দেশের প্রধান সমুদ্রবন্দর পরিচালনাকারী সংস্থা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি নং ০৪/২০২৬ প্রকাশ করেছে (তারিখ: ২৫ অক্টোবর ২০২৬)। গ্রেড-৯ থেকে গ্রেড-২০ পর্যন্ত ২২টি পদে মোট ৩৯৩ জন নিয়োগ দেওয়া হবে। সারাদেশের প্রার্থীরা আবেদন করতে পারবেন — কোনো জেলা কোটার সীমাবদ্ধতা নেই। অনলাইনে আবেদন শুরু হবে ০৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে, চলবে ০৮ ডিসেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তির সবচেয়ে বড় অংশ নিম্ন গ্রেডের পদ: নিরাপত্তা রক্ষী (১০২), খালাসী (৬০), লস্কর (৫৫) ও নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর (৮০) — শুধু এই চারটি পদেই ২৯৭ জন নেওয়া হবে। ৮ম শ্রেণি বা এসএসসি পাস প্রার্থীদের জন্য তাই এটি বছরের অন্যতম বড় সরকারি নিয়োগ। অন্যদিকে স্নাতকোত্তর প্রার্থীদের জন্য ৯ম গ্রেডে পারসোনেল অফিসার ও এসিসটেন্ট ম্যানেজার (এষ্টেট) এবং ১০ম গ্রেডে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদও রয়েছে। বেতন নির্ধারিত হবে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী।

🔴 একনজরে চাকরির তথ্য

  • প্রতিষ্ঠান: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, চট্টগ্রাম-৪১০০।
  • বিজ্ঞপ্তি নং: ০৪/২০২৬।
  • মোট পদ: ২২টি পদ, ৩৯৩ জন (স্থায়ী, রাজস্ব খাত)।
  • গ্রেড: ৯ থেকে ২০ (জাতীয় বেতনস্কেল ২০২৬)।
  • আবেদনের যোগ্য: বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিক।
  • বয়সসীমা: ০৮/১২/২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর (ইঞ্জিন চালক ১ম শ্রেণি ৪০, ২য় শ্রেণি ৩৫ বছর)।
  • আবেদন ফি: ২০০ / ১৫০ / ১০০ / ৫০ টাকা (পদভেদে)।
  • আবেদনের মাধ্যম: অনলাইন — cpadigital.gov.bd/jobs
  • আবেদনের সময়: ০৮ নভেম্বর (সকাল ১০টা) — ০৮ ডিসেম্বর ২০২৬ (রাত ১২টা)।

পদের নাম, পদসংখ্যা ও যোগ্যতা

ক্রমপদের নামগ্রেড ও বেতন স্কেল (টাকা)পদসংখ্যাবয়স (০৮/১২/২০২৬)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১পারসোনেল অফিসার/ সহকারী সচিবগ্রেড-৯ (৪৪,০০০-১,০৫,৯০০)০২অনূর্ধ্ব ৩২ বছরকমপক্ষে প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
২এসিসটেন্ট ম্যানেজার (এষ্টেট)গ্রেড-৯ (৪৪,০০০-১,০৫,৯০০)০১অনূর্ধ্ব ৩২ বছরস্নাতকোত্তর ডিগ্রিসহ এলএলবি অথবা এলএলএম। ভূমি ও জরিপ, কেডেস্ট্রাল সার্ভে ও রেভিনিউ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
৩সহকারী পরিসংখ্যান কর্মকর্তাগ্রেড-১০ (৩২,০০০-৭৭,৩০০)০১অনূর্ধ্ব ৩২ বছরঅর্থনীতি/পরিসংখ্যানে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর; অথবা প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
৪লাইটিং অফিসারগ্রেড-১১ (২৫,০০০-৬০,৫০০)০১অনূর্ধ্ব ৩২ বছরইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল/পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা অথবা ইলেকট্রনিক্সসহ স্নাতক। বন্দরের নেভিগেশন সহায়ক লাইটিং যন্ত্রপাতি স্থাপন, মেরামত ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
৫সহকারী পরিদর্শক (ক্রাফটস)গ্রেড-১১ (২৫,০০০-৬০,৫০০)০১অনূর্ধ্ব ৩২ বছরযান্ত্রিক প্রকৌশলে ডিপ্লোমা অথবা এসএসসিসহ লাইসেন্সড ইঞ্জিন সনদ।
৬ইঞ্জিন চালক (১ম শ্রেণি)গ্রেড-১২ (২৪,৩০০-৫৮,৭০০)০৫অনূর্ধ্ব ৪০ বছর৮ম শ্রেণি পাসসহ ১ম শ্রেণির ইঞ্জিন চালক সনদ।
৭ইলেকট্রিশিয়ান/ ইলেকট্রিশিয়ান গ্রেড-১গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০)০৩অনূর্ধ্ব ৩২ বছর৮ম শ্রেণি পাস; ইলেকট্রিক্যাল ট্রেডে ২ বছর মেয়াদি ট্রেড কোর্স সনদসহ ৩ বছরের অভিজ্ঞতা।
৮ইঞ্জিন চালক (২য় শ্রেণি)গ্রেড-১৫ (২২,৮০০-৫৫,২০০)০৬অনূর্ধ্ব ৩৫ বছর৮ম শ্রেণি পাসসহ ২য় শ্রেণির ইঞ্জিন চালক সনদ।
৯ল্যান্ড সার্ভেয়ারগ্রেড-১৫ (২২,৮০০-৫৫,২০০)০২অনূর্ধ্ব ৩২ বছরএসএসসি পাসসহ সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা-ইন-সার্ভে টেকনোলজি।
১০ওয়ার্ড কীপারগ্রেড-১৫ (২২,৮০০-৫৫,২০০)০১অনূর্ধ্ব ৩২ বছরকমপক্ষে এইচএসসিসহ ডিপ্লোমা ইন ফার্মেসি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা।
১১ল্যাব এসিসটেন্টগ্রেড-১৫ (২২,৮০০-৫৫,২০০)০১অনূর্ধ্ব ৩২ বছরএসএসসি (বিজ্ঞান) পাস, এইচএসসি (বিজ্ঞান) অগ্রাধিকার; ল্যাব টেকনিশিয়ান সনদ এবং ৩ বছরের অভিজ্ঞতা।
১২ষ্টুয়ার্ডগ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)০১অনূর্ধ্ব ৩২ বছরকমপক্ষে এইচএসসিসহ ক্যাটারিং সনদ; ক্যাটারিং/হাসপাতালের কাজে অভিজ্ঞতা।
১৩জুনিয়র একাউন্টস এসিসটেন্ট/ জুনিয়র অডিটরগ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)২০অনূর্ধ্ব ৩২ বছরকমপক্ষে এইচএসসি (বাণিজ্য) ২য় বিভাগ। বাণিজ্যে স্নাতকধারীরা অগ্রাধিকার পাবেন।
১৪নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটরগ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)৮০অনূর্ধ্ব ৩২ বছরকমপক্ষে ২য় বিভাগে এইচএসসি (স্নাতক অগ্রাধিকার); বাংলা ও ইংরেজি টাইপে ট্রেড সনদসহ প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ গতি।
১৫অফিস সহকারী কাম হিসাব সহকারী (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ)গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)০১অনূর্ধ্ব ৩২ বছরব্যবসায় শিক্ষা/বাণিজ্যে ২য় বিভাগ বা সমমান জিপিএ-তে এইচএসসি; কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজি ২০ শব্দ/মিনিট।
১৬অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ)গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)০১অনূর্ধ্ব ৩২ বছর২য় বিভাগ বা সমমান জিপিএ-তে এইচএসসি; ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজি ২০ শব্দ/মিনিট।
১৭সহকারী সাব ইন্সপেক্টরগ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০)১০অনূর্ধ্ব ৩২ বছরনির্ধারিত শারীরিক যোগ্যতাসহ এইচএসসি পাস (স্নাতক অগ্রাধিকার)। শারীরিক যোগ্যতা নিচে দেখুন।
১৮গ্রীজারগ্রেড-১৭ (২১,৪০০-৫১,৯০০)২০অনূর্ধ্ব ৩২ বছরএসএসসি পাস। গ্রীজার হিসেবে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
১৯লস্করগ্রেড-১৯ (২০,৫০০-৪৯,৬০০)৫৫অনূর্ধ্ব ৩২ বছর৮ম শ্রেণি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী; এসএসসি পাস হলে অগ্রাধিকার।
২০ভান্ডারীগ্রেড-২০ (২০,০০০-৪৮,৮০০)১৯অনূর্ধ্ব ৩২ বছর৮ম শ্রেণি পাস, সুস্বাস্থ্যের অধিকারী এবং খাদ্য রান্নার জ্ঞান।
২১খালাসীগ্রেড-২০ (২০,০০০-৪৮,৮০০)৬০অনূর্ধ্ব ৩২ বছর৮ম শ্রেণি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী।
২২নিরাপত্তা রক্ষীগ্রেড-২০ (২০,০০০-৪৮,৮০০)১০২অনূর্ধ্ব ৩২ বছরকমপক্ষে এসএসসি পাস (সাবেক সামরিক সদস্যদের ক্ষেত্রে ৮ম শ্রেণি পর্যন্ত শিথিলযোগ্য); নির্ধারিত শারীরিক যোগ্যতা।
সর্বমোট৩৯৩

শারীরিক ও ডাক্তারি যোগ্যতা (সহকারী সাব ইন্সপেক্টর ও নিরাপত্তা রক্ষী)

পুরুষ প্রার্থীউচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারিত ৩২ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ডে।
মহিলা প্রার্থীউচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি, প্রসারিত ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ডে।
উভয়ের জন্যসাঁতার জানতে হবে; দৃষ্টিশক্তি ৬/৬, বর্ণান্ধ নয়; স্বাভাবিক রক্তচাপ; হেপাটাইটিস বি নেগেটিভ; পিজিয়ন চেস্ট, নক-নি বা ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য; ওজন-উচ্চতা-বয়স অনুপাত সরকারি/সামরিক বাহিনীর তালিকা অনুযায়ী।
মনে রাখুন: বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। নিয়োগে কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন/নির্দেশনা প্রযোজ্য হবে।

আবেদন ফি

১-৩ নং পদ (পারসোনেল অফিসার, এসিসটেন্ট ম্যানেজার, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা)২০০ টাকা
৪-৬ নং পদ (লাইটিং অফিসার, সহকারী পরিদর্শক, ইঞ্জিন চালক ১ম শ্রেণি)১৫০ টাকা
৭-১৭ নং পদ (ইলেকট্রিশিয়ান থেকে সহকারী সাব ইন্সপেক্টর)১০০ টাকা
১৮-২২ নং পদ (গ্রীজার, লস্কর, ভান্ডারী, খালাসী, নিরাপত্তা রক্ষী)৫০ টাকা

আবেদন পদ্ধতি

এবারের আবেদন টেলিটকের মাধ্যমে নয় — চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পোর্টাল cpadigital.gov.bd/jobs-এ অনলাইনে আবেদন করতে হবে এবং সেখানেই অনলাইনে ফি দিতে হবে। ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

  • ০৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টার পর cpadigital.gov.bd/jobs ওয়েবসাইটে গিয়ে কাঙ্ক্ষিত পদের অনলাইন আবেদন ফরম পূরণ করুন। ফরম অবশ্যই ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে।
  • নির্ধারিত স্থানে ৩০০×৩০০ পিক্সেলের সর্বোচ্চ ১০০ KB jpg/jpeg রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের সর্বোচ্চ ৬০ KB jpg/jpeg স্বাক্ষর আপলোড করুন।
  • ফরম Submit করার পর pay now অপশনে ক্লিক করে অনলাইনে পদভিত্তিক ফি জমা দিন। ফি জমার শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৬।
  • অনলাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
  • পরীক্ষার সময়সূচি www.cpa.gov.bd ওয়েবসাইট ও SMS-এ জানানো হবে। প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড cpadigital.gov.bd/jobs-এ লগইন করে ডাউনলোড করতে হবে — ডাকযোগে পাঠানো হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি

বিজ্ঞপ্তি প্রকাশ২৫ অক্টোবর, ২০২৬
অনলাইনে আবেদন শুরু০৮ নভেম্বর, ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ও সময়০৮ ডিসেম্বর, ২০২৬, রাত ১২:০০ টা
অনলাইনে ফি জমার শেষ তারিখ১০ ডিসেম্বর, ২০২৬
বয়স গণনার তারিখ০৮ ডিসেম্বর, ২০২৬

অন্যান্য শর্তাবলী

  • কেবল আবেদন জমা দিলেই কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বা অধিকার তৈরি হয় না।
  • ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং ভুল তথ্য সংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • কর্তৃপক্ষ কোনো কারণ না দর্শিয়ে যেকোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।
এখনই আবেদন করা যাবে না: আবেদন লিংক চালু হবে ০৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। এর মধ্যে ছবি-স্বাক্ষর প্রস্তুত রাখুন এবং প্রস্তুতি শুরু করে দিন — ৩৯৩টি পদের জন্য প্রতিযোগিতা বেশি হবে।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন (০৮ নভেম্বর থেকে)

🚀 সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

৯ম/১০ম গ্রেড থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত — প্রায় সব সরকারি নিয়োগ পরীক্ষার লিখিত/এমসিকিউ প্রশ্ন বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে আসে, যার ধাঁচ বিসিএস প্রিলিমিনারির খুব কাছাকাছি। বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও আইসিটি — সব বিষয়ের প্রস্তুতি নিন আমাদের বিশেষায়িত সেকশন থেকে।


অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (PDF)

পূর্ণাঙ্গ শর্তাবলী মিলিয়ে দেখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত ৫ পৃষ্ঠার মূল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (PDF) দেখুন বা ডাউনলোড করুন।

মূল অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) দেখুন