বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১,৭৬০ জন এবং নন-ক্যাডার পদে ৩৯৫ জনসহ সর্বমোট ২,১৫৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০৪ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

🔴 একনজরে ৫০তম বিসিএস বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি নম্বর ৮০.০০.০০০০.২০০.৪৬.১২৮.২৫-৫৩২
মোট শূন্যপদ ২,১৫৫ টি (ক্যাডার ১৭৬০ + নন-ক্যাডার ৩৯৫)
আবেদন শুরু ০৪ ডিসেম্বর, ২০২৫ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর, ২০২৫ (রাত ১১:৫৯ টা)
প্রিলিমিনারি পরীক্ষা (সম্ভাব্য) ৩০ জানুয়ারি, ২০২৬

পদের বিন্যাস (ক্যাডার ও নন-ক্যাডার)

৫০তম বিসিএসে পদের বিস্তারিত বিন্যাস নিচে দেওয়া হলো:

ক. সাধারণ ক্যাডার (জেনারেল)

  • বিসিএস (প্রশাসন): ২০০ টি
  • বিসিএস (পুলিশ): ৫০ টি
  • বিসিএস (পররাষ্ট্র): ১৫ টি
  • বিসিএস (কর): ৫৭ টি
  • বিসিএস (আনসার): ১৩ টি
  • বিসিএস (নিরীক্ষা ও হিসাব): ০৪ টি
  • অন্যান্য সাধারণ ক্যাডার: ১১৩ টি
  • মোট সাধারণ ক্যাডার: ৪৫২ টি

খ. প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার

  • বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন: ৬৫০ টি
  • বিসিএস (কৃষি): ১২০ টি
  • বিসিএস (বন): ১২ টি
  • বিসিএস (গণপূর্ত) সিভিল/ইলেকট্রিক্যাল: ৩৩ + ৩ = ৩৬ টি
  • বিসিএস (রেলওয়ে প্রকৌশল): ১৫ টি
  • অন্যান্য টেকনিক্যাল পদ: ২৮৯ টি
  • মোট প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার: ১,১২২ টি

গ. শিক্ষা ক্যাডার (সরকারি কলেজ ও অন্যান্য)

  • সাধারণ শিক্ষা (সরকারি কলেজ): ১৩৯ টি
  • সরকারি মাদ্রাসা-ই-আলিয়া: ০৪ টি
  • কারিগরি শিক্ষা (পলিটেকনিক): ২১ টি
  • মোট শিক্ষা ক্যাডার: ১৬৪ টি

✅ সর্বমোট ক্যাডার পদ: ১,৭৬০ টি

ঘ. নন-ক্যাডার পদ (গ্রেড ৯-১২)

এই বিসিএস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৯৫টি নন-ক্যাডার পদেও সুপারিশ করা হবে।

  • ৯ম গ্রেড: ০৬ টি
  • ১০ম গ্রেড: ৭১ টি
  • ১১তম গ্রেড: ৪২ টি
  • ১২তম গ্রেড: ২৭৬ টি
  • মোট নন-ক্যাডার পদ: ৩৯৫ টি

আবেদনের যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি। অবতীর্ণ প্রার্থীরা (Appeared) আবেদন করতে পারবেন, তবে পরীক্ষার ফলাফল আবেদনের শেষ তারিখের (৩১ ডিসেম্বর ২০২৫) মধ্যে প্রকাশিত হতে হবে।
  • বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও স্বাস্থ্য ক্যাডারের জন্য সর্বোচ্চ ৩২ বছর)।
বিশেষ দ্রষ্টব্য: প্রিলিমিনারি টেস্টে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা এবং পূর্ণমান ২০০।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি

অনলাইন আবেদন শুরু ০৪ ডিসেম্বর, ২০২৫ (সকাল ১০:০০ মি.)
অনলাইন আবেদন শেষ ৩১ ডিসেম্বর, ২০২৫ (রাত ১১:৫৯ মি.)
ফি জমা দেওয়ার শেষ সময় আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টা
প্রিলিমিনারি টেস্ট (সম্ভাব্য) ৩০ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার)
লিখিত পরীক্ষা (সম্ভাব্য) ০৯ এপ্রিল, ২০২৬

আবেদন পদ্ধতি ও ফি

আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এর মাধ্যমে বিপিএসসি ফর্ম-১ (BPSC Form-1) পূরণ করতে হবে।

আবেদন ফি: ৭০০ টাকা (সাধারণ প্রার্থীদের জন্য)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১০০ টাকা।

অনলাইনে আবেদন করুন (BPSC Teletalk)

🚀 বিসিএস পরীক্ষার প্রস্তুতি

৫০তম বিসিএস পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের বিশেষায়িত সেকশনগুলো ভিজিট করুন:


অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (PDF হতে সংগৃহীত)

৫০তম বিসিএস পরীক্ষার বিস্তারিত সিলেবাস, মানবণ্টন এবং কোটা সংক্রান্ত তথ্যের জন্য নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি