২০২০ সালের বার কাউন্সিল প্রিলিমিনারি: প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুষ্ঠিত ২০২০ সালের প্রিলিমিনারি পরীক্ষায় (পূর্ণমান: ১০০) মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল। এখানে প্রশ্নগুলোর সঠিক উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হলো, যা বার কাউন্সিল পরীক্ষাসহ সকল আইনভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

বিষয়ভিত্তিক গাইড (১১টি বই)

বাংলা

বাংলা

১৫০ টাকা
ইংরেজি

ইংরেজি

১৫০ টাকা
গণিত

গণিত

১৫০ টাকা
বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশ বিষয়াবলী

১৫০ টাকা
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

১৫০ টাকা
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

১৫০ টাকা
সাধারণ বিজ্ঞান

সাধারণ বিজ্ঞান

১৫০ টাকা
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

১৫০ টাকা
আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক বিষয়াবলী

১৫০ টাকা
গাণিতিক যুক্তি

গাণিতিক যুক্তি

১৫০ টাকা
মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা

১৫০ টাকা

প্রশ্ন ব্যাংক (৬টি বই)

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
NTRCA প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

NTRCA প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
প্রাইমারি শিক্ষক প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

প্রাইমারি শিক্ষক প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
ব্যাংক জব প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

ব্যাংক জব প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
বিজেএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

বিজেএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
বার কাউন্সিল প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

বার কাউন্সিল প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
🎁 একাধিক বই একসাথে নিলে সাশ্রয়ী! ২টি বই থেকে শুরু করে সবগুলো ১৭টি বই পর্যন্ত — নিজের পছন্দমতো কম্বো তৈরি করুন
কম্বো অফার দেখুন

আইন

    ১. নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অব দি পিস?

    (ক) জেলা ম্যাজিস্ট্রেট (খ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (গ) পুলিশ সুপারিন্টেনডেন্ট (ঘ) বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট

    সঠিক উত্তর: খ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

    ব্যাখ্যা: ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ২৫ ধারায় 'পদাধিকার বলে জাস্টিস অব দি পিস' শিরোনামে বলা আছে যে, সমগ্র বাংলাদেশে সুপ্রীমকোর্টের বিচারপতিগণ এবং দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ স্ব স্ব এলাকায় Justice of the Peace থাকবেন। ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ২২ ধারা অনুযায়ী মফস্বল এলাকার জন্য সরকার বিদেশি নাগরিক ব্যতীত উপযুক্ত যেকোনো ব্যক্তিকে জাস্টিস অব দি পিস নিয়োগ দিতে পারেন।

    ২. কোনটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নয়?

    (ক) বিচারের জন্য সোপর্দ করা (খ) জামিনদারকে রেহাই দেওয়া (গ) দোষস্বীকারোক্তি লিপিবদ্ধ করা (ঘ) দণ্ডবিধিভুক্ত যেকোনো অপাধ আমলে গ্রহণ

    সঠিক উত্তর: ঘ) দণ্ডবিধিভুক্ত যেকোনো অপাধ আমলে গ্রহণ

    ব্যাখ্যা: ফৌজদারী কার্যবিধির ৩৬ ধারা এবং তৃতীয় তফসিলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। তফসিলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে এবং সকল বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত ক্ষমতাসমূহ ১৫টি সাধারণ ক্ষমতার বিধান রয়েছে। মোট ১৫টি সাধারণ ক্ষমতার মধ্যে সকল ক্ষেত্রে দণ্ডবিধিভুক্ত যেকোনো অপরাধ আমলে গ্রহণের ক্ষমতা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার অন্তর্ভুক্ত নয়।

    ৩. পুলিশ আসামির ক্রোকৃত সম্পত্তিতে অন্য কোন কাজটি করা যায় না?

    (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) আদালতের একতিয়ারাধীন

    সঠিক উত্তর: ক) ২

    ব্যাখ্যা: আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য কম্পক্ষে কয়টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হতে হবে। ফৌজদারী কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ন্যূনতম ২টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে হয়।

    ৪. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারাবলে অশ্লীলতার অভিযোগে কোনো পুস্তক বাজেয়াপ্ত করে?

    (ক) 99 (খ) 99A (গ) 99B (ঘ) 99C

    সঠিক উত্তর: খ) 99A

    ব্যাখ্যা: The Code of Criminal Procedure, 1898 এর Section 99A তে কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা এবং তার জন্য তল্লাশী পরোয়ানা জারির ক্ষমতা: সংবাদপত্র বা পুস্তকাদি যা রাষ্ট্রদ্রোহ বা শ্রেণীদ্বেষ সৃষ্টি বা সরকারি কর্মচারীর অবমাননা বা অশ্লীলতা ইত্যাদি বিষয়বস্তু ধারণ করে, সেগুলো সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাজেয়াপ্ত করতে পারে।

    ৫. জামিনদারকে মুক্তি প্রদানের ক্ষমতা। ১২৬ক ধারা

    (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) আদালতের এখতিয়ারাধীন

    সঠিক উত্তর: ক) ২

    ব্যাখ্যা: ফৌজদারী কার্যবিধি অনুসারে আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে ন্যূনতম ২টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে হবে।

    ৬. পুলিশী তদন্তকালীন বিবৃতি ও দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা। ১৬৪ ধারা

    (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) আদালতের এখতিয়ারাধীন

    সঠিক উত্তর: ক) ২

    ব্যাখ্যা: ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী, যেকোনো ম্যাজিস্ট্রেট পুলিশী তদন্তকালে বা তদন্তের পূর্বে যেকোনো সময় তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যেকোনো ব্যক্তির দেওয়া বিবৃতি বা দোষস্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন।

    ৭. ফৌজদারি কার্যবিধির ২০০ ধারার জবানবন্দী গ্রহণ করা বাধ্যতামূলক, যদি অভিযোগটি _______।

    (ক) মৌখিক (খ) থানায় পাঠানো (গ) অপর আদালত কর্তৃক প্রদত্ত (ঘ) লিখিত

    সঠিক উত্তর: ক) মৌখিক

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী, যখন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিকভাবে অভিযোগ দায়ের করা হয়, তখন ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দী লিখিতভাবে গ্রহণ করবেন।

    ৮. The Code of Criminal Procedure, 1898, এর ২০৩ ধারা মতে নালিশ খারিজ করলে এ বিরুদ্ধে চলবে_______

    (ক) আপিল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) কোনটি নয়

    সঠিক উত্তর: গ) ৮

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় নালিশ খারিজের বিরুদ্ধে সরাসরি কোনো আপিলের বিধান নেই। তবে ৪৩৫ ধারা অনুযায়ী রিভিশনের আবেদন করা যায়।

    ৯. একজন লোক H এর জমির ধান কেটে চুরি করলে তাদের বিরুদ্ধে The Penal Code, 1860 এর ৩২০ ধারা অনুসারে কত শ্রেণির আঘাত বলা হয়েছে?

    (ক) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯

    সঠিক উত্তর: গ) ৮

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৩২০ ধারা অনুসারে গুরুতর আঘাতের ৮টি শ্রেণি রয়েছে।

    ১০. বাংলাদেশে ফৌজদারি আদালত কয় শ্রেণির?

    (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫

    সঠিক উত্তর: ক) ২

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৬ ধারা অনুযায়ী বাংলাদেশে ফৌজদারি আদালত মূলত ২ শ্রেণির: (১) দায়রা আদালত এবং (২) ম্যাজিস্ট্রেট আদালত।

    ১১. আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য কমপক্ষে কয়টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হতে হবে?

    (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) আদালতের এখতিয়ারাধীন

    সঠিক উত্তর: ক) ২

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে ন্যূনতম ২টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে হয়।

    ১২. আদালত আসমিকে জরিমানা দণ্ডে দণ্ডিত করলে তা আদায়ের কর্তৃত্ব দিয়ে পরোয়ানা দেওয়া যায় করলে?

    (ক) জেলা কালেক্টরকে (খ) দেওয়ানি আদালতের বিচারককে (গ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ঘ) আদালতের নজিরকে

    সঠিক উত্তর: ক) জেলা কালেক্টরকে

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা অনুসারে জরিমানা আদায়ের জন্য জেলা কালেক্টরের নিকট পরোয়ানা প্রেরণ করা যায়।

    ১৩. দোষ স্বীকার করার পেক্ষিতে প্রদত্ত রায়ের বিরুদ্ধে আসমি কোন প্রশ্নে আপিল করতে পারেন?

    (ক) দণ্ড (খ) আইন (গ) এখতিয়ার (ঘ) কেবল আইন

    সঠিক উত্তর: ক) দণ্ড

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ডাদেশের ক্ষেত্রে আসামি শুধুমাত্র দণ্ডের পরিমাণ বা প্রকৃতি সম্পর্কে আপিল করতে পারেন।

    ১৪. নালিশি মামলায় আসামি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে _____দিনের মধ্যে আপিল করতে হয় -

    (ক) ৩০ (খ) ৬০ (গ) ৯০ (ঘ) ১৮০

    সঠিক উত্তর: খ) ৬০

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, নালিশি মামলায় আসামি খালাস পেলে অভিযোগকারী ৬০ দিনের মধ্যে আপিল করতে পারেন।

    ১৫. খালাসের আদেশের বিরুদ্ধে The Code of Criminal Procedure, 1898, অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ ________।

    (ক) ৬ মাস (খ) ৩ মাস (গ) ১৮০ দিন (ঘ) ৯০ দিন

    সঠিক উত্তর: ক) ৬ মাস

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী খালাসের আদেশের বিরুদ্ধে আপিলের তামাদি ৬ মাস।

    ১৬. ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে ___________এর নিকট।

    (ক) হাইকোর্ট বিভাগ (খ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (গ) দায়রা জজ (ঘ) জেলা ম্যাজিস্ট্রেট

    সঠিক উত্তর: গ) দায়রা জজ

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল দায়ের করতে হয়।

    ১৭. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের direction of the nature of a habeas corpus ইস্যু করার ক্ষমতা রয়েছে?

    (ক) ৪৯১ (খ) ৫৬১(এ) (গ) ৪৯৪ (ঘ) ৫১৭

    সঠিক উত্তর: ক) ৪৯১

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৪৯১ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ Habeas corpus জাতীয় নির্দেশনা প্রদান করতে পারে। এই ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে মুক্ত করার আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে।

    ১৮. জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে মুচলেকাবদ্ধ ব্যক্তি কর্তৃক জরিমানার টাকা পরিশোধ করা না হলে তাকে কত সময় পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে?

    (ক) ১ মাস (খ) ৩ মাস (গ) ৬ মাস (ঘ) ১ বছর

    সঠিক উত্তর: গ) ৬ মাস

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা অনুসারে, জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে মুচলেকাবদ্ধ ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে সর্বোচ্চ ৬ মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যায়।

    ১৯. কোন জন্মকৃত সম্পত্তির দাবীদার __________ এর মধ্যে তা দাবি না করলে সেটি সরকারের হেফাজতে চলে যায়।

    (ক) ১ মাস (খ) ৬ মাস (গ) ৩ মাস (ঘ) মামলা নিষ্পত্তি কালতক

    সঠিক উত্তর: ক) ১ মাস

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে, জব্দকৃত সম্পত্তি ১ মাসের মধ্যে দাবি না করলে তা সরকারের হেফাজতে চলে যায়।

    ২০. একই ডাকাত দল H ও K এর বাড়িতে যথাক্রমে রাত ২ ও ৪ টায় ডাকাতি করলে তাদের বিরুদ্ধে কয়টা মামলা হবে?

    (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ভিকটিমের ইচ্ছা মতে

    সঠিক উত্তর: ক) ১

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, একই অপরাধ অভিযানে সংঘটিত হলে একটি মামলা হবে। একই ডাকাত দল একই রাতে ধারাবাহিকভাবে ডাকাতি করলে তা একটি অভিযানের অংশ হিসেবে বিবেচিত হয়।

    ২১. কোন আসামী কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয়ে কী হবে?

    (ক) অপরাধী মৃত্যুর কারণে অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে (খ) অর্থদণ্ডের অর্ধেক আদায় হয়ে যাবে (গ) অপরাধীর উত্তরাধিকারীরা ব্যক্তিগতভাবে অর্থদণ্ডের জন্য দায়ী হবে (ঘ) অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে

    সঠিক উত্তর: ঘ) অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, আসামীর মৃত্যুর পর তার সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যায়।

    ২২. একজন বিচারকের সরল বিশ্বাসে সম্পাদিত বিচারিক কাজ অপরাধের অন্তর্ভুক্ত নয় মর্মে পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে?

    (ক) ৭৯ (খ) ৭৭ (গ) ৭৫ (ঘ) ৭০

    সঠিক উত্তর: খ) ৭৭

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৭৭ ধারায় বলা হয়েছে, বিচারক কর্তৃক সরল বিশ্বাসে বিচারিক কার্যক্রমে কৃত কাজ অপরাধ নয়।

    ২৩. নিচের কোন ক্ষেত্রে পেনাল কোড অনুযায়ী, শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়?

    (ক) অপরাধমূলক অনুপ্রবেশ (খ) ইভ টিজিং (গ) অপহরণের অভিপ্রায়ে আঘাত (ঘ) আঘাত

    সঠিক উত্তর: গ) অপহরণের অভিপ্রায়ে আঘাত

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ১০০ ধারা অনুযায়ী, শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যায় কেবল কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, যার মধ্যে অপহরণের অভিপ্রায়ে আঘাত অন্যতম।

    ২৪. A, B কে C এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করে। B, C এর ঘরে আগুন দেয় ও চুরি করে। A ________?

    (ক) চুরি ও ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে (খ) চুরিতে প্ররোচনার জন্য দায়ী হবে (গ) ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে (ঘ) কোনোটিই নয়

    সঠিক উত্তর: গ) ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী, প্ররোচনাকারী শুধুমাত্র সেই অপরাধের জন্য দায়ী যার জন্য তিনি প্ররোচনা দিয়েছেন। A কেবল ঘর পোড়ানোর জন্য প্ররোচনা দিয়েছিল, চুরির জন্য নয়।

    ২৫. পেনাল কোডের কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে?

    (ক) তৃতীয় (খ) চতুর্থ (গ) পঞ্চম (ঘ) ষষ্ঠ

    সঠিক উত্তর: ঘ) ষষ্ঠ

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ষষ্ঠ অধ্যায়ে (Chapter VI) রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ (Offences against the State) সম্পর্কিত বিধান রয়েছে।

    ২৬. পেনাল কোডের কোন ধারার বিধান অনুযায়ী অপরাধ সংঘটনে অংশগ্রহণ না করা সত্ত্বেও শুধু সাধারণ উদ্দেশ্য থাকায় অপরাধ সংঘটনের অপরাধে অভিযুক্ত হতে হয়?

    (ক) ৩৪ (খ) ১৪৯ (গ) ১৮৬ (ঘ) ১৩৯

    সঠিক উত্তর: খ) ১৪৯

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ১৪৯ ধারায় বলা হয়েছে, বেআইনি সমাবেশের কোনো সদস্য সাধারণ উদ্দেশ্য অনুসরণে সংঘটিত অপরাধের জন্য দায়ী হবে, এমনকি তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও।

    ২৭. The Penal Code, 1860 এর ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযতভাবে জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তির বিষয়ে উল্লেখ আছে?

    (ক) ১৮৮ (খ) ১৯১ (গ) ২০০ (ঘ) ২১৩

    সঠিক উত্তর: ক) ১৮৮

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী কর্তৃক যথাযতভাবে জারিকৃত আদেশ অমান্য করলে শাস্তি প্রদানের বিধান রয়েছে।

    ২৮. The Penal Code, 1860 এর ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উথাপন করার শাস্তির বিধান রয়েছে?

    (ক) ২০৭ (খ) ২০৮ (গ) ২০৯ (ঘ) ২১৩

    সঠিক উত্তর: গ) ২০৯

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ২০৯ ধারায় আদালতে অসাধুভাবে মিথ্যা দাবি উথাপনের শাস্তির বিধান আছে।

    ২৯. ক একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে যে, এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র করেছে বলে বিশ্বাস করা হয়। ক এর অপরাধ -

    (ক) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ (খ) প্রতারণা (গ) জালিয়াতি (ঘ) সবকটি

    সঠিক উত্তর: গ) জালিয়াতি

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী, এমন কোনো দলিলে স্বাক্ষর করা যাতে অন্য কেউ স্বাক্ষর করেছে বলে বিশ্বাস হয়, তা জালিয়াতি (Forgery)।

    ৩০. খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গণ্য না বলে গণ্য দণ্ডনীয় নরহত্যার মধ্যে মূখ্য পার্থক্যকারী উপাদান কোনটি?

    (ক) খুনের অভিপ্রায় (খ) আঘাতের গুরুতর প্রকৃতি (গ) ব্যবহৃত অস্ত্রের গুরুতর প্রকৃতি (ঘ) যে পরিস্থিতিতে অপরাধ সংঘটিত হয়েছে

    সঠিক উত্তর: ঘ) যে পরিস্থিতিতে অপরাধ সংঘটিত হয়েছে

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৩০০ ও ৩০১ ধারা অনুযায়ী, খুন ও দণ্ডনীয় নরহত্যার মধ্যে মূল পার্থক্য হলো পরিস্থিতি এবং অপরাধীর মানসিক অবস্থা।

    ৩১. যাবজ্জীবন কারাদণ্ডে আসামী কর্তৃক খুনের উদ্দেশ্যাগে আঘাত করা হলে সর্বোচ্চ শাস্তি কী?

    (ক) ২০ বছরের কারাদণ্ড (খ) যাবজ্জীবন কারাদণ্ড (গ) মৃত্যুদণ্ড (ঘ) ২৫ বছরের কারাদণ্ড

    সঠিক উত্তর: গ) মৃত্যুদণ্ড

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৩০৭ ধারা অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী খুনের চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে।

    ৩২. কোনো quick with child নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত সদবিশ্বাস ছাড়া ইচ্ছাকৃতভাবে তার গর্ভপাত করার সর্বোচ্চ শাস্তি কত বছরের কারাদণ্ড?

    (ক) ৭ (খ) ৫ (গ) ৩ (ঘ) ২

    সঠিক উত্তর: ক) ৭

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৩১২ ধারা অনুযায়ী, quick with child নারীর গর্ভপাত ঘটালে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে।

    ৩৩. X, Y কে একটি ঘরে যেতে বাধ্য করত, সেখানে তালাবদ্ধ করে রাখে। X কী অপরাধ করেছে?

    (ক) অবৈধ বাধা (খ) অবৈধ অবরোধ (গ) অপহরণ (ঘ) বলপূর্বক বাধা

    সঠিক উত্তর: খ) অবৈধ অবরোধ

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৪০ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তিকে কোনো স্থানে আটকে রেখে বের হতে না দেওয়া হলে তা অবৈধ অবরোধ (Wrongful Confinement)।

    ৩৪. সর্বনিম্ন কতজন ব্যক্তির অংশগ্রহণে দস্যুতা সংঘটিত হতে পারে?

    (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৫

    সঠিক উত্তর: ক) ১

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী দস্যুতা (Robbery) একজন ব্যক্তি দ্বারাও সংঘটিত হতে পারে। ডাকাতি (Dacoity) সংঘটনের জন্য ন্যূনতম ৫ জন প্রয়োজন।

    ৩৫. The Penal Code, 1860 এর কত ধারায় বিচারিক কার্যধারায় নিযুক্ত কোনো সরকারি কর্মচারিকে ইচ্ছাকৃত অবজ্ঞা বা বাধাগ্রস্ত করার শাস্তির বিষয়ে উল্লেখ আছে?

    (ক) ২২৮ (খ) ২২৭ (গ) ২২৫ (ঘ) ২২৪

    সঠিক উত্তর: ক) ২২৮

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ২২৮ ধারায় বিচারিক কার্যধারায় নিযুক্ত সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃত অবজ্ঞা বা বাধাগ্রস্ত করার শাস্তির বিধান রয়েছে।

    ৩৬. নিচের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয়?

    (ক) সম্পত্তি অর্পণ (খ) সম্পত্তি প্রতারণামূলকভাবে আত্মসাৎকরণ (গ) সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ (ঘ) আইনের নির্দেশনা লঙ্ঘন বা আইনানুগ চুক্তি ভঙ্গ

    সঠিক উত্তর: খ) সম্পত্তি প্রতারণামূলকভাবে আত্মসাৎকরণ

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৫ ধারা অনুযায়ী অপরাধমূলক বিশ্বাসভঙ্গের (Criminal Breach of Trust) উপাদান হলো: সম্পত্তি অর্পণ, অসাধুভাবে আত্মসাৎ, এবং আইনানুগ চুক্তি ভঙ্গ। প্রতারণামূলকভাবে আত্মসাৎকরণ এর উপাদান নয়।

    ৩৭. A, B এর পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়। কিন্তু B এর পকেট শূণ্য থাকায় A পকেট মারতে পারেনি। A শাস্তি হতে পারে কারণ সাজার মেয়াদের -

    (ক) অর্ধেক (খ) এক চতুর্থীয়াংশ (গ) এক পঞ্চমাংশ (ঘ) একই

    সঠিক উত্তর: ক) অর্ধেক

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৫১১ ধারা অনুযায়ী, অপরাধ সম্পন্ন করতে ব্যর্থ হলেও অপরাধ চেষ্টার জন্য মূল অপরাধের সাজার অর্ধেক পর্যন্ত শাস্তি হতে পারে।

    ৩৮. The Penal Code, 1860 এর কত ধারায় 'Defamation' সংজ্ঞায়িত হয়েছে?

    (ক) ৪৯৮ (খ) ৪৯৯ (গ) ৫০০ (ঘ) ৫০১

    সঠিক উত্তর: খ) ৪৯৯

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৪৯৯ ধারায় মানহানি (Defamation) সংজ্ঞায়িত করা হয়েছে এবং ৫০০ ধারায় এর শাস্তির বিধান রয়েছে।

    ৩৯. The Penal Code, 1860 এর ৩২০ ধারা অনুসারে কত শ্রেণির আঘাতকে গুরুতর আঘাত বলা হয়েছে?

    (ক) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯

    সঠিক উত্তর: গ) ৮

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৩২০ ধারায় ৮ প্রকার গুরুতর আঘাত (Grievous Hurt) এর উল্লেখ রয়েছে।

    ৪০. The Penal Code, 1860 অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত?

    (ক) পায়ে ১ ইঞ্চি পরিমাণ কাটার আঘাত (খ) বাহুতে আঘাত (গ) ঘাড়ে ১.৫ ইঞ্চি পরিমাণ আঘাত (ঘ) বাম কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে রহিতকরণ

    সঠিক উত্তর: ঘ) বাম কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে রহিতকরণ

    ব্যাখ্যা: দণ্ডবিধি, ১৮৬০ এর ৩২০ ধারা অনুযায়ী, কোনো অঙ্গের স্থায়ী ক্ষতি বা শক্তি হারানো গুরুতর আঘাতের অন্তর্ভুক্ত।

    ৪১. The Evidence Act, 1872 এ Admission সম্পর্কে বলা হয়েছে ______ধারায়?

    (ক) ১৭ থেকে ৩২ (খ) ১৭ থেকে ৩১ (গ) ১৭ থেকে ৩৩ (ঘ) ১৬ থেকে ৩১

    সঠিক উত্তর: খ) ১৭ থেকে ৩১

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৭ থেকে ৩১ ধারায় Admission (স্বীকৃতি) সম্পর্কে বিধান রয়েছে।

    ৪২. The Evidence Act, 1872 এর ২৪ ধারা অনুযায়ী The Penal Code, 1860 'Confession' caused by _______ is irrelevant in criminal proceeding.

    (ক) Inducement (খ) Threat (গ) Promise (ঘ) সবগুলো সঠিক

    সঠিক উত্তর: ঘ) সবগুলো সঠিক

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ২৪ ধারা অনুযায়ী, Inducement (প্রলোভন), Threat (হুমকি) বা Promise (প্রতিশ্রুতি) দ্বারা প্রাপ্ত দোষস্বীকারোক্তি ফৌজদারি কার্যক্রমে অপ্রাসঙ্গিক।

    ৪৩. নিম্নের কোনটি 'Judicial Notice' এর বিষয় নয়?

    (ক) রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ-মায়ানমার বিরোধ (খ) বাংলাদেশের সীমানা (গ) সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম (ঘ) ইসরাইলের জাতীয় প্রতাকা

    সঠিক উত্তর: গ) সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ৫৭ ধারায় Judicial Notice এর বিষয়গুলো উল্লেখ আছে। সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম এর অন্তর্ভুক্ত নয়।

    ৪৪. নিম্নের কোনটি Shall presume এর অন্তর্ভুক্ত?

    (ক) Document of power of Attorney (খ) Foreign judicial record (গ) Telagraphic message (ঘ) 30 years old document

    সঠিক উত্তর: ক) Document of power of Attorney

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী, Power of Attorney এর দলিল Shall presume (অবশ্যই অনুমান করতে হবে) এর আওতায় পড়ে।

    ৪৫. A আদালতকে বিশ্বাস করাতে চায় যে, B চুরির কথা C এর নিকট স্বীকার করেছে। এক্ষেত্রে প্রমাণের দায়____এর।

    (ক) A (খ) B (গ) C (ঘ) রাষ্ট্র

    সঠিক উত্তর: ক) A

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১০১-১০২ ধারা অনুযায়ী, যে ব্যক্তি কোনো তথ্য প্রমাণ করতে চায়, তার উপরই প্রমাণের দায় বর্তায়।

    ৪৬. The Evidence Act, 1872 অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের জন্য উপযুক্ত নয়?

    (ক) বোবা (খ) অল্পবয়স্ক বুদ্ধিমান বালক (গ) বার্ধক্যজনিত কারণে প্রশ্ন বুঝতে অক্ষম (ঘ) এমন বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যিনি প্রশ্ন বুঝতে ও উত্তর দানে সক্ষম।

    সঠিক উত্তর: গ) বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১১৮ ধারা অনুযায়ী, যে ব্যক্তি প্রশ্ন বুঝতে ও যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম, তিনিই সাক্ষ্য দিতে পারেন। বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম ব্যক্তি সাক্ষ্য প্রদানে অযোগ্য।

    ৪৭. কোন বিষয়ে আদালত ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দিতে পারে -

    (ক) undisputed (খ) documentary evidence (গ) controversial (ঘ) oral evidence

    সঠিক উত্তর: ক) undisputed

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৪৩ ধারা অনুযায়ী, অবিতর্কিত (undisputed) বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) জিজ্ঞাসার অনুমতি দেওয়া যায়।

    ৪৮. ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়_______এর ক্ষেত্রে-

    (ক) examination-in-chief (খ) re-examination (গ) cross-examination (ঘ) সবগুলো

    সঠিক উত্তর: গ) cross-examination

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী, জেরায় (cross-examination) ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়।

    ৪৯. The Evidence Act, 1872 এর ১৪৬ ধারার বিধান মতে জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়?

    (ক) অশালীন (খ) কুৎসাজনক (গ) বিভ্রান্তিকর (ঘ) চরিত্র আঘাত করে এমন

    সঠিক উত্তর: ঘ) চরিত্র আঘাত করে এমন

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৪৬ ধারা অনুযায়ী, জেরায় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা পরীক্ষার জন্য চরিত্র সম্পর্কিত প্রশ্ন করা যায়।

    ৫০. নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য?

    (ক) মামলা সংক্ষিষ্ট বিষয়ে প্রশ্ন করলে (খ) সাক্ষীর পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন (গ) সাক্ষীকে কোন অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলা সংক্ষিষ্ট বিষয়ে (ঘ) উপরের সবগুলো

    সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, উপরোক্ত সকল ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য।

    ৫১. The Evidence Act, 1872 এর কোন ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিচারক কোন সাক্ষীকে কোন প্রশ্ন করতে পারেন?

    (ক) ১৫১ (খ) ১৫৭ (গ) ১৬৫ (ঘ) ১৬৭

    সঠিক উত্তর: গ) ১৬৫

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৬৫ ধারায় বিচারকের ক্ষমতা বর্ণিত আছে যে, বিচারক প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন সাক্ষীকে করতে পারেন।

    ৫২. বাংলাদেশে প্রচলিত সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারী দলিল নয়?

    (ক) শ্রীলংকার আইনসভার কার্য বিবরণী (খ) ইংল্যান্ডের আদালতের রায় (গ) বাংলাদেশের জাতীয় সংগ্রহশালার রেজিস্টার (ঘ) অংশীদারী চুক্তি

    সঠিক উত্তর: ঘ) অংশীদারী চুক্তি

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ৭৪ ধারা অনুযায়ী অংশীদারী চুক্তি ব্যক্তিগত দলিল, সরকারী দলিল নয়।

    ৫৩. 'Cases in which statement of relevant fact by person who is dead or cannot be found, etc., is relevant'. বিধানটি The Evidence Act, 1872 এর কত ধারায় উল্লেখ আছে?

    (ক) ৩২ (খ) ৩৩ (গ) ৩৪ (ঘ) ৩৫

    সঠিক উত্তর: ক) ৩২

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ৩২ ধারায় মৃত বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হওয়ার বিধান রয়েছে।

    ৫৪. The Evidence Act, 1872 এর ৬০ ধারা অনুযায়ী Oral evidence must be _______

    (ক) direct (খ) indirect (গ) Circumstantial (ঘ) সবগুলো হতে পারবে।

    সঠিক উত্তর: ক) direct

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ৬০ ধারায় বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ (direct) হতে হবে।

    ৫৫. 'The Court may presume that evidence which could be and is not produced would, if produced, be unfavourable to the person who withholds it'. বিধানটি কত ধারায় উল্লেখ আছে?

    (ক) 114 (b) (খ) 114 (e) (গ) 114 (f) (ঘ) 114(g)

    সঠিক উত্তর: ঘ) 114(g)

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১১৪(g) ধারায় বলা হয়েছে, যে সাক্ষ্য উপস্থাপন করা যেত কিন্তু করা হয়নি, তা উপস্থাপনকারীর প্রতিকূলে যেত বলে আদালত অনুমান করতে পারে।

    ৫৬. The Specific Relief Act, 1877 এর ৫ ধারা মোতাবেক মোট কয় প্রকার প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়?

    (ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬

    সঠিক উত্তর: গ) ৫

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৫ ধারা অনুযায়ী ৫ প্রকার সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়।

    ৫৭. The Specific Relief Act, 1877 এর ৯ ধারায় পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সময়সীমা বেদখলের তারিখ থেকে -

    (ক) ১ বছর (খ) ৬ মাস (গ) ৩ মাস (ঘ) ৬০ দিন

    সঠিক উত্তর: খ) ৬ মাস

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারা অনুযায়ী, দখলচ্যুত ব্যক্তি বেদখলের তারিখ থেকে ৬ মাসের মধ্যে পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারে।

    ৫৮. The Specific Relief Act, ১৮৭৭ অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞার দাবি করা যেতে পারে?

    (ক) বিবাদী কর্তৃক ক্রমাগত এমন লঙ্ঘন রোধ করার জন্য যেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার নয় (খ) যেক্ষেত্রে বাদীর পক্ষে সম্পত্তির জিম্মাদার এবং সম্পত্তি ভোগে বাধা দেয় (গ) যেক্ষেত্রে চুক্তি সম্পাদনে ক্রমাগত এমন লঙ্ঘন রোধ ও বছরের অধিক সময় প্রয়োজন (ঘ) উপরের সবগুলো সঠিক

    সঠিক উত্তর: খ) যেক্ষেত্রে বিবাদী বাদীর পক্ষে সম্পত্তির জিম্মাদার এবং সম্পত্তি ভোগে বাধা দেয়

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ অনুযায়ী, যেক্ষেত্রে বিবাদী বাদীর সম্পত্তির জিম্মাদার হয়ে সম্পত্তি ভোগে বাধা দেয়, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার দাবি করা যায়।

    ৫৯. The Specific Relief Act, 1877 অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়?

    (ক) যেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার পর্যন্ত (খ) যেক্ষেত্রে শর্তাবলী পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের উপর নির্ভরশীল (গ) যেক্ষেত্রে চুক্তি সম্পাদনে ক্রমাগত ৩ বছরের অধিক সময় প্রয়োজন (ঘ) উপরের সবগুলো সঠিক

    সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো সঠিক

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ অনুযায়ী উপরোক্ত সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়।

    ৬০. The Specific Relief Act, 1877 এর ২২ ধারায় বিধান মতে কয়টি বিশেষ ক্ষেত্রে বিবেচনায় আদালত Solatium এর আদেশ দিতে পারেন?

    (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি

    সঠিক উত্তর: ক) ২টি

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ২২ ধারায় ২টি বিশেষ ক্ষেত্রে Solatium প্রদানের বিধান রয়েছে।

    ৬১. নিম্নের কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারেন?

    (ক) যেক্ষেত্রে চুক্তিটি বাদী কর্তৃক অবসানযোগ্য (খ) যেক্ষেত্রে ভুল তথ্য সরবরাহে চুক্তিটি সম্পাদিত হয়েছে (গ) যেক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু অতিত্তরুষ্টহীন (ঘ) যেক্ষেত্রে সুবিধা-অসুবিধার ভারসাম্য বাদীর অনুকূলে

    সঠিক উত্তর: ক) যেক্ষেত্রে চুক্তিটি বাদী কর্তৃক অবসানযোগ্য

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী, চুক্তিটি বাদী কর্তৃক অবসানযোগ্য হলে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারেন।

    ৬২. The Specific Relief Act, 1877 অনুযায়ী রিসিভার নিয়োগের ক্ষেত্রে কোনটি সঠিক?

    (ক) রিসিভার নিয়োগের পদ্ধতি The Specific Relief Act, 1877 দ্বারা নিয়ন্ত্রিত (খ) রিসিভার নিয়োগের পদ্ধতি The Code of Civil Procedure, 1908 দ্বারা নিয়ন্ত্রিত (গ) রিসিভার নিয়োগে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেনা (ঘ) The Specific Relief Act, 1877 এর অধীনে রিসিভার নিয়োগের কোনো সুযোগ নেই

    সঠিক উত্তর: খ) রিসিভার নিয়োগের পদ্ধতি The Code of Civil Procedure, 1908 দ্বারা নিয়ন্ত্রিত

    ব্যাখ্যা: রিসিভার নিয়োগের পদ্ধতি দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ দ্বারা নিয়ন্ত্রিত।

    ৬৩. The Specific Relief Act, 1877 এর ৫২ ধারায় কোন প্রকার প্রতিকারের বিধান রয়েছে?

    (ক) বাধ্যতামূলক (খ) বিধিবদ্ধ (গ) নিরোধমূলক (ঘ) নেতিবাচক

    সঠিক উত্তর: গ) নিরোধমূলক

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৫২ ধারায় নিরোধমূলক (Preventive) প্রতিকারের বিধান রয়েছে।

    ৬৪. The Specific Relief Act, 1877 এর ৮ ও ৯ ধারার দখল পুনরুদ্ধারের মামলার বিষয়ে কোনটি সঠিক নয়?

    (ক) ৯ ধারার অধীনে স্বত্ব সাব্যস্তকরণে দখল পুনরুদ্ধারের মামলায় বাদীর স্বত্ব বিবেচনার সুযোগ নেই (খ) ৮ ধারার মতে ৯ ধারায় স্বত্ব বিবেচনার সুযোগ নেই (গ) উভয় ধারায় সরকারের বিরুদ্ধে মামলা চলবে (ঘ) ৯ ধারায় মামলার তারিখ থেকে ৬ মাসের মধ্যে দায়ের করতে হয়

    সঠিক উত্তর: গ) উভয় ধারায় সরকারের বিরুদ্ধে মামলা চলবে

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৯ ধারা অনুযায়ী, উভয় ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না - এটি সঠিক নয় কারণ ৮ ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায়।

    ৬৫. The Specific Relief Act, 1877 এর ৫৬ ধারায় নিষেধাজ্ঞার প্রতিকার নামঞ্জুর করার ক্ষেত্র কয়টি?

    (ক) ৭ টি (খ) ৯ টি (গ) ১০ টি (ঘ) ১১ টি

    সঠিক উত্তর: ঘ) ১১ টি

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৫৬ ধারায় নিষেধাজ্ঞা প্রতিকার নামঞ্জুরের ১১টি ক্ষেত্র উল্লেখ রয়েছে।

    ৬৬. কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা (mesne profit) হিসাবে গণ্য হবে না?

    (ক) X, L এর সম্পত্তি অন্যায়ভাবে দখল করে তা হতে লাভ পেল (খ) অনুপ্রবেশকারী X, L এর বাড়ি দাবি করে ও ভাড়া সংগ্রহ করে (গ) X, L এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিল (ঘ) X অনুমতি ছাড়া L এর জমিতে চাষ করে লাভ পেল

    সঠিক উত্তর: গ) X, L এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিল

    ব্যাখ্যা: Mesne profit হলো অবৈধ দখলকারী কর্তৃক সম্পত্তি থেকে প্রাপ্ত লাভ। তবে দখলকারী নিজে নির্মাণ করে ভাড়া দিলে তা সরাসরি mesne profit হিসেবে গণ্য হয় না।

    ৬৭. কোন ক্ষেত্রে বাদীপক্ষের Order VII, Rule 11 এ আরজি সুযোগ না দিয়ে প্রত্যাখ্যান করা যায় না?

    (ক) প্রার্থিত প্রতিকারের মূল্যায়ন কম করা হলে (খ) আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে (গ) মামলার আরজি কার্টিজ পেপারে উপস্থাপন না করলে (ঘ) আরজির সাথে প্রত্যেক বিবাদীর জন্য সমন ও আরজির কপি না দিলে

    সঠিক উত্তর: "বাতিল করা হয়েছে"

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর Order VII, Rule 11 অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের নির্দিষ্ট ক্ষেত্র রয়েছে।

    ৬৮. Precepts কোন আদালত ইস্যু করে?

    (ক) সহকারী জজ আদালত (খ) যুগ্ম জেলা জজ আদালত (গ) ডিক্রি প্রদানকারী আদালত (ঘ) জেলা জজ আদালত

    সঠিক উত্তর: গ) ডিক্রি প্রদানকারী আদালত

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ অনুযায়ী Precepts ডিক্রি প্রদানকারী আদালত ইস্যু করে।

    ৬৯. ডিক্রির তারিখ থেকে কত সময়ের মধ্যে ডিক্রি জারির জন্য আবেদন করতে হবে দর্শানোর নোটিশ দিতে হবে না?

    (ক) ৬ মাস (খ) ১ বছর (গ) ২ বছর (ঘ) ৩ বছর

    সঠিক উত্তর: গ) ২ বছর

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ অনুযায়ী ডিক্রির তারিখ থেকে ২ বছরের মধ্যে ডিক্রি জারির আবেদন করলে দর্শানোর নোটিশ দিতে হয় না।

    ৭০. স্থানীয় তদন্ত বা পরিদর্শনে কোন কাজটি করা যায় না?

    (ক) বিরোধীয় বিষয় ব্যাখ্যা করা (খ) সম্পত্তির দখলকার নির্ধারণ (গ) সম্পত্তির বাজার দর নিরূপণ (ঘ) ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ

    সঠিক উত্তর: খ) সম্পত্তির দখলকার নির্ধারণ

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ অনুযায়ী স্থানীয় তদন্তে সম্পত্তির দখলকার নির্ধারণ করা যায় না, কারণ এটি বিচারিক বিষয়।

    ৭১. দেওয়ানি কার্যবিধির কত ধারায় Interpleader Suit দায়ের বিধান রয়েছে।

    (ক) ৯০ (খ) ৮৮ (গ) ৯২ (ঘ) ৮২

    সঠিক উত্তর: খ) ৮৮

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ৮৮ ধারায় Interpleader Suit দায়ের করার বিধান রয়েছে।

    ৭২. দেওয়ানি রিভিশন The Code of Civil Procedure, 1908 এর কোন ধারার বিষয়বস্তু?

    (ক) ১০৭ (খ) ১১৩ (গ) ১১৪ (ঘ) ১১৫

    সঠিক উত্তর: ঘ) ১১৫

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ১১৫ ধারায় রিভিশনের বিধান রয়েছে।

    ৭৩. দেওয়ানি মোকদ্দমায় রায় বা ডিক্রির করণিক ও গাণিতিক ভুল সংশোধন করা যায় The Code of Civil Procedure, 1908 এর -

    (ক) ১৫২ ধারায় (খ) ১৫৩ ধারায় (গ) ১৫৩ ধারায় (ঘ) Order VI, Rule-17 অনুযায়ী

    সঠিক উত্তর: খ) ১৫২

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ১৫২ ধারায় রায় বা ডিক্রিতে করণিক বা গাণিতিক ভুল সংশোধনের বিধান রয়েছে।

    ৭৪. দেওয়ানি কার্যধারার কোনো ক্রটি সংশোধনের জন্য আদালত The Code of Civil Procedure, 1908 এর -

    (ক) ১৫২ ধারায় (খ) ১৫৩ ধারায় (গ) ১৫১ ধারায় (ঘ) Order VI, Rule-17 অনুযায়ী

    সঠিক উত্তর: খ) ১৫৩ ধারায়

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ১৫৩ ধারায় কার্যধারার ক্রটি সংশোধনের বিধান রয়েছে।

    ৭৫. মামলায় পক্ষের অপসংযোগ বা অসংযোগ দোষে মামলা -

    (ক) খারিজ হবে (খ) আরজি প্রত্যাখ্যান করা যায় (গ) আরজি ফেরত দেয়া যায় (ঘ) ব্যর্থ হবে না।

    সঠিক উত্তর: ঘ) ব্যর্থ হবে না।

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর Order I, Rule 9 অনুযায়ী পক্ষের অপসংযোগ বা অসংযোগ দোষে মামলা ব্যর্থ হবে না।

    ৭৬. আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস Strike out করতে বা সংশোধনের আদেশ দিতে পারেন?

    (ক) প্লিডিংস অপ্রয়োজনীয় হলে (খ) প্লিডিংস এ মানহানিকর কথা থাকলে (গ) প্লিডিংস এ বিবৃতকর কথা থাকলে (ঘ) সবগুলো সঠিক

    সঠিক উত্তর: ঘ) সবগুলো সঠিক

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর Order VI, Rule 16 অনুযায়ী উপরোক্ত সকল ক্ষেত্রে আদালত প্লিডিংস Strike out বা সংশোধনের আদেশ দিতে পারেন।

    ৭৭. লিখিত জবাব দাখিলের _______ দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়?

    (ক) ৭ (খ) ১০ (গ) ১৫ (ঘ) ২১

    সঠিক উত্তর: গ) ১৫

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ অনুযায়ী লিখিত জবাব দাখিলের ১৫ দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়।

    ৭৮. The Code of Civil Procedure, 1908 এর Order XVI, Rule 12 অনুসারে উপযুক্ত ছাড়াই কোনো সাক্ষী আদালতে উপস্থিত হতে ব্যর্থ হলে উক্ত সাক্ষীকে আদালত কত টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারেন?

    (ক) ৫০০ (খ) ১০০০ (গ) ১৫০০০ (ঘ) ২০০০

    সঠিক উত্তর: ক) ৫০০

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর Order XVI, Rule 12 অনুসারে সাক্ষী অনুপস্থিত থাকলে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা আরোপ করা যায়।

    ৭৯. দেওয়ানি মোকদ্দমায় চূড়ান্ত শুনানিকালে উভয়পক্ষ সময়ের আবেদন করতে পারেন-

    (ক) বাদী দরখাস্তকারী (খ) বিবাদী দরখাস্তকারী (গ) আদালত (ঘ) রাষ্ট্র

    সঠিক উত্তর: ঘ) রাষ্ট্র

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুযায়ী চূড়ান্ত শুনানিকালে সময়ের আবেদন উভয়পক্ষ করতে পারেন।

    ৮০. The Code of Civil Procedure, 1908 এর Order XVII অনুসারে খরচ প্রদান না করার কারণে কোনো মোকদ্দমা নিষ্পত্তিকৃত হলে নির্ধারিত খরচ প্রদানে মোকদ্দমাটি সরাসরি পুনরুজ্জীবিত করা যায় নিষ্পত্তির ______ দিনের মধ্যে?

    (ক) ১৫ (খ) ৩০ (গ) ৪৫ (ঘ) ৬০

    সঠিক উত্তর: খ) ৩০

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর Order XVII অনুসারে ৩০ দিনের মধ্যে খরচ প্রদানে মোকদ্দমা পুনরুজ্জীবিত করা যায়।

    ৮১. আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে কোনো আদেশ কার্যকর আদেশের পদ্ধতি কী?

    (ক) যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালত করবে (খ) সংক্ষিষ্ট জেলা জজ আদালত কার্যকর করবে (গ) আপিল বিভাগে আবেদন করা (ঘ) হাইকোর্ট বিভাগে আবেদন করা

    সঠিক উত্তর: ক) যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালত করবে

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে কার্যকর আদেশ মূল আদালত থেকে জারি হয়।

    ৮২. The Code of Civil Procedure, 1908 এর কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়?

    (ক) Order XXXIX, rule 1 & 2 (খ) Order XXXIX, rule 5 (A) (গ) Section 94(c) (ঘ) Section 94(e)

    সঠিক উত্তর: ঘ) Section 94(e)

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর Section 94(e) নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়।

    ৮৩. রায় প্রচারের পূর্বে শর্তযুক্তনে বিবাদী পক্ষের কোনো সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে?

    (ক) Order XXXVIII rule 5 (খ) Order XXI rule 54 (গ) Order XXI rule 32 (ঘ) Order XXXVIII rule 4

    সঠিক উত্তর: ক) Order XXXVIII rule 5

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর Order XXXVIII, Rule 5 এ রায় প্রচারের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোকের বিধান রয়েছে।

    ৮৪. দেওয়ানি মামলায় রিভিউ দরখাস্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কী?

    (ক) রিভিশন (খ) আপিল (গ) রেফারেন্স (ঘ) ১৫১ ধারার অধীন দরখাস্ত করা

    সঠিক উত্তর: খ) আপিল

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ অনুযায়ী রিভিউ দরখাস্তের আদেশের বিরুদ্ধে আপিল করা যায়।

    ৮৫. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী Public nuisance প্রতিরোধে নিষেধাজ্ঞার জন্য কে মামলা করতে পারেন?

    (ক) Government Pleader (খ) Attorney Genereal (গ) Public Prosecutor (ঘ) জেলা প্রশাসক

    সঠিক উত্তর: খ) Attorney Genereal

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ৯১ ধারা অনুযায়ী, Attorney General বা সরকারের অনুমতিক্রমে দুই বা ততোধিক ব্যক্তি Public nuisance প্রতিরোধে মামলা দায়ের করতে পারেন।

    ৮৬. তামাদি আইনের ৫ ধারায় বর্ণিত তামাদির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?

    (ক) আপিল (খ) রিভিউ (গ) রিভিশন (ঘ) মূল মামলা

    সঠিক উত্তর: ঘ) মূল মামলা

    ব্যাখ্যা: তামাদি আইন, ১৯০৮ এর ৫ ধারা অনুযায়ী বিলম্বে ক্ষমা শুধু আপিল, রিভিশন ও আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য, মূল মামলার ক্ষেত্রে নয়।

    ৮৭. তামাদি আইনের ৬ ধারায় বর্ণিত বৈধ অপারগতার সুবিধাসহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে?

    (ক) জারির আবেদন (খ) আপিল দায়ের (গ) রিভিশন দায়ের (ঘ) রিভিউ দায়ের

    সঠিক উত্তর: ক) জারির আবেদন

    ব্যাখ্যা: তামাদি আইন, ১৯০৮ এর ৬ ধারা অনুযায়ী বৈধ অপারগতার (Legal Disability) সুবিধা জারির আবেদনের ক্ষেত্রেও নেওয়া যায়।

    ৮৮. The Limitation Act, 1908 এর কত ধারায় "Easement" সম্পর্কে বলা হয়েছে?

    (ক) ২৮ (খ) ২৭ (গ) ২৬ (ঘ) ২৫

    সঠিক উত্তর: গ) ২৬

    ব্যাখ্যা: তামাদি আইন, ১৯০৮ এর ২৬ ধারায় Easement (সুখাধিকার) সম্পর্কে বিধান রয়েছে।

    ৮৯. দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে পক্ষকে মামলা দায়ের করতে হয়?

    (ক) ৩ (খ) ৬ (গ) ৯ (ঘ) ১২

    সঠিক উত্তর: ক) ৩

    ব্যাখ্যা: তামাদি আইন, ১৯০৮ অনুযায়ী দলিল বাতিলের মামলা ৩ বছরের মধ্যে দায়ের করতে হয়।

    ৯০. চুক্তি বলবৎকরণের জন্য মামলা দায়ের করার তামাদি মেয়াদ The Limitation Act, 1908 এর ১ম তফসিলের কত অনুচ্ছেদে বর্ণিত?

    (ক) ১৩ (খ) ৯৫ (গ) ১১৩ (ঘ) ১১৪

    সঠিক উত্তর: গ) ১১৩

    ব্যাখ্যা: তামাদি আইন, ১৯০৮ এর ১ম তফসিলের ১১৩ অনুচ্ছেদে চুক্তি বলবৎকরণের মামলা দায়েরের তামাদি মেয়াদ বর্ণিত আছে।

    ৯১. নিঃসম্বল হিসাবে আপিল করার অনুমতির দরখাস্ত দাখিলের তামাদি_______ দিন।

    (ক) ১৫ (খ) ৩০ (গ) ৪৫ (ঘ) ৬০

    সঠিক উত্তর: খ) ৩০

    ব্যাখ্যা: তামাদি আইন অনুযায়ী নিঃসম্বল হিসাবে আপিলের অনুমতির দরখাস্ত ৩০ দিনের মধ্যে দাখিল করতে হয়।

    ৯২. বাদী সরকার হলে সম্পত্তি দখল উদ্ধারের মামলা করার তামাদি _______ বছর।

    (ক) ১২ (খ) ২০ (গ) ৩০ (ঘ) ৬০

    সঠিক উত্তর: ঘ) ৬০

    ব্যাখ্যা: তামাদি আইন, ১৯০৮ অনুযায়ী সরকারের সম্পত্তি দখল উদ্ধারের মামলার তামাদি ৬০ বছর।

    ৯৩. খালাসের আদেশের বিরুদ্ধে The Code of Criminal Procedure, 1898 অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ ________?

    (ক) ৬ মাস (খ) ৩ মাস (গ) ১৮০ দিন (ঘ) ৯০ দিন

    সঠিক উত্তর: ক) ৬ মাস

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদি ৬ মাস।

    ৯৪. দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের তারিখ থেকে কত দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হবে?

    (ক) ২০ (খ) ৩০ (গ) ৬০ (ঘ) ৯০

    সঠিক উত্তর: ঘ) ৯০

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুযায়ী রিভিউ দায়েরের তামাদি ৯০ দিন।

    ৯৫. হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত দাখিলের সময়________ দিন।

    (ক) ২০ (খ) ৩০ (গ) ৪৫ (ঘ) ৬০

    সঠিক উত্তর: ক) ২০

    ব্যাখ্যা: হাইকোর্ট বিভাগের মূল এখতিয়ারে প্রদত্ত রায়ের পুনরীক্ষণের জন্য ২০ দিনের মধ্যে দরখাস্ত দাখিল করতে হয়।

    ৯৬. একজন বার কাউন্সিল কর্তৃক গঠিত সদস্যের পদ শূন্য হয় না-

    (ক) পদত্যাগ করলে (খ) চেয়ারম্যানের অনুমতি ব্যতিত পর পর তিনটি মিটিংয়ে অনুপস্থিত থাকলে (গ) ফৌজদারিমামলায় কারাদণ্ড প্রাপ্ত হলে (ঘ) আইনজীবীর তালিকা থেকে পসৃত হলে

    সঠিক উত্তর: গ) ফৌজদারিমামলায় কারাদণ্ড প্রাপ্ত হলে

    ব্যাখ্যা: বার কাউন্সিল আইন অনুযায়ী ফৌজদারি মামলায় কারাদণ্ড প্রাপ্ত হলে তা সরাসরি পদ শূন্যের কারণ হয় না।

    ৯৭. বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের কোন এখতিয়ার নেই -

    (ক) দেওয়ানি কার্যবিধির কোনো দলিল উপস্থাপনের আদেশ দেওয়া (খ) হাইকোর্ট বিভাগের অনুমতিক্রমে কোনো আদালতের বিচারককে হাজির হতে বলা (গ) এখতিয়ারের সম্পন্ন দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দ করা (ঘ) জারির উদ্দেশ্যে দেওয়ানি আদালত সমন পাঠানো

    সঠিক উত্তর: গ) এখতিয়ারের সম্পন্ন দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দ করা

    ব্যাখ্যা: বার কাউন্সিল আদেশ অনুযায়ী ট্রাইব্যুনালের দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দের এখতিয়ার নেই।

    ৯৮. নিম্নের কোন আচরণ একজন আইনজীবীর পেশাগত সদাচরণের লঙ্ঘন?

    (ক) পেশার প্রসারের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ (খ) নিজের পরিচালনাধীন মামলা সংক্ষিষ্ট বিচারিক নিলামে ক্রেতা (গ) আইনজীবী সদাচরণের রক্ষণশীলতা (ঘ) সবগুলো

    সঠিক উত্তর: ঘ) সবগুলো

    ব্যাখ্যা: উপরোক্ত সকলটিই আইনজীবীর পেশাগত সদাচরণের লঙ্ঘন।

    ৯৯. একজন আইনজীবীর ফি নির্ধারণের ক্ষেত্রে নিম্নের কোনটি বিবেচ্য বিষয় নয়?

    (ক) দায়িত্ব পালনে ব্যয়িত সময় ও শ্রম (খ) সংক্ষিষ্ট মামলায় দায়িত্ব পালন করতে গিয়ে অন্য পেশাগত দায়িত্ব পালনের সক্ষমতা (গ) বিরোধীয় বিষয়বস্তুর মূল্যের তুলনায় মামলায় জড়িত পরিমাণ (ঘ) অতিরিক্ত ফি প্রদানোনের মক্কেলের সক্ষমতা

    সঠিক উত্তর: ঘ) অতিরিক্ত ফি প্রদানোনের মক্কেলের সক্ষমতা

    ব্যাখ্যা: আইনজীবীর ফি নির্ধারণে মক্কেলের অতিরিক্ত ফি প্রদানের সক্ষমতা বিবেচ্য বিষয় নয়।

    ১০০. বার কাউন্সিল নির্বাচনের জন্য কমপক্ষে _________ দিন পূর্বে নির্বাচনসূচি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

    (ক) ১৫ (খ) ৩০ (গ) ৪৫ (ঘ) ৬০

    সঠিক উত্তর: গ) ৪৫

    ব্যাখ্যা: বার কাউন্সিল আদেশ অনুযায়ী নির্বাচনের কমপক্ষে ৪৫ দিন পূর্বে নির্বাচনসূচি প্রকাশ করতে হয়।