জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা রাজস্ব প্রশাসন ও এর আওতাধীন অফিসসমূহের (ভূমি অফিস) শূন্য পদে গ্রেড-১৬-এর ৫টি পদে মোট ১১ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (স্মারক: ০৫.৪৪.১৮০০.০০০.২০২.১১.০০০১.২৬-৮৭৯(২৭), তারিখ: ১৯ অক্টোবর ২০২৬)। ভূমি মন্ত্রণালয়ের ছাড়পত্র ও বিভাগীয় বাছাই কমিটি, খুলনার অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ হবে। এইচএসসি পাস এবং কম্পিউটার চালাতে জানা চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদগুলো মূলত ভূমি ব্যবস্থাপনা ও সার্টিফিকেট মামলা সংক্রান্ত — অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী এবং মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। একই দিনে একই কার্যালয় অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে (গ্রেড-২০) আলাদা একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে — সেটির বিস্তারিত নিচের লিংকে।

🔴 একনজরে চাকরির তথ্য

  • প্রতিষ্ঠান: জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা (রাজস্ব শাখা)।
  • মোট পদ: ৫টি পদ, ১১ জন।
  • গ্রেড: ১৬ (২১,৯০০-৫২,৯০০ টাকা) — জাতীয় বেতন স্কেল ২০২৬।
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ) ও কম্পিউটার দক্ষতা।
  • আবেদনের যোগ্য: শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা।
  • বয়সসীমা: ০১/১০/২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
  • আবেদন ফি: ১১২ টাকা (অনগ্রসরদের ৫৬ টাকা)।
  • আবেদনের মাধ্যম: অনলাইন — dcchuadanga.teletalk.com.bd
  • আবেদনের সময়: ২৮ অক্টোবর (সকাল ১০টা) — ২১ নভেম্বর ২০২৬ (বিকাল ৫টা)।

পদের নাম, পদসংখ্যা ও যোগ্যতা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা 'ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১' অনুযায়ী নির্ধারিত।

ক্রমপদের নামগ্রেড ও বেতন স্কেল (টাকা)পদসংখ্যাশিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকগ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)০২অন্যূন দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএসহ এইচএসসি বা সমমান; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; তফসিল-৭ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
২সার্টিফিকেট পেশকারগ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)০২অন্যূন দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএসহ এইচএসসি বা সমমান; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৩সার্টিফিকেট সহকারীগ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)০৩অন্যূন দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএসহ এইচএসসি বা সমমান; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৪ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারীগ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)০৩অন্যূন দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএসহ এইচএসসি বা সমমান; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৫মিউটেশন কাম সার্টিফিকেট সহকারীগ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)০১অন্যূন দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএসহ এইচএসসি বা সমমান; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
সর্বমোট১১

চুয়াডাঙ্গা ডিসি অফিসে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে ১৬ জনের বিজ্ঞপ্তিটি দেখুন

পরীক্ষা পদ্ধতি

নিয়োগ বিধি অনুযায়ী লিখিত, কম্পিউটার মুদ্রাক্ষর (ব্যবহারিক) ও মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় এবং সেখানে উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dcchuadanga.gov.bd ওয়েবসাইটে জানানো হবে। প্রবেশপত্রের নোটিশ dcchuadanga.teletalk.com.bd ও জেলা ওয়েবসাইটে পাওয়া যাবে এবং শুধু যোগ্য প্রার্থীদের মোবাইলে SMS পাঠানো হবে।

আবেদনের শর্তাবলী

  • প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
  • বয়সসীমা: ০১/১০/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানসহ সকলের ক্ষেত্রে আবেদনের শেষ সময় পর্যন্ত জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে।
  • আবেদনে সর্বশেষসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে; পরে নতুন সনদ যোগ করার সুযোগ থাকবে না।
  • সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনাপত্তিপত্রসহ আবেদন করতে হবে এবং ফরমে Departmental Status নির্বাচন করতে হবে।
  • আবেদনে আবেদন দাখিলের এক মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে।
  • কোটার ক্ষেত্রে প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা/পরিপত্র অনুসরণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
  • সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি সংশোধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

আবেদন পদ্ধতি ও ফি প্রদান

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে, dcchuadanga.teletalk.com.bd ওয়েবসাইটে।

  • dcchuadanga.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে পদ নির্বাচন করে Application Form পূরণ করুন। সাম্প্রতিক রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করতে হবে।
  • Preview দেখে সব তথ্য নির্ভুল কিনা নিশ্চিত হয়ে Submit করুন। User ID-সহ Applicant's Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করুন।
  • ১ম SMS: যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে DCCHUADANGA User ID লিখে 16222 নম্বরে পাঠান। ফিরতি SMS-এ একটি PIN পাবেন।
  • ২য় SMS: DCCHUADANGA YES PIN লিখে 16222 নম্বরে পাঠান। ফি কাটা হলে User ID ও Password সহ নিশ্চিতকরণ SMS আসবে।
  • ফি: গ্রেড-১৬ পদে ১০০ টাকা + ১২ টাকা সার্ভিস চার্জ = ১১২ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা দেবেন ৫৬ টাকা।
  • Applicant's Copy-তে ভুল বা অস্পষ্ট ছবি থাকলে ফি দেওয়ার আগে পুনরায় আবেদন করা যায়, কিন্তু ফি জমার পর আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়।

User ID/PIN হারিয়ে গেলে: DCCHUADANGA Help User User ID অথবা DCCHUADANGA Help PIN PIN No লিখে 16222 নম্বরে পাঠান (শুধু টেলিটক প্রিপেইড)। আবেদনে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি

বিজ্ঞপ্তি প্রকাশ১৯ অক্টোবর, ২০২৬
অনলাইনে আবেদন শুরু২৮ অক্টোবর, ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ও সময়২১ নভেম্বর, ২০২৬, বিকাল ০৫:০০ টা
SMS-এ ফি জমাআবেদন Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে

মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র

মূল কপি প্রদর্শনসহ প্রতিটির ২ কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:

  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's Copy) ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্র।
  • চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা/ইউনিয়ন পরিষদ প্রদত্ত নাগরিকত্ব সনদ।
  • জাতীয় পরিচয়পত্র/ডিজিটাল জন্মনিবন্ধন সনদ।
  • নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ।
  • চাকরিরতদের ক্ষেত্রে অনাপত্তিপত্র; কোটা দাবি করলে মুক্তিযোদ্ধা/তৃতীয় লিঙ্গ/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী সংক্রান্ত সনদ।
  • কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র।
হেল্পলাইন: টেলিটক নম্বর থেকে ১২১, ই-মেইল alljobs.query@teletalk.com.bd (Subject-এ DCCHUADANGA, পদের নাম, User ID ও মোবাইল নম্বর লিখবেন)। জেলা প্রশাসকের কার্যালয়ের ই-মেইল: dcchuadanga@mopa.gov.bd।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

🚀 সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

৯ম/১০ম গ্রেড থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত — প্রায় সব সরকারি নিয়োগ পরীক্ষার লিখিত/এমসিকিউ প্রশ্ন বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে আসে, যার ধাঁচ বিসিএস প্রিলিমিনারির খুব কাছাকাছি। বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও আইসিটি — সব বিষয়ের প্রস্তুতি নিন আমাদের বিশেষায়িত সেকশন থেকে।


অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (PDF)

পূর্ণাঙ্গ শর্তাবলী মিলিয়ে দেখতে জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গার প্রকাশিত ৫ পৃষ্ঠার মূল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (PDF) দেখুন বা ডাউনলোড করুন।

মূল অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) দেখুন