বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য বিশাল সুখবর! ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSCS) তত্ত্বাবধানে ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে "অফিসার (সাধারণ)" পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ১১৫/২০২৫ অনুসারে, সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ১,৮৮০টি শূন্য পদ পূরণ করা হবে।
🔴 একনজরে চাকরির তথ্য
- পদের নাম: অফিসার (সাধারণ)।
- জব আইডি (Job ID): ২৫১০২।
- মোট পদসংখ্যা: ১,৮৮০ টি।
- বেতন স্কেল: ১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) + অন্যান্য সুবিধা।
- আবেদনের মাধ্যম: বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট।
প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তালিকা
মোট ১,৮৮০টি পদ ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে বিভাজন করে দেওয়া হয়েছে। বিস্তারিত তালিকা নিচে দেখুন:
| প্রতিষ্ঠানের নাম | পদসংখ্যা |
|---|---|
| সোনালী ব্যাংক পিএলসি | ২২৬টি |
| রূপালী ব্যাংক পিএলসি | ৩০টি |
| বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি | ১৩৯টি |
| বেসিক ব্যাংক পিএলসি | ৫০টি |
| বাংলাদেশ কৃষি ব্যাংক | ১২৮৯টি |
| রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক | ৪৮টি |
| বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন | ২০টি |
| কর্মসংস্থান ব্যাংক | ০৮টি |
| আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক | ৩৩টি |
| প্রবাসী কল্যাণ ব্যাংক | ২০টি |
| পল্লী সঞ্চয় ব্যাংক | ১৭টি |
| সর্বমোট | ১,৮৮০টি |
আবেদনের যোগ্যতা
১. শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
ফলাফল: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
২. বয়সসীমা
০১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন পদ্ধতি ও ফি প্রদান
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
- রেজিস্ট্রেশন: ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণ করে আবেদন করতে হবে। পূর্বে নিবন্ধনকৃতরা বিদ্যমান CV ব্যবহার করতে পারবেন।
- ছবি ও স্বাক্ষর: নতুন প্রার্থীদের ক্ষেত্রে 600x600 পিক্সেল ছবি (max 100KB) এবং 300x80 পিক্সেল স্বাক্ষর (max 60KB) আপলোড করতে হবে।
- ফি প্রদান: আবেদন করার পর একটি CV ID পাবেন। ডাচ বাংলা ব্যাংকের 'রকেট' (Rocket) মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
- পেমেন্ট ভেরিফাই: ফি প্রদানের পর প্রাপ্ত Transaction ID (TxnID) ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করে Payment Verify সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন বাতিল হবে।
- Bank Choice: অনলাইন আবেদনের সময় প্রার্থীকে ১১টি প্রতিষ্ঠানের পছন্দক্রম (Choice List) নির্ধারণ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়
| আবেদনের শেষ তারিখ | ৩০ নভেম্বর, ২০২৫ (রাত ১১.৫৯ টা) |
| পেমেন্ট ভেরিফাই করার শেষ তারিখ | ০২ ডিসেম্বর, ২০২৫ (রাত ১১.৫৯ টা) |
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (PDF কপি)
চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিয়োগ বিজ্ঞপ্তির মূল কপি নিচে দেওয়া হলো। আবেদন করার পূর্বে বিস্তারিত শর্তাবলী এবং প্রতিষ্ঠান পছন্দক্রম ভালো করে দেখে নিন।