ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSCS) তত্ত্বাবধানে ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে "অফিসার (ক্যাশ)" পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ১২৪/২০২৫ অনুসারে, সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ৮৫২টি শূন্য পদ পূরণ করা হবে।

🔴 একনজরে চাকরির তথ্য

  • পদের নাম: অফিসার (ক্যাশ)।
  • জব আইডি (Job ID): ২৫১০৩।
  • মোট পদসংখ্যা: ৮৫২ টি।
  • বেতন স্কেল: ১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) + অন্যান্য সুবিধা।
  • আবেদনের মাধ্যম: বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট।

ব্যাংকভিত্তিক শূন্য পদের তালিকা

মোট ৮৫২টি পদ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ভাগ করে দেওয়া হয়েছে। বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:

প্রতিষ্ঠানের নাম পদসংখ্যা
সোনালী ব্যাংক পিএলসি৮৪টি
অগ্রণী ব্যাংক পিএলসি৩০০টি
রূপালী ব্যাংক পিএলসি২০০টি
বাংলাদেশ কৃষি ব্যাংক১৬২টি
বেসিক ব্যাংক লিমিটেড৪৮টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি৪১টি
প্রবাসী কল্যাণ ব্যাংক১৭টি
সর্বমোট ৮৫২টি

আবেদনের যোগ্যতা

১. শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

ফলাফল: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

সতর্কতা: শিক্ষা জীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

২. বয়সসীমা

০১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন পদ্ধতি ও ফি প্রদান

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

  • ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ছক পূরণ করে আবেদন Submit করুন। (যাদের আগে CV তৈরি করা আছে তারা লগইন করে আবেদন করতে পারবেন)।
  • নতুন প্রার্থীদের ক্ষেত্রে 600x600 পিক্সেল ছবি (max 100KB) এবং 300x80 পিক্সেল স্বাক্ষর (max 60KB) আপলোড করতে হবে।
  • আবেদন করার পর একটি CV ID Number পাবেন।
  • ডাচ বাংলা ব্যাংকের 'রকেট' (Rocket) মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat বা 499 সিলেক্ট করতে হবে।
  • ফি প্রদানের পর প্রাপ্ত Transaction ID (TxnID) ব্যবহার করে ওয়েবসাইটে Payment Verify সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদনের শেষ তারিখ ০৭ ডিসেম্বর, ২০২৫ (রাত ১১.৫৯ টা)
পেমেন্ট ভেরিফাই করার শেষ তারিখ ০৯ ডিসেম্বর, ২০২৫ (রাত ১১.৫৯ টা)

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (PDF কপি)

চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ছবি নিচে দেওয়া হলো। আবেদন করার পূর্বে প্রতিষ্ঠান পছন্দক্রম (Bank Choice List) এবং অন্যান্য শর্তাবলী ভালো করে দেখে নিন।

Officer Cash Job Circular 2025 Page 1 Officer Cash Job Circular 2025 Page 2