প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (বরিশাল বিভাগ): প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ০১ ডিসেম্বর ২০০৬ তারিখে "বরিশাল বিভাগ" সেটে অনুষ্ঠিত হয়। এই লিখিত (MCQ) পরীক্ষায় মোট ৩৫টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল এবং পূর্ণমান ছিল ৩৫।
প্রশ্নসমূহ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান — এই চারটি বিষয় থেকে মিশ্রভাবে সাজানো ছিল। এখানে সুবিধার জন্য সমাধানগুলো বিষয়ভিত্তিকভাবে সাজিয়ে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যাসহ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের সাথে মূল প্রশ্নপত্রের ক্রমিক নম্বর অপরিবর্তিত রাখা হয়েছে।
পরীক্ষার সারসংক্ষেপ:
- প্রতিষ্ঠান: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
- পদ: সহকারী শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়)
- সেট: বরিশাল বিভাগ
- পরীক্ষার তারিখ: ০১ ডিসেম্বর ২০০৬
- পূর্ণমান: ৩৫
- মোট প্রশ্ন: ৩৫ (বহুনির্বাচনী)
বিষয়ভিত্তিক গাইড (১১টি বই)
প্রশ্ন ব্যাংক (৬টি বই)
বাংলা
১. ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক) জহির রায়হান খ) শওকত ওসমান গ) আবু ইসহাক ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: ক) জহির রায়হান
ব্যাখ্যা: ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান।
৪. ‘সেখানে বাঘের ভয় নেই’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে ৬ষ্ঠী খ) কর্মে ৬ষ্ঠী গ) অপাদানে ৬ষ্ঠী ঘ) অধিকরণে ৬ষ্ঠী
উত্তর: গ) অপাদানে ৬ষ্ঠী
ব্যাখ্যা: যা দেখে কেউ ভীত হয় তা অপাদান কারক; ‘বাঘের’ শব্দে ষষ্ঠী (‘র’) বিভক্তি যুক্ত, তাই অপাদানে ৬ষ্ঠী।
৫. কোন বানানটি শুদ্ধ?
ক) একান্নবর্তি খ) একান্নবর্ত্তি গ) একান্নবর্তী ঘ) একান্নবর্ত্তী
উত্তর: গ) একান্নবর্তী
ব্যাখ্যা: শুদ্ধ বানান ‘একান্নবর্তী’ (অর্থ—একসঙ্গে বসবাসকারী, যৌথ)।
১৮. ‘নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্ব।’ -কবিতাংশটি কোন কবির লেখা?
ক) ফররুখ আহমদ খ) কাজী নজরুল ইসলাম গ) বন্দে আলী মিয়া ঘ) গোলাম মোস্তফা
উত্তর: খ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: কবিতাংশটি কাজী নজরুল ইসলামের ‘খেয়া-পারের তরণী’ কবিতার অন্তর্গত (‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ)।
১৯. ‘বিসর্জন’ নাটকটি কে রচনা করেন?
ক) দীনবন্ধু মিত্র খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) গিরিশচন্দ্র ঘোষ ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: ‘বিসর্জন’ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।
২১. ‘সব ঝিনুকে মুক্তা মিলে না’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারণে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে ২য়া খ) কর্মে ৪র্থী গ) করণে ৭মী ঘ) অপাদানে ৪র্থী
উত্তর: "বাতিল করা হয়েছে"
ব্যাখ্যা: ‘ঝিনুক’ থেকে মুক্তা উৎপন্ন হওয়ায় শব্দটি অপাদান কারক এবং ‘এ’ বিভক্তি থাকায় সঠিক উত্তর হওয়া উচিত ‘অপাদানে ৭মী’; কিন্তু সেটি অপশনে নেই (গ = করণে ৭মী, ঘ = অপাদানে ৪র্থী), তাই প্রশ্নটি বাতিল বিবেচিত (Live MCQ Analytics ০/০/০)।
২২. ‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ কী?
ক) সহজলভ্য খ) দুর্লভ বস্তু গ) লুকিয়ে থাকা ঘ) আমাবস্যার রাতে চাঁদ
উত্তর: খ) দুর্লভ বস্তু
ব্যাখ্যা: ‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ দুর্লভ বস্তু।
২৩. ‘অনাদর’ কোন সমাস?
ক) কর্মধারয় খ) নঞ তৎপুরুষ গ) বহুব্রীহি ঘ) দ্বিগু
উত্তর: খ) নঞ তৎপুরুষ
ব্যাখ্যা: না-বাচক অব্যয় পূর্বপদে থাকায় (ন + আদর = অনাদর) এটি নঞ তৎপুরুষ সমাস।
English
২. কোনটি Ernest Hemingway রচিত নয়?
ক) A Farewell to Arms খ) Oliver Twist গ) For whom the bell tolls ঘ) Old Man and the sea
উত্তর: খ) Oliver Twist
ব্যাখ্যা: ‘A Farewell to Arms’, ‘For Whom the Bell Tolls’ ও ‘The Old Man and the Sea’ হেমিংওয়ের রচনা; ‘Oliver Twist’ Charles Dickens-এর উপন্যাস।
৩. ‘As you like it’- এর রচয়িতা কে?
ক) Sinclair Lewis খ) William Shakespeare গ) George Bernard Shaw ঘ) Charles Dickens
উত্তর: খ) William Shakespeare
ব্যাখ্যা: ‘As You Like It’ William Shakespeare রচিত একটি বিখ্যাত কমেডি নাটক।
৬. কোনটি শুদ্ধ বানান?
ক) Comentry খ) Commentry গ) Commentery ঘ) Commentary
উত্তর: ঘ) Commentary
ব্যাখ্যা: শুদ্ধ বানান ‘Commentary’ (অর্থ—ভাষ্য, বিবরণী)।
৭. ‘He accused the man ___ stealing’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
ক) of খ) for গ) to ঘ) with
উত্তর: ক) of
ব্যাখ্যা: ‘accuse somebody of something’ (কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা) সঠিক প্রয়োগ; তাই preposition ‘of’ বসে।
৮. ‘I saw a flock of sheep’- বাক্যে ‘flock’ কোন প্রকারের Noun?
ক) Proper noun খ) Common noun গ) Collective noun ঘ) Material noun
উত্তর: গ) Collective noun
ব্যাখ্যা: ‘flock’ (পাল/ঝাঁক) সমজাতীয় কিছু বস্তু/প্রাণীর সমষ্টি বোঝায়, তাই এটি Collective noun।
২০. ‘Good Earth’ উপন্যাসটির রচয়িতা কে?
ক) Pearl S. Buck খ) Charles Dickens গ) Mark Twain ঘ) H.G. Wells
উত্তর: ক) Pearl S. Buck
ব্যাখ্যা: ‘The Good Earth’ উপন্যাসটির রচয়িতা মার্কিন লেখিকা Pearl S. Buck; এই উপন্যাসের জন্য তিনি পুলিৎজার এবং পরে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
২৪. কোন বাক্যটি শুদ্ধ?
ক) She is always fond to talk খ) Is today’s film worth seeing? গ) I asked him if he is going ঘ) It has much hot in the summer
উত্তর: খ) Is today’s film worth seeing?
ব্যাখ্যা: ‘worth’ এর পরে verb-এর -ing রূপ বসে; তাই ‘Is today’s film worth seeing?’ শুদ্ধ।
২৫. ‘I saw the boy crying’ বাক্যটির Passive form হবে-
ক) The boy was seen crying by me খ) The boy is seen crying by me গ) The boy cry was seen by me ঘ) The boy crying was seen by me
উত্তর: ক) The boy was seen crying by me
ব্যাখ্যা: present participle-যুক্ত active বাক্যের passive-এ object subject হয়, verb-এর past participle বসে ও participle অপরিবর্তিত থাকে: ‘The boy was seen crying by me.’
সাধারণ গণিত
৯. একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?
ক) ৪৫° খ) ১২৫° গ) ১৩৫° ঘ) ১৪৫°
উত্তর: গ) ১৩৫°
ব্যাখ্যা: সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ = {১৮০° × (n − ২)} ÷ n = {১৮০° × ৬} ÷ ৮ = ১০৮০° ÷ ৮ = ১৩৫°।
১০. ক : খ = ৩ : ৫ এবং খ : গ = ৪ : ৭ হলে ক : গ = কত?
ক) ৬ : ১৪ খ) ১০ : ৮ গ) ১২ : ৩৫ ঘ) ১২ : ১৫
উত্তর: গ) ১২ : ৩৫
ব্যাখ্যা: ক : খ = ৩ : ৫ = ১২ : ২০ এবং খ : গ = ৪ : ৭ = ২০ : ৩৫; সুতরাং ক : খ : গ = ১২ : ২০ : ৩৫, তাই ক : গ = ১২ : ৩৫।
১১. একটি কাজ ‘ক’ একা ১৫ দিনে এবং খ একা ১০ দিনে শেষ করতে পারলে ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
ক) ৫ দিন খ) ৬ দিন গ) ৮ দিন ঘ) ১০ দিন
উত্তর: খ) ৬ দিন
ব্যাখ্যা: ক ও খ একত্রে ১ দিনে করে = ১/১৫ + ১/১০ = (২ + ৩)/৩০ = ৫/৩০ = ১/৬ অংশ; সুতরাং পুরো কাজ শেষ হবে ৬ দিনে।
১২. 15.6 এর 8% কত?
ক) 0.1248 খ) 1.248 গ) 12.48 ঘ) 124.8
উত্তর: খ) 1.248
ব্যাখ্যা: 15.6 এর 8% = (156/10) × (8/100) = 1248/1000 = 1.248।
২৬. ‘ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান’- কোন ক্ষেত্রে সত্য?
ক) শুধু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে খ) শুধু স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে গ) শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঘ) সকল ত্রিভুজের ক্ষেত্রে
উত্তর: ঘ) সকল ত্রিভুজের ক্ষেত্রে
ব্যাখ্যা: ত্রিভুজের তিন কোণের সমষ্টি সর্বদা ১৮০° অর্থাৎ দুই সমকোণ—এটি সকল ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই সত্য।
২৭. a + 1/a = 4 হলে a² + 1/a² এর মান কত?
ক) 14 খ) 12 গ) 16 ঘ) 18
উত্তর: ক) 14
ব্যাখ্যা: a² + 1/a² = (a + 1/a)² − 2 = ৪² − ২ = ১৬ − ২ = ১৪।
২৮. পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত?
ক) ৪০ বছর খ) ৪২ বছর গ) ৪৪ বছর ঘ) ৪৬ বছর
উত্তর: ঘ) ৪৬ বছর
ব্যাখ্যা: পিতা ও দুই পুত্রের মোট বয়স = ২২ × ৩ = ৬৬ বছর। ৩ বছর পর দুই পুত্রের মোট = ১৩ × ২ = ২৬; বর্তমানে দুই পুত্রের মোট = ২৬ − ৩ − ৩ = ২০; তাই পিতার বয়স = ৬৬ − ২০ = ৪৬ বছর।
২৯. স্কুলের কোন ক্লাসের ৪৫ জন ছাত্রের মধ্যে ২৫ জন ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে এবং ৮ জন দুটিই খেলে। কতজন ছাত্র দুটির কোনটিই খেলে না?
ক) ৫ জন খ) ৬ জন গ) ৮ জন ঘ) ১০ জন
উত্তর: খ) ৬ জন
ব্যাখ্যা: শুধু ফুটবল = ২৫ − ৮ = ১৭, শুধু ক্রিকেট = ২২ − ৮ = ১৪, উভয় = ৮; অন্তত একটি খেলে = ১৭ + ১৪ + ৮ = ৩৯; তাই কোনটিই খেলে না = ৪৫ − ৩৯ = ৬ জন।
সাধারণ জ্ঞান
১৩. সূর্যে শক্তি উৎপন্ন হয়-
ক) পরমাণুর ফিশন পদ্ধতিতে খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে গ) তেজস্ক্রিয়তার ফলে ঘ) রাসায়নিক বিক্রিয়ার ফলে
উত্তর: খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
ব্যাখ্যা: সূর্যে হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে হিলিয়াম গঠিত হয় (নিউক্লিয়ার ফিউশন), এই বিক্রিয়ায় বিপুল শক্তি উৎপন্ন হয়।
১৪. আমরা যে চক দিয়ে লিখি তা হলো-
ক) ক্যালসিয়াম ক্লোরাইড খ) ক্যালসিয়াম কার্বনেট গ) ক্যালসিয়াম সালফেট ঘ) ক্যালসিয়াম ফসফেট
উত্তর: খ) ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যা: লেখার চক ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) দিয়ে তৈরি।
১৫. ‘কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে’?
ক) হামিদুর রহমান খ) হামিদুজ্জামান গ) তানভীর কবির ঘ) রফিকুন্নবী
উত্তর: ক) হামিদুর রহমান
ব্যাখ্যা: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান।
১৬. দুটি স্থানের দ্রাঘিমা পার্থক্য কত হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য ১ ঘণ্টা হবে?
ক) ১০° খ) ১৫° গ) ২০° ঘ) ২৫°
উত্তর: খ) ১৫°
ব্যাখ্যা: প্রতি ১° দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য ৪ মিনিট; ১ ঘণ্টা (৬০ মিনিট) পার্থক্যের জন্য দ্রাঘিমা পার্থক্য = ৬০ ÷ ৪ = ১৫°।
১৭. অলিম্পিক ম্যারাথনে কত দূরত্ব অতিক্রম করতে হয়?
ক) ২৫ মাইল ৩৮৫ গজ খ) ২৬ মাইল ৩৮৫ গজ গ) ২৭ মাইল ৩৮৫ গজ ঘ) ২৮ মাইল ৩৮৫ গজ
উত্তর: খ) ২৬ মাইল ৩৮৫ গজ
ব্যাখ্যা: ম্যারাথন দৌড়ের দাপ্তরিক দূরত্ব ২৬ মাইল ৩৮৫ গজ (প্রায় ৪২.১৯৫ কিলোমিটার)।
৩০. কাজ করার সামর্থ্যকে বলে-
ক) ক্ষমতা খ) শক্তি গ) কাজ ঘ) বল
উত্তর: খ) শক্তি
ব্যাখ্যা: কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি (energy) বলে।
৩১. সিএনজি (CNG) এর অর্থ কী?
ক) নতুন ধরণের ট্যাক্সি ক্যাব খ) সীসাযুক্ত পেট্রোল গ) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস ঘ) এর কোনটিই নয়
উত্তর: গ) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা: CNG-এর পূর্ণরূপ Compressed Natural Gas অর্থাৎ কমপ্রেস (উচ্চচাপে সংকুচিত) করা প্রাকৃতিক গ্যাস; এটি পরিবেশবান্ধব জ্বালানি।
৩২. কোন প্রাণীর তিনটি হৃদপিণ্ড?
ক) ক্যাটল ফিস খ) সিল মাছ গ) কচ্ছপ ঘ) হাঙ্গর
উত্তর: ক) ক্যাটল ফিস
ব্যাখ্যা: ক্যাটল ফিস (এবং অক্টোপাস)-এর তিনটি করে হৃদপিণ্ড থাকে।
৩৩. বাংলাদেশের নির্বাচনে ভোটারের নূন্যতম বয়স সীমা কত?
ক) ১৬ বছর খ) ১৮ বছর গ) ২০ বছর ঘ) ২১ বছর
উত্তর: খ) ১৮ বছর
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ১২২(২) অনুচ্ছেদ অনুযায়ী ভোটার হওয়ার নূন্যতম বয়স ১৮ বছর।
৩৪. বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কী?
ক) গারো খ) কিওক্রাডং গ) তাজিংডং ঘ) জয়ন্তিয়া
উত্তর: গ) তাজিংডং
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং (বিজয়), বান্দরবানে অবস্থিত।
৩৫. কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে কবে?
ক) ১৯৯৭ সালে খ) ১৯৯৮ সালে গ) ১৯৯৯ সালে ঘ) ২০০০ সালে
উত্তর: খ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা: প্রশ্নপত্রের নির্ধারিত উত্তর অনুযায়ী ১৯৯৮ সালে ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় প্রতিযোগিতায় কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয় লাভ করে।