বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় (BJSC)-এর পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর গত ২৩ জুলাই ২০২৬ তারিখে উনবিংশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৯শ বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (নং ১০.০৩.০০০০.০০৩.৩১.০০২.২৬.১৭৪)। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সিভিল জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে অনলাইনে নির্ধারিত ফরমে (BJSC Form I) আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

🔴 একনজরে ১৯শ বিজেএস বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি নম্বর১০.০৩.০০০০.০০৩.৩১.০০২.২৬.১৭৪
পদের নামসিভিল জজ (বিজেএস প্রবেশ পদ)
মোট পদসংখ্যা২৫০ টি (পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)
বেতন স্কেল৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা (বিজেএস বেতন স্কেল, ২০১৬)
আবেদন শুরু০৬ আগস্ট, ২০২৬ (মধ্যাহ্ন ১২:০০ টা)
আবেদনের শেষ সময়০৬ সেপ্টেম্বর, ২০২৬ (রাত ১১:৫৯ টা)
প্রাথমিক পরীক্ষা (সম্ভাব্য)অক্টোবর, ২০২৬ মাসের ১ম সপ্তাহ (ঢাকা মহানগর)

আবেদনের যোগ্যতা

ক. শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ (তিন) বছর মেয়াদী স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে শর্ত থাকে যে, উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) বা, ক্ষেত্রমত, আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে। উক্ত পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীও (ফলাফল আবেদনের শেষ তারিখের মধ্যে প্রকাশিত হওয়া সাপেক্ষে) আবেদন করতে পারবেন।

খ. বয়সসীমা

০১.০৭.২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনধিক ৩২ (বত্রিশ) বছর হতে হবে (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের মূল সনদপত্র অনুযায়ী)। বয়স বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না; বয়স নির্ধারণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

গ. জাতীয়তা

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা অথবা বাংলাদেশে ডমিসাইলপ্রাপ্ত হতে হবে।

শারীরিক যোগ্যতা: সিভিল জজ পদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড বা মনোনীত মেডিকেল অফিসারের সম্মুখে প্রত্যয়নের জন্য উপস্থিত হতে হতে পারে।

পরীক্ষার ধরন ও পাস নম্বর

১. প্রাথমিক পরীক্ষা (Preliminary Examination)

১০০ নম্বরের MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে (মোট ১০০টি প্রশ্ন, প্রতিটির মান ১)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস নম্বর ন্যূনতম ৫০। বিষয়সমূহ: সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়। প্রাথমিক পরীক্ষার নম্বর লিখিত বা মৌখিক পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ হবে না — এটি শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য ব্যবহৃত হবে।

২. লিখিত পরীক্ষা

মোট ১,০০০ নম্বরের হবে। উত্তীর্ণ হওয়ার জন্য নির্ধারিত বিষয়সমূহে গড়ে ন্যূনতম ৫০% নম্বর অর্জন করতে হবে; তবে কোনো একটি বিষয়েও ৩০%-এর কম নম্বর পেলে সামগ্রিক গড় ৫০% বা তার বেশি হলেও তিনি অকৃতকার্য বলে গণ্য হবেন।

৩. মৌখিক পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০।

বিজেএস পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা বিধায় ন্যূনতম পাস নম্বর প্রাপ্তি কমিশন কর্তৃক সুপারিশের নিশ্চয়তা প্রদান করে না।

আবেদন পদ্ধতি ও পরীক্ষার ফি

প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd-এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত BJSC Form I পূরণ করে Online Registration সম্পন্ন করতে হবে।

  • আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু: ০৬.০৮.২০২৬ তারিখ মধ্যাহ্ন ১২:০০ টা থেকে।
  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬.০৯.২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা।
  • সফলভাবে আবেদন জমা হওয়ার পর টেলিটক ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধন ফি ১,২০০ টাকা জমা দিতে হবে।
  • মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BJSC <space> User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে; টেলিটকের রিপ্লাই মেসেজে প্রাপ্ত পিন ব্যবহার করে দ্বিতীয় মেসেজে BJSC YES <space> PIN লিখে পুনরায় ১৬২২২ নম্বরে পাঠিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
  • পরীক্ষার ফি প্রদানের শেষ তারিখ ও সময়: ০৭.০৯.২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা।

প্রবেশপত্র

আবেদনকারী User ID ব্যবহার করে ১০.০৯.২০২৬ তারিখ মধ্যাহ্ন ১২:০০ টা হতে কমিশনের ওয়েবসাইটের E-Application থেকে প্রবেশপত্রের প্রিন্ট নিতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র জমাদান চূড়ান্ত করার পরামর্শ দেওয়া যাচ্ছে। আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে বা সঠিক তথ্য না পাওয়া গেলে তা বাতিল হতে পারে।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন (BJSC)

🚀 বিজেএস (সহকারী জজ) পরীক্ষার প্রস্তুতি

১৯শ বিজেএস পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের বিশেষায়িত সেকশনগুলো ভিজিট করুন — আইন, বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান ও গাণিতিক যুক্তি, প্রতিটি বিষয়ই রয়েছে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যাসহ MCQ দিয়ে সাজানো।


অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (PDF)

আবেদনের পূর্বে বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, সিজিপিএ মূল্যায়ন পদ্ধতি এবং কোটা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রকাশিত মূল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (PDF) দেখুন বা ডাউনলোড করুন।

মূল অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) দেখুন