বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র পূরণ (BPSC Form-1), ফি জমাদান এবং ছবি ও স্বাক্ষর আপলোড সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। ২৭ পৃষ্ঠার এই নির্দেশিকায় ফরম পূরণের প্রতিটি ধাপ, বিষয় কোড (Subject Code) এবং গ্রেডিং পদ্ধতির বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের সুবিধার্থে এর সারাংশ নিচে তুলে ধরা হলো।
আবেদনের সময়সীমা ও ওয়েবসাইট
- আবেদন শুরু: ০৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০:০০ টা।
- আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯ মিনিট।
- আবেদন ওয়েবসাইট: http://bpsc.teletalk.com.bd
ফরম পূরণের ধাপসমূহ (Part 1 - Part 4)
আবেদন ফরমটি মূলত ৪টি অংশে বিভক্ত:
- Part-1 (Personal Information): প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, লিঙ্গ, এনআইডি (NID), মোবাইল নম্বর এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা। ইংরেজি প্রশ্নপত্রের ভার্সন (Bangla/English) এবং পরীক্ষার কেন্দ্র এই ধাপে নির্বাচন করতে হবে।
- Part-2 (Educational Qualifications): এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশন/মাস্টার্স পর্যায়ের তথ্য। এখানে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং পাশের সাল নির্ভুলভাবে দিতে হবে।
- Part-3 (Cadre Option): জেনারেল, টেকনিক্যাল বা উভয় ক্যাডারের পছন্দক্রম (Choice List) সাজানো। 'Add Option' বাটনের মাধ্যমে পছন্দক্রম যোগ এবং 'Remove Option' দিয়ে বাদ দেয়া যাবে।
- Part-4 (Non-Cadre Option): আপনি ক্যাডার পদ না পেলে নন-ক্যাডার পদের জন্য সুপারিশ পেতে ইচ্ছুক কিনা, তা এখানে নির্বাচন করতে হবে।
গুরুত্বপূর্ণ বিষয় কোড (Subject Codes)
আবেদন ফরমে Part-2 তে গ্রাজুয়েশন বা মাস্টার্সের বিষয় নির্বাচনের সময় সঠিক Subject Code ব্যবহার করতে হবে। নির্দশিকাতর ৯ নং পৃষ্ঠা অনুযায়ী কিছু সাধারণ বিষয়ের কোড নিচে দেওয়া হলো:
| কোড | বিষয়ের নাম | কোড | বিষয়ের নাম |
|---|---|---|---|
| 101 | Accounting | 108 | Bangla |
| 102 | Anthropology | 109 | Banking |
| 103 | Applied Chemistry | 110 | Biochemistry |
| 104 | Applied Physics | 111 | Botany |
| 105 | Applied Mathematics | 112 | Business Administration |
| 106 | Arabic | 114 | Computer Science |
| 107 | Archaeology | 115 | Clinical Psychology |
(কৃষি, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলসহ অন্যান্য সকল বিষয়ের কোড অফিসিয়াল পিডিএফ ফাইলের ১৩-২৭ নং পৃষ্ঠায় দেখুন।)
ফলাফল বা গ্রেডিং পদ্ধতি (CGPA Conversion)
যাদের ফলাফল জিপিএ/সিজিপিএ তে প্রকাশিত, তাদের জন্য সনাতন পদ্ধতির (১ম/২য় বিভাগ) সমমান নির্ণয়ের চার্ট (নির্দেশিকা পৃষ্ঠা ৭-৮):
| বিভাগ/শ্রেণি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৫.০০ স্কেলে) | বিশ্ববিদ্যালয় (৪.০০ স্কেলে) | বিশ্ববিদ্যালয় (৫.০০ স্কেলে) |
|---|---|---|---|
| ১ম বিভাগ/শ্রেণি | GPA 3.00 বা তদূর্ধ্ব | CGPA 3.00 বা তদূর্ধ্ব | CGPA 3.75 বা তদূর্ধ্ব |
| ২য় বিভাগ/শ্রেণি | GPA 2.00 থেকে 3.00 এর নিচে | CGPA 2.25 থেকে 3.00 এর নিচে | CGPA 2.813 থেকে 3.75 এর নিচে |
| ৩য় বিভাগ/শ্রেণি | GPA 1.00 থেকে 2.00 এর নিচে | CGPA 1.65 থেকে 2.25 এর নিচে | CGPA 2.063 থেকে 2.813 এর নিচে |
ছবি ও স্বাক্ষরের সঠিক মাপ
- ছবি (Photo): ৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB, ফরম্যাট JPG। (অনধিক ৩ মাস পূর্বে তোলা রঙিন ছবি)।
- স্বাক্ষর (Signature): ৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB, ফরম্যাট JPG।
আবেদন ফি জমা দেয়ার নিয়ম (SMS)
আবেদন সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে ফি (৭০০/- টাকা) জমা দিতে হবে। (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য ১০০/- টাকা)।
1st SMS: BCS <Space> UserID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
Example: BCS QRNTCBTP
ফিরতি SMS-এ প্রার্থীর নাম ও পিন (PIN) নম্বর জানানো হবে। এরপর:
2nd SMS: BCS <Space> YES <Space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
Example: BCS YES 12345678
হেল্পলাইন ও পাসওয়ার্ড রিকভারি
User ID বা Password হারিয়ে গেলে নিচের ফরম্যাটে SMS করে পুনরুদ্ধার করা যাবে:
- User ID জানতে:
BCS HELP SSC Board Roll Yearপাঠিয়ে দিন 16222 নম্বরে। - Password জানতে:
BCS HELP User IDপাঠিয়ে দিন 16222 নম্বরে।
সকল বিষয় কোড এবং বিস্তারিত নির্দেশাবলী দেখতে অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করুন:
অফিসিয়াল নির্দেশিকা (PDF) ডাউনলোড