৭৮৬ সালের শেষদিকে আহত হয়ে ১৭৮৭ সালে তিনি মৃত্যুবরণ করেন; পরবর্তীতে মুসা শাহ, চেরাগ আলী শাহসহ অন্যান্য ফকির নেতারা বিদ্রোহের নেতৃত্ব দেন।

    ২৫. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলেন কত জন?

    (ক) ১৫ (খ) ৫ (গ) ৩৫ (ঘ) ২১

    উত্তর: (গ) ৩৫

    ব্যাখ্যা: ১৯৬৮ সালের জানুয়ারিতে আইয়ুব খান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। মামলাটির আনুষ্ঠানিক নাম ছিল 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য'। গণঅভ্যুত্থানের মুখে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি মামলাটি প্রত্যাহার করা হয়।

    ২৬. বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়-

    (ক) ১১ জুন, ২০২০ (খ) ১১ জুন, ২০২১ (গ) ১১ মে, ২০২০ (ঘ) ১১ মে, ২০২১

    উত্তর: (গ) ১১ মে, ২০২০

    ব্যাখ্যা: করোনা মহামারির প্রেক্ষাপটে 'আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০' জারির পর ২০২০ সালের ১১ মে থেকে বাংলাদেশে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে দেশের বিচার বিভাগে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এক নতুন মাত্রা পায়।

আন্তর্জাতিক বিষয়াবলি (প্রশ্ন ২৭–২৯)

    ২৭. সুইজারল্যান্ডে অবস্থিত খেলাধূলা সংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি সংস্থার নাম কী?

    (ক) ইন্টারন্যাশনাল স্পোর্টস কোর্ট (খ) কোর্ট অফ স্পোর্টস (গ) কোর্ট অফ ডিসিপ্লিন (ঘ) কোর্ট অফ আরবিট্রেশন

    উত্তর: (ঘ) কোর্ট অফ আরবিট্রেশন

    ব্যাখ্যা: ক্রীড়াজগতের বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা হলো কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS)। এটি ১৯৮৪ সালের ৩০ জুন প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজান শহরে অবস্থিত। খেলোয়াড়, ক্লাব ও ক্রীড়া সংস্থার মধ্যকার বিরোধ সালিশের মাধ্যমে নিষ্পত্তি করাই এর কাজ।

    ২৮. World Meteorological Organization এর তথ্য মতে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কোন দেশে?

    (ক) চীন (খ) যুক্তরাষ্ট্র (গ) অস্ট্রেলিয়া (ঘ) ইরাক

    উত্তর: (খ) যুক্তরাষ্ট্র

    ব্যাখ্যা: বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) স্বীকৃত তথ্যমতে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে — ১৯১৩ সালের ১০ জুলাই, ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস (১৩৪ ডিগ্রি ফারেনহাইট)।

    ২৯. দক্ষিণ আফ্রিকা কত তারিখ International Court of Justice এ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দরখাস্ত দায়ের করে?

    (ক) ৬ মার্চ, ২০২৪ (খ) ১ ডিসেম্বর, ২০২৩ (গ) ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ (ঘ) ২৯ ডিসেম্বর, ২০২৩

    উত্তর: (ঘ) ২৯ ডিসেম্বর, ২০২৩

    ব্যাখ্যা: গাজা উপত্যকায় গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরাইলের বিরুদ্ধে মামলা দায়ের করে। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (প্রশ্ন ৩০–৩৪)

    ৩০. নিম্নের কোনটি উভয়লিঙ্গ ফুল নয়?

    (ক) গোলাপ (খ) ধুতুরা (গ) কুমড়া (ঘ) জবা

    উত্তর: (গ) কুমড়া

    ব্যাখ্যা: - কুমড়া উভয়লিঙ্গ ফুল নয়। • ফুল: - উদ্ভিদের বংশ রক্ষা ও বংশবিস্তারে সাহায্যকারী ফল ও বীজ উৎপাদনের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে পুষ্প বা ফুল বলা হয়। - একটি সম্পূর্ণ ফুলে পাঁচটি অংশ উপস্থিত থাকে। যথা- ১. পুষ্পাক্ষ: - ফুলের স্তবকগুলো যে অক্ষের উপর সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে।

    ৩১. মেরুদণ্ডী প্রাণী হিসেবে মাছ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

    (ক) Amphibia (খ) Aves (গ) Mammalia (ঘ) Pisces

    উত্তর: (ঘ) Pisces

    ব্যাখ্যা: - মেরুদণ্ডী প্রাণী হিসেবে মাছ Pisces শ্রেণির অন্তর্ভুক্ত। - Amphibia এ শ্রেণির প্রাণীরা প্রথম স্থলচর মেরুদণ্ডী। মূলত স্থলচর হলেও জননকালে ডিম পাড়তে এরা পানিতে আসতে বাধ্য হয়। - Aves শ্রেণিভুক্ত প্রাণীদের পাখি বলা হয়। বর্তমানে পৃথিবীতে ১০ হাজারের বেশি প্রজাতির পাখি রয়েছে।

    ৩২. লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত?

    (ক) 620-750 nm (খ) 520-650 nm (গ) 420-700 nm (ঘ) 320-600 nm

    উত্তর: (ক) 620-750 nm

    ব্যাখ্যা: - লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 620-750 nm। • দৃশ্যমান আলোর তরঙ্গ: - ভাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয়, একে বলা হয় দৃশ্যমান আলোর তরঙ্গ। - এই পরিসীমার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলোর বিভিন্ন রঙ দেখা যায়। - এদের আসমানি, সবুজ, নীল, হলুদ, বেগুনি, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়েছে।

    ৩৩. 'স্নায়ু বিষ' অভিহিত করা হয় কোনটিকে?

    (ক) টেস্টিং সল্ট (খ) সাদা চিনি (গ) টেবিল সল্ট (ঘ) লাইম স্টোন

    উত্তর: (ক) টেস্টিং সল্ট

    ব্যাখ্যা: - খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। - টেস্টিং সল্ট নামে পরিচিত আরেকটি লবণ আছে যার রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট। - এটি শুধু খাবার পদার্কটি, চানাচুর প্রভৃতির স্বাদ বাড়িয়ে তোলে। - এটি বেশি পরিমাণে ব্যবহার হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাই বিজ্ঞানীরা একে স্নায়ুবিষ বলে থাকেন।

    ৩৪. মানুষ ও অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে কোন ভিটামিন?

    (ক) ভিটামিন বি (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন এ (ঘ) ভিটামিন ই

    উত্তর: (ঘ) ভিটামিন ই

    ব্যাখ্যা: • ভিটামিন ই মানুষ ও অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে। • ভিটামিন ই: - ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। - এটি তাপ ও অগ্নে বিনষ্ট হয় না। তবে ক্ষারে সামান্য নষ্ট হয়। • ভিটামিন ই এর উৎস: - সব ধরনের উদ্ভিজ্জ তেল, যেমন- নারিকেল তেল, সরিষার তেল, চালের কুঁড়ার তেল, সয়াবিন তেল ইত্যাদি ভিটামিন ই এর ভালো উৎস। • ভিটামিন ই এর কাজ: ১। ভিটামিন এ রক্তের লোহিত কণার জারণসহ অবাঞ্ছিত জারণ রোধ করে। ২। জননাঙ্গের বৃদ্ধি ও স্বাভাবিক ক্ষমতা বজায় রাখে। ৩। নারী ও পুরুষের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে।

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (প্রশ্ন ৩৫–৪০)

    ৩৫. কোনো এক বছরে বৃহস্পতিবার যদি হয় আজ থেকে ৩ দিন পর তাহলে গতকালের ২ দিন আগে কী বার ছিল?

    (ক) সোমবার (খ) মঙ্গলবার (গ) শুক্রবার (ঘ) রবিবার

    উত্তর: (গ) শুক্রবার

    ব্যাখ্যা: আজ থেকে ৩ দিন পর বৃহস্পতিবার হলে আজ সোমবার (সোম + ৩ = বৃহস্পতি)। তাহলে গতকাল ছিল রবিবার। রবিবারের ২ দিন আগে ছিল শুক্রবার। ∴ নির্ণেয় উত্তর শুক্রবার।

    ৩৬. Log10(0.01) = ?

    (ক) -0.01 (খ) -2 (গ) -0.1 (ঘ) -1

    উত্তর: (খ) -2

    ব্যাখ্যা: ধরি, Log10(0.01) = x ⇒ 10x = 0.01 ⇒ 10x = 1/100 ⇒ 10x = 1/10² ⇒ 10x = 10-2 ∴ x = -2।

    ৩৭. দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় ____ টি।

    (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪

    উত্তর: (ঘ) ৪

    ব্যাখ্যা: দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় ৪ টি — ২টি প্রত্যক্ষ (direct) এবং ২টি পরোক্ষ (transverse) সাধারণ স্পর্শক।

    ৩৮. শিক্ষক তার বইগুলোকে চার ছাত্রের মধ্যে নিম্নলিখিতভাবে ভাগ করে দিলেনঃ প্রথম ছাত্রকে ১/২ অংশ, দ্বিতীয় ছাত্রকে ১/৪ অংশ, তৃতীয় ছাত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি বই চতুর্থ ছাত্রকে দিলেন। ঐ শিক্ষকের কতটি বই ছিল?

    (ক) ১৫০ (খ) ১২০ (গ) ১৩০ (ঘ) ১৪০

    উত্তর: (ঘ) ১৪০

    ব্যাখ্যা: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্রকে দিলেন মোট বইয়ের = (১/২) + (১/৪) + (১/৫) = (১০ + ৫ + ৪)/২০ = ১৯/২০ অংশ। বাকি রইলো = ১ - (১৯/২০) = ১/২০ অংশ। প্রশ্নমতে, ১/২০ অংশ = ৭ টি বই। ∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৭ × ২০ = ১৪০ টি বই।

    ৩৯. একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

    (ক) ১০ (খ) ২০ (গ) ২৫ (ঘ) ১২

    উত্তর: (ঘ) ১২

    ব্যাখ্যা: ১ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ টাকা। ∴ ২ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ × ২ = ৫০ টাকা। ২ হালি ডিমের বিক্রয়মূল্য = ৫৬ টাকা। ∴ লাভ = ৫৬ - ৫০ = ৬ টাকা। ৫০ টাকায় লাভ হয় = ৬ টাকা। ∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ৬)/৫০ = ১২ টাকা। ∴ শতকরা লাভ = ১২%।

    ৪০. x² - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় হবে -

    (ক) -3, -4 (খ) 3, -4 (গ) -3, 4 (ঘ) 3, 4

    উত্তর: (গ) -3, 4

    ব্যাখ্যা: x² - x - 12 = 0 ⇒ x² - 4x + 3x - 12 = 0 ⇒ x(x - 4) + 3(x - 4) = 0 ⇒ (x + 3)(x - 4) = 0। হয়, x + 3 = 0 ⇒ x = -3, অথবা, x - 4 = 0 ⇒ x = 4। ∴ সমীকরণের মূলদ্বয় হবে -3, 4।

আইন (প্রশ্ন ৪১–১০০)

    ৪১. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় সাক্ষীকে আদালতে উপস্থিত করার দায়িত্ব পুলিশ অফিসারকে দেওয়া হয়েছে?

    (ক) 171(2) (খ) 173(3A) (গ) 172(2) (ঘ) 123

    উত্তর: (ক) 171(2)

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ১৭১ ধারার (১) উপধারা অনুসারে কোনো ফরিয়াদি বা সাক্ষীকে ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে বাধ্য করা যায় না। তবে ১৭১(২) উপধারা অনুসারে মামলার শুনানিকালে ফরিয়াদি বা সাক্ষী যেন আদালতে উপস্থিত থাকেন, তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ কর্মকর্তার ওপর ন্যস্ত।

    ৪২. 'ক' অসৎ উদ্দেশ্যে জনৈক মহিলার সম্মতি ছাড়া ও মহিলা বিরক্ত হবেন জেনেও তার ঘোমটা খুলে ফেলেন। 'ক' কোন অপরাধ করেছেন?

    (ক) Causing hurt (খ) Assault with intent to outrage modesty (গ) Use of criminal force (ঘ) Assault

    উত্তর: (গ) Use of criminal force

    ব্যাখ্যা: The Penal Code, 1860 এর ধারা ৩৫০-এ অপরাধমূলক বলপ্রয়োগের (criminal force) সংজ্ঞা দেওয়া হয়েছে— কারো সম্মতি ছাড়া, অসৎ উদ্দেশ্যে বা ক্ষতি-বিরক্তি ঘটবে জেনে তার প্রতি ইচ্ছাকৃত বলপ্রয়োগ করা। ধারাটির দৃষ্টান্তে কোনো নারীর সম্মতি ছাড়া তার ঘোমটা টেনে খোলাকে criminal force-এর উদাহরণ হিসেবেই দেখানো হয়েছে। এখানে স্পর্শ বা বলপ্রয়োগ বাস্তবে ঘটেছে বলে এটি assault নয়, criminal force।

    ৪৩. The Penal Code, 1860 অনুযায়ী আত্মহত্যার সহায়তাকরণের অপরাধের সর্বোচ্চ কারাদণ্ড কত বছর?

    (ক) ৭ (খ) ৩ (গ) ১০ (ঘ) ৫

    উত্তর: (গ) ১০

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৩০৬ ধারা অনুসারে কোনো ব্যক্তি আত্মহত্যা করলে, যে ব্যক্তি সেই আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দিয়েছে সে অনধিক দশ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে।

    ৪৪. The Penal Code, 1860 এর কোন ধারায় আইনটির অতিরাষ্ট্রিক প্রযোজ্যতার বিধান আছে?

    (ক) ৪ (খ) ৬ (গ) ৫ (ঘ) ৭

    উত্তর: (ক) ৪

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৪ ধারায় আইনটির অতিরাষ্ট্রিক প্রয়োগের (extra-territorial application) বিধান রয়েছে। এ ধারা অনুসারে বাংলাদেশের কোনো নাগরিক দেশের বাইরে যেকোনো স্থানে, কিংবা বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে (তা যেখানেই থাকুক) অপরাধ করলে এই কোডের অধীনে তার বিচার করা যাবে।

    ৪৫. The Code of Criminal Procedure, 1898 অনুসারে কোন অপরাধ আপোষযোগ্য নয়?

    (ক) চুরি (খ) বেআইনী সমাবেশ (গ) দাঙ্গা (ঘ) অপরাধজনক বিশ্বাসভঙ্গ

    উত্তর: (খ) বেআইনী সমাবেশ

    ব্যাখ্যা: The Code of Criminal Procedure, 1898 এর ধারা ৩৪৫-এ আপোষযোগ্য (compoundable) অপরাধের তালিকা দেওয়া আছে। চুরি ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ আদালতের অনুমতি সাপেক্ষে আপোষযোগ্য অপরাধের তালিকাভুক্ত। কিন্তু বেআইনী সমাবেশ (The Penal Code, 1860 এর ধারা ১৪৩) রাষ্ট্র ও জনশৃঙ্খলার বিরুদ্ধে অপরাধ বলে তা ৩৪৫ ধারার তালিকায় নেই— অর্থাৎ আপোষযোগ্য নয়।

    ৪৬. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক ব্যক্তিকে প্রহৃত হতে দেখলেন এবং তার কান্নাও শুনলেন, কিন্তু উক্ত কাজে তিনি বাধা দিলেন না। The Penal Code, 1860 অনুযায়ী তিনি -

    (ক) পেশাগত অসদাচরণ করেছেন (খ) দুষ্কর্মে সহায়তাকারী (গ) মূল অপরাধী (ঘ) কোনো অপরাধ করেননি

    উত্তর: (খ) দুষ্কর্মে সহায়তাকারী

    ব্যাখ্যা: দণ্ডবিধির ১০৭ ধারা অনুসারে কোনো কাজ করে অথবা বেআইনিভাবে কোনো কাজ থেকে বিরত থেকে (illegal omission) ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ সংঘটনে সহায়তা করলে তা দুষ্কর্মে সহায়তা (abetment) হিসেবে গণ্য হয়। অপরাধ প্রতিরোধ করা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আইনগত কর্তব্য; তিনি ইচ্ছাকৃতভাবে সে কর্তব্য থেকে বিরত থেকে অপরাধ সংঘটন সহজ করেছেন, তাই তিনি দুষ্কর্মে সহায়তাকারী।

    ৪৭. পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ বিষয়ে The Code of Criminal Procedure, 1898 অনুসারে অনুসন্ধান করবেন _____ ।

    (ক) উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা (খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট (গ) সংশ্লিষ্ট আমলী আদালত (ঘ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

    উত্তর: (খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ১৭৬ ধারা অনুসারে কোনো ব্যক্তি পুলিশ হেফাজতে থাকাকালীন মারা গেলে সুরতহাল তদন্ত পরিচালনার ক্ষমতাবান নিকটতম ম্যাজিস্ট্রেট — জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট — পুলিশের তদন্তের অতিরিক্ত হিসেবে বা তার পরিবর্তে মৃত্যুর কারণ সম্পর্কে ইনকোয়ারি (অনুসন্ধান) করবেন।

    ৪৮. The Code of Criminal Procedure, 1898 এর কোন তফসিলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা উল্লেখ আছে?

    (ক) চতুর্থ (খ) তৃতীয় (গ) দ্বিতীয় (ঘ) পঞ্চম

    উত্তর: (খ) তৃতীয়

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধিতে মোট ৫টি তফসিল রয়েছে। এর মধ্যে তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা (ordinary powers of Magistrates) উল্লেখ আছে। দ্বিতীয় তফসিলে অপরাধসমূহের আমলযোগ্যতা-জামিনযোগ্যতা এবং চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটদের ওপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতার কথা বলা হয়েছে।

    ৪৯. 'A' চুরির দায়ে অভিযুক্ত হলেন। ইতোপূর্বে তিনি চুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়। এই ক্ষেত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ নিম্নের কোন বিষয়রূপে প্রাসঙ্গিক?

    (ক) খারাপ আচরণরূপে (খ) স্বীকৃত বিষয়রূপে (গ) বিচার্য বিষয়রূপে (ঘ) আনুষঙ্গিক বিষয়রূপে

    উত্তর: (ক) খারাপ আচরণরূপে

    ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৫৪ ধারা অনুসারে ফৌজদারি মামলায় আসামীর খারাপ চরিত্র সাধারণত অপ্রাসঙ্গিক; তবে ধারাটির ব্যাখ্যা-২ এ স্পষ্ট বলা আছে — পূর্ববর্তী দণ্ডাদেশ (previous conviction) খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। তাই 'A'-এর পূর্বের দণ্ড খারাপ আচরণ বা চরিত্রের প্রমাণরূপে প্রাসঙ্গিক হবে।

    ৫০. The Evidence Act, 1872 অনুসারে 'Facts _____ need not be proved'।

    (ক) asserted (খ) confessed (গ) acknowledged (ঘ) admitted

    উত্তর: (ঘ) admitted

    ব্যাখ্যা: The Evidence Act, 1872 এর ধারা ৫৮ অনুসারে মামলার শুনানিতে পক্ষগণ বা তাদের প্রতিনিধি যেসব বিষয় স্বীকার করে নেন, কিংবা লিখিতভাবে স্বীকৃত বলে গণ্য হয়, সেসব স্বীকৃত বিষয় (facts admitted) প্রমাণ করার প্রয়োজন হয় না। তাই শূন্যস্থানে সঠিক শব্দ 'admitted'। তবে আদালত চাইলে স্বীকৃত বিষয়ও প্রমাণের নির্দেশ দিতে পারেন— এটি ধারাটির শর্তাংশে বলা আছে।

    ৫১. The Code of Civil Procedure, 1908 এর ______ অনুযায়ী প্রদত্ত আদেশ আপিলযোগ্য নয়?

    (ক) Order 7 rule 10 (খ) Order 8 rule 10 (গ) Order 10 rule 4 (ঘ) Order 26 rule 4

    উত্তর: (ঘ) Order 26 rule 4

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির আদেশ ৪৩ বিধি ১-এ যে আদেশগুলোর বিরুদ্ধে আপিল করা যায় তার তালিকা দেওয়া আছে। Order 7 rule 10 (আরজি ফেরত), Order 8 rule 10 ও Order 10 rule 4 এই তালিকাভুক্ত, কিন্তু Order 26 rule 4 (কমিশন সংক্রান্ত) অনুযায়ী প্রদত্ত আদেশ তালিকায় নেই — তাই তা আপিলযোগ্য নয়।

    ৫২. তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিম্নের কোনটি বৈধ অপারগতা নয়?

    (ক) অপ্রকৃতিস্থতা (খ) নিরক্ষরতা (গ) নাবালকত্ব (ঘ) নির্বুদ্ধিতা

    উত্তর: (খ) নিরক্ষরতা

    ব্যাখ্যা: তামাদি আইনের ৬ ধারা অনুসারে মামলা দায়েরের অধিকারী ব্যক্তি নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি হলে সেই সময়টুকু তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যায় — অর্থাৎ নাবালকত্ব, অপ্রকৃতিস্থতা ও নির্বুদ্ধিতা আইনস্বীকৃত বৈধ অপারগতা (legal disability)। কিন্তু নিরক্ষরতা এরূপ কোনো বৈধ অপারগতা নয়।

    ৫৩. গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী আপোষ বা মীমাংসার মাধ্যমে বিচার্য বিষয় নির্ধারণ করা হলে উক্তরূপ উদ্যোগ গ্রহণের ____ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

    (ক) ৬০ (খ) ৩০ (গ) ১৫ (ঘ) ৯০

    উত্তর: (খ) ৩০

    ব্যাখ্যা: গ্রাম আদালত আইন, ২০০৬ এর ৬খ ধারা অনুসারে আপোষ বা মীমাংসার মাধ্যমে বিচার্য বিষয় নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হলে, উদ্যোগ গ্রহণের তারিখ থেকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। এভাবে নিষ্পত্তি হলে তার বিরুদ্ধে আপীল বা রিভিশন দায়ের করা যায় না।

    ৫৪. নিম্নের কোন বিষয়ে ঘোষণামূলক ডিক্রি দেওয়া যায় না?

    (ক) পদের অধিকার (খ) চুক্তি উদ্ভূত আইনগত অধিকার (গ) সম্পত্তির অধিকার (ঘ) আইনগত মর্যাদা

    উত্তর: (খ) চুক্তি উদ্ভূত আইনগত অধিকার

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা অনুসারে কোনো ব্যক্তির আইনগত পরিচয় (legal character) বা সম্পত্তির স্বত্বের অধিকার কেউ অস্বীকার করলে তিনি ঘোষণামূলক মামলা করতে পারেন। অর্থাৎ পদ, মর্যাদা বা সম্পত্তির অধিকার বিষয়ে ঘোষণামূলক ডিক্রি চাওয়া যায়; কিন্তু আইনগত পরিচয় চুক্তি দ্বারা সৃষ্ট নয় বলে চুক্তি থেকে উদ্ভূত অধিকারের বিষয়ে ঘোষণামূলক ডিক্রি দেওয়া যায় না।

    ৫৫. নিম্নের কোন ধরনের মোকদ্দমায় দাবীকৃত বস্তু আদালতে জমা দিতে হবে?

    (ক) নিঃস্ব ব্যক্তি কর্তৃক আনীত (খ) ইন্টারপ্লিডার (গ) ফোরক্লোজার (ঘ) হস্তান্তরযোগ্য দলিল সংক্রান্ত

    উত্তর: (খ) ইন্টারপ্লিডার

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির ৮৮ ধারা ও আদেশ ৩৫-এ ইন্টারপ্লিডার মোকদ্দমার বিধান আছে — যেখানে একই বিষয়বস্তু নিয়ে একাধিক বিবাদী পরস্পর দাবি করে এবং বাদীর নিজের খরচ ব্যতীত কোনো স্বার্থ থাকে না। আদেশ ৩৫ বিধি ২ অনুসারে দাবীকৃত বস্তু আদালতে প্রদানযোগ্য হলে বাদীকে তা আদালতে জমা দিতে বলা যেতে পারে।

    ৫৬. হাইকোর্ট বিভাগ কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে আপিলের তামাদির মেয়াদ ______ দিন।

    (ক) ৬০ (খ) ১৫ (গ) ৩০ (ঘ) ২০

    উত্তর: (ঘ) ২০

    ব্যাখ্যা: তামাদি আইনের প্রথম তফসিলের ১৫১ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট বিভাগ মূল (আদি) দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে যে ডিক্রি বা আদেশ প্রদান করেন, তার বিরুদ্ধে আপিলের তামাদির মেয়াদ ডিক্রি বা আদেশ প্রদানের দিন থেকে ২০ দিন।

    ৫৭. 'ক', 'খ' এর বৈধ চলাচলের রাস্তার অর্ধেক অংশে নতুন বাড়ি নির্মাণ করেন এবং উক্ত পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এক্ষেত্রে The Specific Relief Act, 1877 অনুসারে 'খ' এর সর্বোত্তম প্রতিকার কী?

    (ক) ঘোষণা ও খাস দখল পুনরুদ্ধার (খ) খাস দখল পুনরুদ্ধার (গ) বাধ্যতামূলক ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা (ঘ) চিরস্থায়ী নিষেধাজ্ঞা

    উত্তর: (গ) বাধ্যতামূলক ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৫ ধারার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত ইতোমধ্যে নির্মিত বাড়ি অপসারণ করিয়ে পথ পুনরুদ্ধার করাতে পারেন, আর ৫৪ ধারার চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে ভবিষ্যতে পথ বন্ধ করা থেকে 'ক'-কে বিরত রাখতে পারেন। যেহেতু অর্ধেক পথ ইতোমধ্যে বন্ধ এবং বাকিটা বন্ধের হুমকি রয়েছে, তাই 'খ'-এর সর্বোত্তম প্রতিকার — বাধ্যতামূলক ও চিরস্থায়ী উভয় নিষেধাজ্ঞা।

    ৫৮. আদালত কর্তৃক কোনো সম্পত্তি বা বস্তু পরিদর্শনের ক্ষমতা বিষয়ে The Code of Civil Procedure, 1908 এর বিধান কোনটি?

    (ক) Order 26 rule 6 (খ) Section 151 (গ) Order 18 rule 18 (ঘ) Order 49 rule 1

    উত্তর: (গ) Order 18 rule 18

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির আদেশ ১৮ বিধি ১৮ অনুসারে আদালত মোকদ্দমার যেকোনো পর্যায়ে, যে সম্পত্তি বা বস্তু সম্পর্কে কোনো প্রশ্ন উদ্ভব হয়েছে, তা পরিদর্শন (inspection) করতে পারেন। আদেশ ১৮ মূলত মোকদ্দমার শুনানি ও সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত।

    ৫৯. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী নিম্নের কোন বিষয়টি Revenue Court এর এখতিয়ারভুক্ত নয়?

    (ক) কৃষি জমির ভাড়া (খ) স্বত্বের বিরোধ (গ) কৃষি জমির খাজনা (ঘ) কৃষি জমির মুনাফা

    উত্তর: (খ) স্বত্বের বিরোধ

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির ৫ ধারার (২) উপধারা অনুসারে 'রাজস্ব আদালত' বলতে কৃষি কাজে ব্যবহৃত ভূমির খাজনা, রাজস্ব বা মুনাফা সম্পর্কিত মোকদ্দমা গ্রহণের এখতিয়ারসম্পন্ন আদালতকে বোঝায়। ভূমির স্বত্ব বা মালিকানার বিরোধ দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলে তা রাজস্ব আদালতের নয়, দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত।

    ৬০. The Civil Courts Act, 1887 অনুসারে সহকারী জজ আদালত ______ নির্দেশিত সিলমোহর ব্যবহার করেন।

    (ক) সরকার (খ) জনপ্রশাসন মন্ত্রণালয় (গ) হাইকোর্ট বিভাগ (ঘ) জেলা জজ

    উত্তর: (ক) সরকার

    ব্যাখ্যা: ⇒ The Civil Courts Act, 1887 এর ১৬ ধারার বিধান: আদালতসমূহের সীলমোহর: সকল দেওয়ানি আদালত সরকার দ্বারা নির্ধারিত আকার ও প্রকৃতির সীলমোহর ব্যবহার করবেন। ⇒ Section-16. Seals of Courts: Every Civil Court under this Act shall use a seal of such form and dimensions as are prescribed by the Government.

    ৬১. মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসারে তদন্তকারী সংস্থা নয় কোনটি?

    (ক) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (খ) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (গ) পরিবেশ অধিদপ্তর (ঘ) জাতীয় রাজস্ব বোর্ড

    উত্তর: (খ) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

    ব্যাখ্যা: মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এর তফশিল-১ এর মধ্যে তদন্তকারী ২৭টি সংস্থার তালিকা দেওয়া আছে। এখানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর কথা উল্লেখ নাই। অর্থাৎ মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসারে 'বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট' তদন্তকারী সংস্থা নয়।

    ৬২. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এ 'রুদ্ধ-কক্ষ বিচার' এর বিধান আছে কোন ধারায়?

    (ক) ২১ (খ) ২৫ (গ) ২৩ (ঘ) ২৪

    উত্তর: (খ) ২৫

    ব্যাখ্যা: ⇒ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ২৫ ধারার বিধান: রুদ্ধ-কক্ষ বিচার (trial in-camera): - ন্যায়বিচারের স্বার্থে এবং নারী কিংবা শিশু ভিক্টিমের সুরক্ষার প্রয়োজনে ট্রাইব্যুনাল কারণ উল্লেখ করিয়া এই আইনের অধীন কোন অপরাধের বিচারকার্য কেবল মামলার পক্ষগণ এবং তাহাদের নিযুক্ত আইনজীবীগণ বা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে অন্যান্য প্রতিনিধিগণের উপস্থিতিতে রুদ্ধ-কক্ষে অনুষ্ঠানের আদেশ প্রদান করিতে পারিবে।

    ৬৩. The Negotiable Instruments Act, 1881 এর অধীনে মামলার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

    (ক) সর্বোচ্চ জরিমানা চেকে বর্ণিত অর্থের দ্বিগুণ (খ) একই দাবীতে দেওয়ানী মামলা করা যাবে (গ) একই দাবীতে ফৌজদারী মামলা করা যাবে (ঘ) সর্বোচ্চ কারাদণ্ড এক বৎসর

    উত্তর: (ক) সর্বোচ্চ জরিমানা চেকে বর্ণিত অর্থের দ্বিগুণ

    ব্যাখ্যা: হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮(১) ধারা অনুসারে চেক ডিজঅনারের শাস্তি — অনধিক ১ বছরের কারাদণ্ড অথবা চেকে বর্ণিত অর্থের তিনগুণ পর্যন্ত জরিমানা অথবা উভয়। অর্থাৎ সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ নয়, তিনগুণ — তাই (ক) বিধানটি সঠিক নয়। চেক ডিজঅনারের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির ৩৭ আদেশে সংক্ষিপ্ত পদ্ধতিতে দেওয়ানি মামলা এবং ১৩৮ ধারায় ফৌজদারি মামলা — উভয় প্রতিকারই গ্রহণ করা যায়।

    ৬৪. The Special Powers Act, 1974 অনুযায়ী ভেজাল খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের সর্বোচ্চ শাস্তি কী?

    (ক) যাবজ্জীবন কারাদণ্ড (খ) মৃত্যুদণ্ড (গ) ১৪ বছরের সশ্রম কারাদণ্ড (ঘ) ৫ বছরের কারাদণ্ড

    উত্তর: (খ) মৃত্যুদণ্ড

    ব্যাখ্যা: ⇒ বিশেষ ক্ষমতা আইনে ২৫গ বাধার বিধান: ভেজাল দেওয়া বা ভেজাল খাদ্য, পানীয়, ঔষধ বা প্রসাধনী বিক্রয় করার শাস্তি: এখানে ভেজাল খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এর বিধান রয়েছে। ⇒ The Special Powers Act, 1974 Section-25C. Penalty for adulteration of, or sale of adulterated food, drink, drugs or cosmetics.

    ৬৫. আইনগত সহায়তা প্রদান (আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) বিধিমালা, ২০১৫ অনুযায়ী কোনো মিমাংসা সভা মূলতবী করা হলে অনধিক কতদিনের মধ্যে পরবর্তী দিন ধার্য করতে হবে?

    (ক) ৫ (খ) ৭ (গ) ৩ (ঘ) ১০

    উত্তর: (খ) ৭

    ব্যাখ্যা: ⇒ আইনগত সহায়তা প্রদান (আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) বিধিমালা, ২০১৫ এর ১০ বিধির বিধান: মিমাংসা সভা মূলতবী:- মিমাংসা সভার কোন দিনের কার্যক্রম সমাপ্ত না হইলে বা উক্ত দিনে পক্ষগণ আপোষ-মিমাংসায় উপনীত হইতে ব্যর্থ হইলে, লিগ্যাল এইড অফিসার, উপযুক্ত মনে করিলে, উক্ত দিনের কার্যক্রম কার্যকর করিয়া উভয় পদের উপস্থিতির জন্য সুবিধাজনক অপর একটি দিন ধার্য করিবেন, যাহা কোনক্রমেই ৭ (সাত) দিনের অধিক হইবে না।

    ৬৬. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর অধীনে গঠিত আদালতের নাম কী?

    (ক) দ্রুত বিচার ট্রাইব্যুনাল (খ) সন্তাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল (গ) প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত (ঘ) দ্রুত বিচার আদালত

    উত্তর: (ঘ) দ্রুত বিচার আদালত

    ব্যাখ্যা: ⇒আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ধারা২(গ) এর মাঝে বলা আছে "আদালত" অর্থ এই আইনের অধীন গঠিত দ্রুত বিচার আদালত।

    ৬৭. কোন অপরাধটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ নয়?

    (ক) যৌতুকের জন্য সাধারণ জখম (খ) ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশু অঙ্গহানি (গ) ধর্ষণের চেষ্টা (ঘ) দাসত্বমূলক শ্রম

    উত্তর: (ঘ) দাসত্বমূলক শ্রম

    ব্যাখ্যা: ⇒ দাসত্বমূলক শ্রম অপরাধটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ নয়।

    ৬৮. শিশু আইন, ২০১৩ অনুযায়ী ______ বৎসরের কম বয়স্ক শিশুকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করা যাবে না।

    (ক) ৭ (খ) ৯ (গ) ১১ (ঘ) ১৮

    উত্তর: (খ) ৯

    ব্যাখ্যা: ⇒ শিশু আইন, ২০১৩ এর ৪৪ ধারার বিধান: গ্রেফতার, ইত্যাদি: (১) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, ৯ (নয়) বৎসরের নিম্নে কোন শিশুকে কোনো অবস্থাতে গ্রেফতার করা বা, ক্ষেত্রমত, আটক রাখা যাইবে না।

    ৬৯. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২(১৫) ধারার বিধান: 'নিয়ন্ত্রিত বিলি (Control Delivery)' অর্থ কোনো মাদকদ্রব্য অপরাধ সংঘটনে জড়িত ব্যক্তিদের সনাক্ত করিবার উদ্দেশ্যে বিশেষ তদন্ত কৌশল, যাহাতে কোনো মাদকদ্রব্য, উহার উৎসবস্তু, উপদান অথবা মিশ্রণের বেআইনি অথবা সন্দেহজনক চালানকে তদন্তের ক্ষমতাসম্পন্ন কোনো আইন প্রয়োগকারী সংস্থার (সরকারের) জ্ঞাতসারে ও তৎস্বরধানে শেষ গন্তব্য পর্যন্ত পরিবহন ও বিতরণ অথবা হস্তান্তর করিতে দেওয়া যাহার মাধ্যমে শেষ পর্যন্ত উক্ত মাদকদ্রব্যের উৎস হইতে গন্তব্য পর্যন্ত যাবতীয় কার্যক্রমের সহিত জড়িত সকল অপরাধীকে সনাক্ত ও গ্রেপ্তার করার জন্য পরিচালিত বিশেষ তদন্ত কৌশল হচ্ছে-

    (ক) তল্লাশি অভিযান (খ) নিয়ন্ত্রিত বিলি (গ) গোপন অভিযান (ঘ) গোপন অভিযান

    উত্তর: (খ) নিয়ন্ত্রিত বিলি

    ব্যাখ্যা: ⇒মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২(১৫) ধারার বিধান: গোপন অভিযোগ ও নিয়ন্ত্রিত বিলি। এই আইনে 'নিয়ন্ত্রিত বিলি' (Control Delivery) অর্থ কোনো মাদকদ্রব্য অপরাধ সংঘটনে জড়িত ব্যক্তিদের সনাক্ত করিবার উদ্দেশ্যে পরিচালিত বিশেষ তদন্ত কৌশল। (১) উপ-ধারা (১) এবং কোনো বিদেশি রাষ্ট্রের সহিত বাংলাদেশের স্বাক্ষরিত চুক্তি অথবা সমঝোতা সাপেক্ষে, সরকার, এই আইনে কোনো বিদেশি রাষ্ট্রের অনুরূপ কোনো আইনের অধীন সংঘটিত কোনো মাদকদ্রব্য অপরাধ সম্পর্কে বাংলাদেশে অথবা অন্য কোথাও প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে, নিয়ন্ত্রিত বিলিতে লিখিত অনুমোদন প্রদান করিতে পারিবে।

    ৭০. কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভীতি প্রদর্শক তথ্য প্রকাশের অপরাধের বিচার করবেন ______ ট্রাইব্যুনাল।

    (ক) জননিরাপত্তা (খ) সাইবার নিরাপত্তা (গ) ডিজিটাল (ঘ) সাইবার

    উত্তর: (ঘ) সাইবার

    ব্যাখ্যা: ⇒ সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ধারা ২(১) এরে (ঝ) তে বলা আছে- "ট্রাইব্যুনাল" অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন) এর ধারা ৬৮ এর অধীন গঠিত সাইবার ট্রাইব্যুনাল।

    ৭১. সংবিধান অনুযায়ী শপথগ্রহণের পূর্বে কোনো নির্বাচিত ব্যক্তি সংসদ-সদস্যরূপে আসনগ্রহণ করলে প্রতি দিনের জন্য _____ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।

    (ক) ২০০ (খ) ৫০০০ (গ) ১০০০ (ঘ) ৫০০

    উত্তর: (গ) ১০০০

    ব্যাখ্যা: সংবিধানের ৬৯ অনুচ্ছেদ অনুসারে কোনো ব্যক্তি শপথ গ্রহণ না করে, কিংবা সংসদ-সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনেও, সংসদ-সদস্যরূপে আসনগ্রহণ বা ভোটদান করলে প্রতি দিনের অনুরূপ কার্যের জন্য তিনি এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন, যা প্রজাতন্ত্রের নিকট দেনা হিসেবে আদায়যোগ্য।

    ৭২. প্রজাতন্ত্র যুদ্ধে লিপ্ত থাকলে সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ এককালে সর্বোচ্চ কত সময়ের জন্য বৃদ্ধি করা যায়?

    (ক) ০১ বছর (খ) ০৩ মাস (গ) ০৬ মাস (ঘ) ০৬ মাস

    উত্তর: (ক) ০১ বছর

    ব্যাখ্যা: ⇒ বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের বিধান: সংসদের অধিবেশন: (১) সরকারী বিজ্ঞপ্তি-দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহবান, স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহবানকালো রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন: তবে শর্ত থাকে যে, ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় (ক) উপ-দফায় উল্লিখিত নকশই দিন সময় ব্যতীত অন্য সময়ে সংসদের একটি অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না।

    ৭৩. অর্থ-বৎসর এর জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত বিবৃতিকে বলে ______ ।

    (ক) বাৎসরিক আর্থিক পরিকল্পনা (খ) জাতীয় আর্থিক বিবৃতি (গ) জাতীয় বাজেট (ঘ) বার্ষিক আর্থিক বিবৃতি

    উত্তর: (ঘ) বার্ষিক আর্থিক বিবৃতি

    ব্যাখ্যা: ⇒ বাংলাদেশের সংবিধানের ৮৭ অনুচ্ছেদের বিধান: বার্ষিক আর্থিক বিবৃতি: (১) প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য প্রযোজনীয় অর্থ এবং বার্ষিক ব্যয়নির্বাহের জন্য প্রদর্শিত হইবে যে বিবৃতি প্রকাশ করিয়া প্রদর্শিত হইবে।

    ৭৪. মূল আইন ও এর অধীনে প্রণীত আইনে ব্যবহৃত অভিব্যক্তির অর্থ একই। এই সংক্রান্ত The General Clauses Act, 1897 এর ধারা কোনটি?

    (ক) ২১ (খ) ২০ (গ) ২৯ (ঘ) ১৮

    উত্তর: (খ) ২০

    ব্যাখ্যা: ⇒ The General Clauses Act, 1897 এর ২০ ধারার: আইনের অধীন জারীকৃত আদেশ, ইত্যাদি ব্যাখ্যা: - যে ক্ষেত্রে সংসদের কোন আইন বা প্রবিধিতে কোন প্রজ্ঞাপন, আদেশ, পরিকল্প, বিধি, ফরম বা উপ-আইনে জারীর কোন ক্ষমতা অর্পণ করা হয়, সেই ক্ষেত্রে এই আইন প্রবর্তনের পরে প্রণীত, অনুরূপ বাবহৃত অভিব্যক্তিসমূহের অর্থ অনুরূপ ক্ষমতা অর্পণকারী আইনে বাবহৃত অভিব্যক্তির সমার্থক হবে।

    ৭৫. সংবিধানের ৪৬ অনুচ্ছেদে বর্ণিত দায়মুক্তি-বিধানের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন ______ ।

    (ক) প্রধান বিচারপতি (খ) সংসদ (গ) প্রধানমন্ত্রী (ঘ) রাষ্ট্রপতি

    উত্তর: (খ) সংসদ

    ব্যাখ্যা: ⇒ বাংলাদেশ সংবিধানের ৪৬ অনুচ্ছেদের বিধান: দায়মুক্তি-বিধানের ক্ষমতা: এই ভাগের পূর্ববর্ণিত বিধানাবলীতে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তিসংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে কোন অঞ্চলে শৃঙ্খলা-রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোন কার্য করিয়া থাকিলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করিতে পারিবেন।

    ৭৬. কোন ব্যক্তির সংবিধানের অধীন কোনো প্রতিকারের জন্য সুপ্রীম কোর্টে আবেদন করার অধিকার নেই?

    (ক) মৃত্যুদণ্ডপ্রাপ্ত (খ) যুদ্ধাপরাধী (গ) নাশকতাকারী (ঘ) রাষ্ট্রদ্রোহী

    উত্তর: (খ) যুদ্ধাপরাধী

    ব্যাখ্যা: সংবিধানের ৪৭ক(২) অনুচ্ছেদ অনুসারে যে ব্যক্তির ক্ষেত্রে ৪৭ অনুচ্ছেদের (৩) দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য — অর্থাৎ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের জন্য আটক, ফৌজদারিতে সোপর্দ বা দণ্ডিত ব্যক্তি — তার সংবিধানের অধীন কোনো প্রতিকারের জন্য সুপ্রীম কোর্টে আবেদন করার অধিকার থাকবে না।

    ৭৭. সংবিধানে কত ধরনের মালিকানা-ব্যবস্থার কথা বলা আছে?

    (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫

    উত্তর: (খ) ৩

    ব্যাখ্যা: ⇒ বাংলাদেশ সংবিধানের ১৩ অনুচ্ছেদের বিধান: মালিকানার নীতি: উৎপাদনযন্ত্র, উৎপাদনব্যবস্থা ও বণ্টনপ্রণালীসমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানার তিন শ্রেণি: (ক) রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সরকারী ও গণতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারী খাত সরকারী মালিকানার পক্ষে রাষ্ট্রের মালিকানা; (খ) সমবায়ী মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা; এবং (গ) ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা।

    ৭৮. 'Nemo teneteur seipsum accusare'- এই নীতি সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে?

    (ক) ৩৩ (খ) ৩২ (গ) ৩৫(৪) (ঘ) ৩৫(২)

    উত্তর: (গ) ৩৫(৪)

    ব্যাখ্যা: ⇒ 'Nemo tenetur seipsum accusare'- এই লাতিন নীতি অনুসারে বাংলা অর্থ- 'নিজেকে অভিযুক্ত করতে কোন ব্যক্তি বাধ্য নয়'। এটি হচ্ছে Doctrine of Self-Incrimination: Self-incrimination is a legal principle under which a person cannot be compelled to provide information or testify against themselves in a criminal case. ⇒ বাংলাদেশের সংবিধানের ৩৫(৪) অনুচ্ছেদে 'Nemo tenetur seipsum accusare' বা 'Doctrine of Self-Incrimination' প্রতিফলিত হয়েছে।

    ৭৯. হাইকোর্ট বিভাগ কোন আইনের অধীনে বিরোধ নিষ্পত্তিতে আদি এখতিয়ারসম্পন্ন নয়?

    (ক) এডমিরালটি কোর্ট আইন, ২০০০ (খ) কোম্পানী আইন, ১৯৯৪ (গ) ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (ঘ) The Contract Act, 1872

    উত্তর: (ঘ) The Contract Act, 1872

    ব্যাখ্যা: ⇒ বাংলাদেশ সংবিধানের ১০১ অনুচ্ছেদের বিধান: হাইকোর্ট বিভাগের এখতিয়ার: -এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা হাইকোর্ট বিভাগের উপর যেরূপ আদি, আপীল ও অন্যপ্রকার এখতিয়ার ও ক্ষমতা অর্পিত হইয়াছে, উক্ত বিভাগের সেইরূপ এখতিয়ার ও ক্ষমতা থাকিবে। The Contract Act, 1872 এর অধীনে বিরোধ নিষ্পত্তিতে আদি দেওয়ানী আদালতের।

    ৮০. বাংলাদেশ সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদের বিধান: আন্তর্জাতিক চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করার বিধান রয়েছে?

    (ক) ১৪৩ (খ) ১৪৫ (গ) ১৪৪ (ঘ) ১৪৫ক

    উত্তর: (ঘ) ১৪৫ক

    ব্যাখ্যা: ⇒ বাংলাদেশ সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদের বিধান: আন্তর্জাতিক চুক্তি: -বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি সম্পাদিত হওয়ার পূর্বে সংসদের নিকট পেশ করা হইবে এবং অবস্থান সম্পর্কে জানতে পারবেন।

    ৮১. সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ অনুসারে কোনটি নালিশযোগ্য দাবী?

    (ক) স্থাবর সম্পত্তি বন্ধক দ্বারা নেওয়া ঋণ (খ) চুক্তি ভঙ্গজনিত ক্ষতিপূরণের দাবী (গ) অস্থাবর সম্পত্তি আটক রেখে নেওয়া ঋণ (ঘ) ভবিষ্যৎ ভাড়ার দাবী

    উত্তর: (ঘ) ভবিষ্যৎ ভাড়ার দাবী

    ব্যাখ্যা: সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ অনুসারে নালিশযোগ্য দাবী (Actionable Claim) হলো অনিরাপদ ঋণের দাবীকে বোঝায়। ভবিষ্যৎ ভাড়ার দাবী একটি নালিশযোগ্য দাবী।

    ৮২. The Registration Act, 1908 অনুসারে কোন দলিলের নিবন্ধন বাধ্যতামূলক নয়?

    (ক) দানপত্র (খ) হেবা ঘোষনা (গ) ইজারা (ঘ) উইল

    উত্তর: (ঘ) উইল

    ব্যাখ্যা: নিবন্ধন আইনের ১৭ ধারায় যেসব দলিলের নিবন্ধন বাধ্যতামূলক তার তালিকা দেওয়া আছে — দানপত্র, হেবা ঘোষণা, নির্দিষ্ট মেয়াদের ইজারা ইত্যাদি সেই তালিকাভুক্ত। অন্যদিকে ২৭ ধারা অনুসারে উইল যেকোনো সময় নিবন্ধনের জন্য দাখিল করা বা জমা দেওয়া যায় — এর জন্য কোনো সময়সীমা বা বাধ্যবাধকতা নেই। তাই উইলের নিবন্ধন বাধ্যতামূলক নয়।

    ৮৩. অকৃষি ভূমির উন্নয়ন কোনটি নয়?

    (ক) পয়ঃসংযোগ স্থাপন (খ) পুকুর খনন (গ) পানির প্রবাহ সৃষ্টি (ঘ) সড়ক নির্মাণ

    উত্তর: (ক) পয়ঃসংযোগ স্থাপন

    ব্যাখ্যা: অকৃষি ভূমি বলতে 'আবাসিক ও অন্যান্য শ্রেণি' অর্থে বাণিজ্যিক কার্যে বা শিল্পকার্যে ব্যবহৃত হয় না এইরূপ ভূমি বিবেচিত হইবে, যেমন, সরকারি-বেসরকারি সংস্থার বা ব্যক্তি মালিকানাধীন আবাসিক ও দাপ্তরিক ভবনাদি, রাস্তাঘাট, মাঠ, আঙিনা, স্থাপনা ইত্যাদি।

    ৮৪. The State Acquisition and Tenancy Act, 1950 অনুসারে খাস ভূমি কোনো ব্যক্তির 'সাব-লেট' দিলে উক্ত ভূমি সরকার কী করবে?

    (ক) অধিগ্রহণ (খ) বাজেয়াপ্ত (গ) অবরুদ্ধ (ঘ) হুকুমদখল

    উত্তর: (খ) বাজেয়াপ্ত

    ব্যাখ্যা: The State Acquisition and Tenancy Act, 1950 এর ধারা-৭৫ক অনুসারে: Prohibition of subletting - কোনো ব্যক্তি তার খাস জমির দখলীয় অংশ বা সম্পূর্ণ সাবলেট করলে উক্ত জমি বাতিল ও বাজেয়াপ্ত হবে এবং সরকারের উপর ন্যস্ত হবে।

    ৮৫. 'ক', 'খ' এর ক্লাবে গান গাওয়ার চুক্তিতে আবদ্ধ হয়েও ইচ্ছাকৃত অনুপস্থিত থাকায় 'খ', 'গ' কে দিয়ে গান গাওয়ান। এক্ষেত্রে The Contract Act, 1872 অনুসারে কোনটি সঠিক?

    (ক) 'ক' চুক্তি পালনে বাধ্য নন (খ) 'খ' চুক্তি বাতিল করতে পারেন (গ) 'ক', 'খ' কে ক্ষতিপূরণ দিতে বাধ্য নন (ঘ) 'ক' ক্ষতিপূরণ দাবী করতে পারেন

    উত্তর: (খ) 'খ' চুক্তি বাতিল করতে পারেন

    ব্যাখ্যা: The Contract Act, 1872 অনুসারে কোনো পক্ষ চুক্তির সম্পূর্ণ দায় পালনে ইচ্ছাকৃতভাবে বিরত থাকলে অপর পক্ষ চুক্তিটির বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে চুক্তি বাতিল করতে পারেন। 'ক' ইচ্ছাকৃতভাবে গান গাইতে অনুপস্থিত থেকে চুক্তিভঙ্গ করেছেন, তাই 'খ' চুক্তি বাতিল করতে পারেন এবং ক্ষতিপূরণও দাবি করতে পারেন। আইনের এই অংশের দৃষ্টান্তে গায়কের এমন অনুপস্থিতির উদাহরণটিই ব্যবহৃত হয়েছে।

    ৮৬. The State Acquisition and Tenancy Act, 1950 অনুসারে অগ্রক্রয়ের মামলা মঞ্জুর হলে আবেদনকারীর অনুকূলে কতদিনের মধ্যে দলিল কার্যকর করতে হবে?

    (ক) ৪৫ (খ) ৬০ (গ) ৩০ (ঘ) ৯০

    উত্তর: (খ) ৬০

    ব্যাখ্যা: ⇒ আইনে অগ্রক্রয় একটি আলোচিত বিধান। জমির সহ-অংশীদারদের জন্য কোনো জোতের কোন অংশ বা অংশ-বিশেষ ওই জোতের অন্য কোনো শরীক বা সহ-শরীকরা যদি ওই জোতে অবস্থিত তার জমির অন্য কোনো শরীক বা সহ-শরীক ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে, তবে ওই জোতের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির অন্য কোনো শরীক বা সহ-শরীক ওই সম্পত্তির বিক্রয়মূল্য ও নির্ধারিত হারে ক্ষতিপূরণ প্রদান করে আদালতের মাধ্যমে ওই জোতের বিক্রয়কৃত জমিটি আবার ক্রয় করার অধিকার অর্জন করার এ ধরনের অধিকারকে অগ্রক্রয় বলে।

    ৮৭. The Contract Act, 1872 অনুসারে প্রতিদানবিহীন সর্মতি বাতিল নয়, যদি সেটি _____ হয়।

    (ক) ক্ষতির আশঙ্কায় (খ) তামাদি বারিত ঋণ শোধের ক্ষেত্রে (গ) লিখিত ও প্রতিশ্রুত (ঘ) লিখিত কিন্তু অনিবন্ধিত

    উত্তর: (খ) তামাদি বারিত ঋণ শোধের ক্ষেত্রে

    ব্যাখ্যা: • চুক্তি আইনের ২৫ ধারায় বলা হয়েছে, প্রতিদানবিহীন চুক্তি বাতিল। সেই সাথে কতিপয় ক্ষেত্রে প্রতিদান ছাড়াই চুক্তি বৈধ উল্লেখ করা হয়েছে।

    ৮৮. The Registration Act, 1908 এর কোন ধারায় মূল্যমান কম দেখানো দলিলের ক্ষেত্রে যথার্থ ফি আদায়ের বিধান উল্লেখ আছে?

    (ক) 63A (খ) 63 (গ) 62 (ঘ) 61

    উত্তর: (ক) 63A

    ব্যাখ্যা: ⇒ The Registration Act, 1908 এর ৬৩ক ধারায় মূল্যমান কম দেখানো দলিলের ক্ষেত্রে যথার্থ ফি আদায়ের বিধান উল্লেখ আছে। ৬৩ক ধারায় বলা হয়েছে: "যদি রেজিস্ট্রার মনে করেন যে, কোনো দলিলে উল্লিখিত মূল্য বা প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম, তিনি দলিলটির প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারবেন এবং দলিলের প্রকৃত মূল্যের উপর রেজিস্ট্রেশন ফি আদায় করতে পারবেন এবং সরকারকে প্রাপ্য রাজস্ব আদায়ের বিধান রাখা হয়েছে।

    ৮৯. The Transfer of Property Act, 1882 অনুসারে ইজারাগ্রহিতা ইজারা নিলে পূর্বের ইজারা কীভাবে সমাপ্ত হয়?

    (ক) পরোক্ষ ইস্তফা সূত্রে (খ) প্রকাশ্য ইস্তফা সূত্রে (গ) বাজেয়াপ্তি সূত্রে (ঘ) মেয়াদ অতিক্রান্তে

    উত্তর: (ক) পরোক্ষ ইস্তফাসূত্রে

    ব্যাখ্যা: ⇒ The Transfer of Property Act, 1882 এর ১১১ ধারা অনুসারে, ইজারাগ্রহিতা ইজারা মেয়াদে নতুন করে ইজারা নিলে পূর্বের ইজারা পরোক্ষ ইস্তফাসূত্রে সমাপ্ত হয়।

    ৯০. The State Acquisition and Tenancy Act, 1950 অনুসারে খসড়া স্বত্বলিপি প্রকাশ হলে কার নিকট আপিল দায়ের হয়?

    (ক) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (খ) সহকারী কমিশনার (ভূমি) (গ) সহকারী জজ (ঘ) সহকারী সেটেলমেন্ট অফিসার

    উত্তর: (ঘ) সহকারী সেটেলমেন্ট অফিসার

    ব্যাখ্যা: ⇒ The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৪ ধারার অধীন সরকার কোন জেলা, জেলার অংশ বা স্থানীয় এলাকার জন্য রাজস্ব কর্মকর্তা [Revenue Officer] দ্বারা খতিয়ান প্রস্তুত বা সংশোধন করার আদেশ দিতে পারে।

    ৯১. পারিবারিক আদালত কর্তৃক আরজি খারিজের কারণ নয় কোনটি?

    (ক) সমন জারির খরচা না দেওয়া (খ) তফসিলসহ আরজির অবিকল নকল দাখিল না করা (গ) কোর্ট ফি পরিশোধ না করা (ঘ) প্রতিকারের মূল্যায়ন উল্লেখ না করা

    উত্তর: (ঘ) প্রতিকারের মূল্যায়ন উল্লেখ না করা

    ব্যাখ্যা: তাহলে দেখা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে 'প্রতিকারের মূল্যায়ন উল্লেখ না করা' পারিবারিক আদালত কর্তৃক আরজি খারিজের কারণ নয়।

    ৯২. হিন্দু দায়ভাগা মতবাদ অনুসারে সপিণ্ডের সংখ্যা কত?

    (ক) ৪৭ (খ) ৫৩ (গ) ৪৩ (ঘ) ৩৩

    উত্তর: (খ) ৫৩

    ব্যাখ্যা: ⇒ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি বণ্টন হয়ে থাকে দায়ভাগ মতবাদ অনুসারে। এই মতবাদ অনুসারে উত্তরাধিকার নিয়ন করতে যে নীতি অনুসরণ করা হয়, তা হলো মৃত ব্যক্তির আত্মার কল্যাণে আধ্যাত্মিক নীতি (Doctrine of Spiritual Benefit)। হিন্দু ধর্মাবলম্বী মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মার সদ্গতির জন্য শেষকৃত্য সম্পন্ন করতে হয়। শেষকৃত্যের তিনটি ধাপ আছে- ১. পিণ্ডদান; ২. পিণ্ডলেপ ও ৩. উদকদান। জন মিলের সর্বমোট ৫৩ জন সপিণ্ডে। নিম্নে প্রথম ২০ জন সপিণ্ডগণের তালিকা ক্রমানুসারে দেওয়া হলো।।

    ৯৩. 'Analogical deduction' মুসলিম আইনের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

    (ক) অভিভাবকত্ব (খ) অভিমত (গ) উৎস (ঘ) উত্তরাধিকার

    উত্তর: (গ) উৎস

    ব্যাখ্যা: 'Analogical deduction' বা 'কিয়াস' মুসলিম আইনের উৎসগুলির একটি গুরুত্বপূর্ণ উপাদান। মুসলিম আইনের চারটি প্রধান উৎস হলো: ১. কুরআন; ২. হাদিস; ৩. ইজমা (সর্বসম্মত মতামত); ৪. কিয়াস অর্থাৎ 'Analogical deduction'।

    ৯৪. হানাফী মতবাদ অনুসারে কোন ব্যক্তি কখনও অবশিষ্টাংশ ভোগী হতে পারে না?

    (ক) পিতা (খ) স্বামী (গ) মাতা (ঘ) পুত্র বা কন্যা

    উত্তর: (খ) স্বামী

    ব্যাখ্যা: অবশিষ্টাংশ ভোগীগণ (Residuaries): মৃত ব্যক্তির যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এবং যারা অংশীদারদের নির্দিষ্ট অংশ নেবার পর কোন সম্পত্তি অবশিষ্ট থাকলে তা অথবা কোন অংশীদার না থাকলে সমস্ত সম্পত্তি মৃত ব্যক্তির সাথে রক্তের সম্পর্ক আছে, এমন সমস্ত নিকটতম আত্মীয়দের তালিকায় উল্লেখিত ক্রমানুসারে লাভ করে থাকে। মৃত ব্যক্তি এ সকল নিকটাত্মীয়দেরকে অবশিষ্টাংশভোগী বলা হয়। এই অবশিষ্টাংশ ভোগীদের কোন নির্দিষ্ট অংশ নাই। অংশীদারদের দেওয়ার পরেই কেবল অবশিষ্ট সম্পত্তি তারা পাবেন, কিন্তু এই অবশিষ্টাংশ ভোগীদের পরিমাণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যদি কোন অংশীদার না থাকেন, তবে সমস্ত সম্পত্তিই অবশিষ্টাংশ ভোগীদেরকে দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে তাই মুসলিম আইনে অবশিষ্টাংশ ভোগীদেরকে বলে। তাই মুসলিম আইনানুযায়ী 'Affinity' বা আত্মীয়তার কারণে যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, তা হলো- পুত্রের স্ত্রী। তাই স্বামী অবশিষ্টাংশভোগী হতে পারে না।

    ৯৫. মুসলিম আইনানুযায়ী ধর্মীয় উদ্দেশ্যে অছিয়ত কত শ্রেণির?

    (ক) ৩ (খ) ২ (গ) ৫ (ঘ) ৪

    উত্তর: (ক) ৩

    ব্যাখ্যা: মুসলিম আইনে উইলকে 'অছিয়ত' বলা হয়। ধর্মীয় উদ্দেশ্যে অছিয়ত মূলত তিন শ্রেণির — (১) জাকাত বা সাদাকাতুল ফিতরের মতো বাধ্যতামূলক দান, (২) সাদাকাতুন্নাফল বা স্বেচ্ছামূলক ধর্মীয় দান এবং (৩) ওয়াকফ-জাতীয় স্থায়ী দাতব্য দান। তাই সঠিক উত্তর ৩।

    ৯৬. মুসলিম আইনানুযায়ী কোনটি ওয়াকফ এর বৈধ উদ্দেশ্য নয়?

    (ক) মসজিদে আলোর ব্যবস্থা করা (খ) পয়ঃপ্রণালি নির্মাণ (গ) ভিক্ষুককে অর্থ দান (ঘ) ২০ বছরের জন্য ঈদগাহে দান

    উত্তর: (ঘ) ২০ বছরের জন্য ঈদগাহে দান

    ব্যাখ্যা: ওয়াকফ: - মালিকানার দাবি না রেখে ধর্মীয় বা দাতব্য কাজের জন্য স্থায়ীভাবে কোন সম্পত্তি উৎসর্গ করলে ওয়াকফ বলা হয়। ওয়াকফ অব্যাদেশ, ১৯৬২ অনুসারে কোন মুসলমান দ্বারা ধর্মীয় উদ্দেশ্যে ওয়াকফ করাকে ওয়াকফ বলে। ওয়াকফ দু‌ই প্রকার: ১- ওয়াকফ লিল্লাহ (ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ওয়াকফ করা) এবং ২- ওয়াকফ আল-আওলাদ (সম্পত্তি ওয়াকফ করে তার আয় হতে নিজের আয় হতে নিজের আশ্রিত ব্যক্তির মধ্যে ভোগ।

    ৯৭. হিন্দু আইনানুযায়ী 'দান' এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়?

    (ক) বৈধ দান প্রত্যাহারযোগ্য নয় (খ) দানের বিষয়বস্তুর দখল হস্তান্তরিত হতে হবে (গ) দাতা সম্পত্তির আয় জীবনস্বত্বে রাখতে পারেন (ঘ) মৃত্যুর আশঙ্কায় কৃত দান অবৈধ

    উত্তর: (ঘ) মৃত্যুর আশঙ্কায় কৃত দান অবৈধ

    ব্যাখ্যা: দান: দান হলো এমন এক ধরনের হস্তান্তর যেখানে দানকর্তা তার বিষয়বস্তু/দানকৃত সম্পত্তির দখল গ্রহীতা স্থাপন করে এবং এরফলে সম্পত্তি দেওয়া হলে তা বৈধ দান বলে গণ্য হবে। হিন্দু আইনে দানের বৈধতা নিম্নরূপ: (ক) বৈধ দান প্রত্যাহারযোগ্য নয়: এটি সঠিক। একবার দান করা হলে তা প্রত্যাহার করা যায় না। (খ) দানের বিষয়বস্তুর দখল হস্তান্তরিত হতে হবে: এটিও সঠিক। (গ) দাতা সম্পত্তির আয় জীবনস্বত্বে রাখতে পারেন: এটিও সঠিক। অতএব, হিন্দু আইনে দানের ক্ষেত্রে 'ঘ' মৃত্যুর আশঙ্কায় কৃত দান অবৈধ - এটি সঠিক নয়।

    ৯৮. মুসলিম আইনানুযায়ী 'Affinity' এর কারণে কাকে বিবাহ করা নিষিদ্ধ?

    (ক) ভগ্নি (খ) কন্যা (গ) পুত্রের স্ত্রী (ঘ) ভগিনীর দুধ মাতা

    উত্তর: (গ) পুত্রের স্ত্রী

    ব্যাখ্যা: -মুসলিম আইনানুযায়ী 'Affinity' বা আত্মীয়তার কারণে যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, তা হলো- পুত্রের স্ত্রী। ইসলামী বিধান অনুযায়ী, একজন ব্যক্তির পুত্রের স্ত্রীর সাথে তার বিবাহ করা মানবিক ও নৈতিকভাবে নিষিদ্ধ। কারণ, এক্ষেত্রে পুত্রের স্ত্রী পুত্রের পূর্বে ব্যক্তির 'মুহরামাত' বা নিকটাত্মীয়া গ্রহণ করা হয়। তাই মুসলিম আইনানুযায়ী 'Affinity' বা আত্মীয়তার কারণে একমাত্র পুত্রের স্ত্রীর সাথে বিবাহ নিষিদ্ধ।

    ৯৯. The Muslim Family Laws Ordinance, 1961 অনুসারে সালিশী পরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার কী?

    (ক) জেলা জজের নিকট রিভিশন (খ) সহকারী জজের নিকট আপিল (গ) সহকারী জজের নিকট রিভিশন (ঘ) জেলা জজের নিকট আপিল

    উত্তর: (ক) জেলা জজের নিকট রিভিশন

    ব্যাখ্যা: • The Muslim Family Laws Ordinance, 1961 এর ৬ ধারা: বহুবিবাহ: ১) কোন ব্যক্তির বিবাহ বলবৎ থাকা অবস্থায় সে সালিশী কাউন্সিলের লিখিত অনুমতি ব্যতীত কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বা কিংবা দাতব্য কারণে যে ব্যক্তি মৃত্যু ঘটানোর চেষ্টা করতে হবে না।

    ১০০. 'এই গাছে এই বছর যে ফল ধরবে তা তোমাকে দান করলাম।'-মুসলিম আইনানুযায়ী এরূপ দানের ফলাফল কী?

    (ক) বাতিল (খ) বাতিলযোগ্য (গ) বৈধ (ঘ) ফল ধরা সাপেক্ষে বৈধ

    উত্তর: (ক) বাতিল

    ব্যাখ্যা: - মুসলিম আইন অনুযায়ী সম্পত্তি দান করা হলে তাকে দান বা হেবা বলে। মুসলিম আইনে দানের জন্য কিছু শর্ত রয়েছে: - দানের বিষয়বস্তুর দখল হস্তান্তরিত হতে হবে। দানকে দখল দানগ্রহীতাকে বুঝিয়ে না দেওয়া আবশ্যক। স্থাবর সম্পত্তির দখল দানগ্রহীতাকে সম্পূর্ণরূপে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত দান সম্পূর্ণ হয় না। তবে দানদাতা ও দান গ্রহীতা যদি দানকৃত সম্পত্তিতে দান করলেও তাহলে, মুসলিম আইন অনুযায়ী "এই গাছে এই বছর যে ফল ধরবে তা তোমাকে দান করলাম।" - এটি বাতিল।