২০১৫ সালের বার কাউন্সিল প্রিলিমিনারি: প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা

বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট প্রিলিমিনারি (এমসিকিউ) ২০১৫ পরীক্ষায় (পূর্ণমান ১০০) মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল। এখানে প্রশ্নগুলো বিষয়ভিত্তিকভাবে সাজিয়ে প্রতিটির সঠিক উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হলো।

বিষয়ভিত্তিক গাইড (১১টি বই)

বাংলা

বাংলা

১৫০ টাকা
ইংরেজি

ইংরেজি

১৫০ টাকা
গণিত

গণিত

১৫০ টাকা
বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশ বিষয়াবলী

১৫০ টাকা
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

১৫০ টাকা
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

১৫০ টাকা
সাধারণ বিজ্ঞান

সাধারণ বিজ্ঞান

১৫০ টাকা
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

১৫০ টাকা
আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক বিষয়াবলী

১৫০ টাকা
গাণিতিক যুক্তি

গাণিতিক যুক্তি

১৫০ টাকা
মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা

১৫০ টাকা

প্রশ্ন ব্যাংক (৬টি বই)

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
NTRCA প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

NTRCA প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
প্রাইমারি শিক্ষক প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

প্রাইমারি শিক্ষক প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
ব্যাংক জব প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

ব্যাংক জব প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
বিজেএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

বিজেএস প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
বার কাউন্সিল প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

বার কাউন্সিল প্রশ্ন ব্যাংক ও সম্পূর্ণ সমাধান

১৫০ টাকা
🎁 একাধিক বই একসাথে নিলে সাশ্রয়ী! ২টি বই থেকে শুরু করে সবগুলো ১৭টি বই পর্যন্ত — নিজের পছন্দমতো কম্বো তৈরি করুন
কম্বো অফার দেখুন

আইন (প্রশ্ন ১–১০০)

    ১. দেওয়ানি মামলায় কোনটি রক্ষণীয়?

    (ক) বিবাদী বাদীর দত্তক নয় মর্মে ঘোষণা (খ) বাদী বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা (গ) বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা (ঘ) উপরের সবগুলো ঘোষণা

    সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো ঘোষণা

    ব্যাখ্যা: Declaratory Decree বলে। অর্থাৎ ৪২ ধারায় আদালত যে ডিক্রি প্রদান করে, তাকে ঘোষণামূলক ডিক্রি (Declaratory Decree) বলে।

    ২. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৯ ধারানুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে -

    (ক) ঘোষণামূলক মামলা করতে (খ) ক্ষতিপূরণের মামলা করতে (গ) চিরস্থায়ী নিষেধাজ্ঞার দলিল সংশোধন (ঘ) আদেশমূলক নিষেধাজ্ঞার মামলা করতে

    সঠিক উত্তর: খ) ক্ষতিপূরণের মামলা করতে

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৯ ধারা অনুসারে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদীকে ক্ষতিপূরণের মামলা করতে বাধা নেই।

    ৩. দণ্ডবিধির ৩০০ ধারায় ব্যতিক্রম আছে মোট কতটি?

    (ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি

    সঠিক উত্তর: গ) ৫টি

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৩০০ ধারায় খুনের সংজ্ঞায় ৫টি ব্যতিক্রম (Exception) রয়েছে।

    ৪. বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটলে যে অপরাধ হয় তা-

    (ক) সেখানে উহা যদি যাবজ্জীবন দীপান্তর বুঝায়, তবে উহাকে যাবজ্জীবন কারাবাস ধরতে (খ) সেখানে উহা যদি স্বল্পতর মেয়াদের দীপান্তর বুঝায়, তবে উহা রদ হিসেবে গণ্য হবে।

    সঠিক উত্তর: ক) সেখানে উহা যদি যাবজ্জীবন দীপান্তর বুঝায়, তবে উহাকে যাবজ্জীবন কারাবাস ধরতে

    ব্যাখ্যা: যাবজ্জীবন দীপান্তর (Transportation for Life) কে যাবজ্জীবন কারাবাস (Imprisonment for Life) বলে গণ্য করতে হবে।

    ৫. পেনাল কোডের যে ধারায় 'ডাকাতি' সংজ্ঞায়িত হয়েছে তা হলো-

    (ক) ৩৯০ (খ) ৩৯১ (গ) ৩৯২ (ঘ) ৩৭৮

    সঠিক উত্তর: খ) ৩৯১

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৩৯১ ধারায় ডাকাতি (Dacoity) এর সংজ্ঞা দেওয়া হয়েছে।

    ৬. প্রতারণার সর্বোচ্চ শাস্তি কী?

    (ক) অর্থদণ্ডসহ ১ বছরের সশ্রম কারাদণ্ড (খ) অর্থদণ্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড (গ) অর্থদণ্ডসহ ৩ বছরের সশ্রম কারাদণ্ড (ঘ) অর্থদণ্ডসহ ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড

    সঠিক উত্তর: ক) অর্থদণ্ডসহ ১ বছরের সশ্রম কারাদণ্ড

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৪১৭ ধারা অনুসারে প্রতারণার সর্বোচ্চ শাস্তি অর্থদণ্ডসহ ১ বছরের সশ্রম কারাদণ্ড।

    ৭. শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় তা হলো-

    (ক) ১৪ বছর (খ) ২০ বছর (গ) ২৫ বছর (ঘ) ৩০ বছর

    সঠিক উত্তর: ঘ) ৩০ বছর

    ব্যাখ্যা: দণ্ডবিধি অনুসারে শাস্তির ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য করা হয়।

    ৮. পেনাল কোড এর কোন ধারায় ইভটিজিং এর শাস্তির বিধান আছে?

    (ক) ৫০৬ ধারা (খ) ৫০৭ ধারা (গ) ৫০৮ ধারা (ঘ) ৫০৯ ধারা

    সঠিক উত্তর: ঘ) ৫০৯ ধারা

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৫০৯ ধারায় নারীর শালীনতা ক্ষুণ্ন করার (ইভটিজিং) শাস্তির বিধান আছে।

    ৯. ব্যাভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়?

    (ক) পুরুষ আসামী (খ) মহিলা আসামী (গ) স্বামী (ঘ) তাদের সকলকে

    সঠিক উত্তর: ক) পুরুষ আসামী

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৪৯৭ ধারা অনুসারে ব্যাভিচারের জন্য শুধুমাত্র পুরুষ আসামীকে অভিযুক্ত করা যায়।

    ১০. যুক্তরাজ্যে বসবাসকারী 'X'একজন বাংলাদেশী নাগরিক সে উমান্ডার এক পক্ষের ভূমিতে Z এর জমিতে A সংঘটন করে-

    (ক) বাংলাদেশে (খ) উগান্ডায় (গ) যুক্তরাজে (ঘ) যেকোন দেশে

    সঠিক উত্তর: ক) বাংলাদেশে

    ব্যাখ্যা: দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশী নাগরিক বিদেশে অপরাধ করলেও বাংলাদেশে বিচার হতে পারে।

    ১১. বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটলে যে অপরাধ হয় তা-

    (ক) জামিনযোগ্য (খ) অ-জামিনযোগ্য (গ) তফসিলভুক্ত (ঘ) তফসিল বহির্ভূত

    সঠিক উত্তর: ক) জামিনযোগ্য

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় অবহেলামূলক মৃত্যু ঘটানো জামিনযোগ্য অপরাধ।

    ১২. আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কী?

    (ক) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড (খ) অর্থদণ্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড (গ) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড (ঘ) অর্থদণ্ডসহ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

    সঠিক উত্তর: ঘ) অর্থদণ্ডসহ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৩০৯ ধারা অনুসারে আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি অর্থদণ্ডসহ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড।

    ১৩. অর্থদণ্ড কত বছরের মধ্যে যেকোন সময় আদায় করা যায়-

    (ক) ৬ বছর (খ) ৩ বছর (গ) ২ বছর (ঘ) ১ বছর

    সঠিক উত্তর: ক) ৬ বছর

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে অর্থদণ্ড ৬ বছরের মধ্যে আদায় করা যায়।

    ১৪. A অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A তা বিক্রি করে। A যে অপরাধে দোষী হবে তা

    (ক) চুরি (খ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ (গ) দস্যুতা (ঘ) অসাধুভাবে আত্মসাৎ

    সঠিক উত্তর: ঘ) অসাধুভাবে আত্মসাৎ

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৪০৩ ধারা অনুসারে কোনো ব্যক্তি অন্যের সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করলে তা Criminal Misappropriation এর অপরাধ।

    ১৫. পেনাল কোড এ কত প্রকারের শাস্তি আছে?

    (ক) চার (খ) পাঁচ (গ) ছয় (ঘ) সাত

    সঠিক উত্তর: খ) পাঁচ

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৫৩ ধারা অনুসারে ৫ প্রকারের শাস্তি আছে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তি ও জরিমানা।

    ১৬. নিম্নবর্ণিত কোন বস্তুটি সঠিক?

    (ক) যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে (খ) যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে (গ) যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম (ঘ) যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই বিনাশ্রম

    সঠিক উত্তর: গ) যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম

    ব্যাখ্যা: দণ্ডবিধি অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম কারাদণ্ড।

    ১৭. আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, তা ১/৪ অংশের বেশি হবে না-

    (ক) অপরাধের সর্বোচ্চ শাস্তির (খ) অপরাধের সর্বনিম্ন শাস্তির (গ) আদালত প্রদত্ত শাস্তির (ঘ) যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই বিনাশ্রম

    সঠিক উত্তর: ক) অপরাধের সর্বোচ্চ শাস্তির

    ব্যাখ্যা: দণ্ডবিধি অনুসারে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড সর্বোচ্চ শাস্তির ১/৪ অংশের বেশি হবে না।

    ১৮. Z এর সম্মতি ছাড়া তার দখল থেকে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে Z এর জমিতে A একটি গাছ কাটে। একক্ষেত্রে A সংঘটন করে-

    (ক) চুরি (খ) দস্যুতা (গ) সৃতার প্রচেষ্টা (ঘ) চুরির প্রচেষ্টা

    সঠিক উত্তর: ক) চুরি

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৩৭৮ ধারা অনুসারে জমি থেকে গাছ কেটে নিলে তা অস্থাবর সম্পত্তি হয়ে যায় এবং চুরির অপরাধ সংঘটিত হয়।

    ১৯. যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে-

    (ক) বিনাশ্রম (খ) সশ্রম (গ) বিনাশ্রম ও সশ্রম (ঘ) কোনটিই নয়

    সঠিক উত্তর: ক) বিনাশ্রম

    ব্যাখ্যা: দণ্ডবিধি অনুসারে যেসব অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ড বিনাশ্রম হবে।

    ২০. A, Z কে হুমকি দেয় যে, তাকে টাকা না দিলে Z সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। A যে অপরাধ করেছে তা -

    (ক) মানহানি (খ) অনিষ্টসাধন (গ) দস্যুতা (ঘ) বিশ্বাসভঙ্গ

    সঠিক উত্তর: গ) বলপূর্বক আদায়

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৩৮৩ ধারা অনুসারে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা বলপূর্বক সম্পত্তি আদায় (Extortion) এর অপরাধ।

    ২১. অন্যের দখলীয় সম্পত্তির কোন অপরাধ সংঘটনের জন্য যে অপরাধটি করে তা হলো-

    (ক) অপরাধমূলক অনধিকার প্রবেশ (খ) গৃহ-উৎপাত (গ) অনিষ্টসাধন (ঘ) অনধিকার প্রবেশ

    সঠিক উত্তর: ক) অপরাধমূলক অনধিকার প্রবেশ

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৪৪১ ধারা অনুসারে অপরাধমূলক অনধিকার প্রবেশ (Criminal Trespass) বলতে বোঝায় কোনো ব্যক্তি অন্যের সম্পত্তিতে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে প্রবেশ করা।

    ২২. প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন

    (ক) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (খ) জেলা জজ (গ) দায়রা জজ (ঘ) জেলা ম্যাজিস্ট্রেট

    সঠিক উত্তর: গ) দায়রা জজ

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে দায়রা জজ জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক।

    ২৩. সংক্ষিপ্ত বিচারে অনধিক ২০০/- টাকা অর্থদণ্ড হলে, ঐ আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো-

    (ক) রিভিশন (খ) আপিল (গ) রেফারেন্স (ঘ) কোনটিই নয়

    সঠিক উত্তর: ক) রিভিশন

    ব্যাখ্যা: সংক্ষিপ্ত বিচারে ২০০ টাকা বা তার কম অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল নয়, রিভিশন করা যায়।

    ২৪. ফৌজদারি কার্যবিধির ২৯সি ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক -

    (ক) ৫ বছর (খ) ৭ বছর (গ) ৯ বছর (ঘ) ১০ বছর

    সঠিক উত্তর: খ) ৭ বছর

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ২৯সি ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অনধিক ৭ বছর কারাদণ্ড দিতে পারেন।

    ২৫. মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে এরূপ ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। যা হবে অনধিক -

    (ক) ১,০০০ টাকা (খ) ২,০০০ টাকা (গ) ৫,০০০ টাকা (ঘ) ১০,০০০ টাকা

    সঠিক উত্তর: ক) ১,০০০ টাকা

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে মিথ্যা অভিযোগের ক্ষেত্রে ক্ষতিপূরণ অনধিক ১,০০০ টাকা।

    ২৬. বিচারিক আদালত একজন দণ্ডিত কে জামিন দিতে পারে যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনধিক-

    (ক) ৩ বছর (খ) ২ বছর (গ) ১ বছর (ঘ) ৬ মাস

    সঠিক উত্তর: গ) ১ বছর

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালত ১ বছর বা তার কম কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিতকে জামিন দিতে পারে।

    ২৭. অর্থদণ্ডের বিরুদ্ধে আনীত আপিল চলাকালে আসামী মারা গেলে আপিলাটি-

    (ক) এবেট হবে (খ) এবেট হবে না (গ) খারিজ হবে (ঘ) খারিজ হবে না

    সঠিক উত্তর: খ) এবেট হবে না

    ব্যাখ্যা: অর্থদণ্ডের ক্ষেত্রে আসামী মারা গেলেও আপিল এবেট হয় না, উত্তরাধিকারীরা চালিয়ে যেতে পারেন।

    ২৮. কোন ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা আছে?

    (ক) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (খ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (গ) অতিরিক্ত দায়রা জজ (ঘ) জেলা জজ

    সঠিক উত্তর: গ) অতিরিক্ত দায়রা জজ

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা আছে।

    ২৯. দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে-

    (ক) জেলা ম্যাজিস্ট্রেট বরাবর (খ) জেলা জজ বরাবর (গ) জেলা সুপার বরাবর (ঘ) পুলিশ সুপার বরাবর

    সঠিক উত্তর: ক) জেলা ম্যাজিস্ট্রেট বরাবর

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের নকল জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠাতে হয়।

    ৩০. নালিশী দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য

    (ক) বাধ্যতামূলক (খ) স্বেচ্ছাধীন (গ) নির্দেশমূলক (ঘ) বৈষম্যমূলক

    সঠিক উত্তর: ক) বাধ্যতামূলক

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুসারে নালিশ গ্রহণকালে নালিশকারীকে শপথের উপর পরীক্ষা করা ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক।

    ৩১. কোন আমলযোগ্য অপরাধ সংঘটন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় প্রদত্ত লিখিত এজাহার স্বাক্ষর করবে

    (ক) ম্যাজিস্ট্রেট (খ) অভিযুক্ত আসামী (গ) সংবাদ দাতা (ঘ) নালিশকারী

    সঠিক উত্তর: গ) সংবাদ দাতা

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুসারে এফআইআর বা এজাহারে সংবাদদাতা (Informant) স্বাক্ষর করেন।

    ৩২. বিচার চলাকালে ১ বছর হাজতে থাকা একজন আসামীর ৫ বছরের কারাদণ্ড হয়। দণ্ডিত আসামীকে কত দিন কারাগারে সাজা ভোগ করতে হবে?

    (ক) ৬ বছর (খ) ৫ বছর (গ) ৪ বছর (ঘ) ৩ বছর

    সঠিক উত্তর: গ) ৪ বছর

    ব্যাখ্যা: হাজতে থাকার সময় কারাদণ্ড থেকে বাদ যায়। ৫ বছর - ১ বছর = ৪ বছর।

    ৩৩. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয়-

    (ক) চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে (খ) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (গ) দায়রা জজ আদালতে (ঘ) জেলা জজ আদালতে

    সঠিক উত্তর: খ) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে

    ব্যাখ্যা: তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করতে হয়।

    ৩৪. প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ হচ্ছে

    (ক) জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (খ) জেলা ম্যাজিস্ট্রেট (গ) ডেপুটি কমিশনার (ঘ) মুখ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট

    সঠিক উত্তর: খ) জেলা ম্যাজিস্ট্রেট

    ব্যাখ্যা: প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পদে থাকেন।

    ৩৫. কোন পাবলিক প্রসিকিউটর কোন আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করতে পারে-

    (ক) আইন মন্ত্রণালয়ের সম্মতিতে (খ) সরকারের সম্মতিতে (গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিতে (ঘ) আদালতের সম্মতিতে

    সঠিক উত্তর: ঘ) আদালতের সম্মতিতে

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে পাবলিক প্রসিকিউটর আদালতের সম্মতিতে অভিযোগ প্রত্যাহার করতে পারেন।

    ৩৬. পেনাল কোড এর ৩২৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করতে পারে-

    (ক) পাবলিক প্রসিকিউটর (খ) আসামী (গ) ম্যাজিস্ট্রেট (ঘ) ভিকটিম

    সঠিক উত্তর: ঘ) ভিকটিম

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৩২৪ ধারায় স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দ্বারা আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ।

    ৩৭. চুরি করতে গিয়ে আসামী যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তার অপরাধটি-

    (ক) বলপূর্বক আদায় (খ) দস্যুতা (গ) ডাকাতি (ঘ) বৈষম্যমূলক

    সঠিক উত্তর: খ) দস্যুতা

    ব্যাখ্যা: দণ্ডবিধির ৩৯০ ধারা অনুসারে চুরি বা বলপূর্বক আদায়ের সময় আঘাত করলে তা দস্যুতা (Robbery) হয়।

    ৩৮. অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধসমূহ অভিন্ন?

    (ক) চুরি ও বলপূর্বক আদায় (খ) বলপূর্বক আদায় ও ডাকাতি (গ) বলপূর্বক আদায় ও দস্যুতা (ঘ) ডাকাতি ও দস্যুতা

    সঠিক উত্তর: ঘ) ডাকাতি ও দস্যুতা

    ব্যাখ্যা: ডাকাতি ও দস্যুতার মধ্যে পার্থক্য শুধুমাত্র অপরাধীর সংখ্যায়। ৫ জন বা তার বেশি হলে ডাকাতি, অন্যথায় দস্যুতা।

    ৩৯. বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়

    (ক) প্রেসিডেন্ট কর্তৃক (খ) চেয়ারম্যান কর্তৃক (গ) সরকার কর্তৃক (ঘ) প্রধান বিচারপতি কর্তৃক

    সঠিক উত্তর: গ) সরকার কর্তৃক

    ব্যাখ্যা: বাংলাদেশ লিগ্যাল প্র্যাক্টিশনার্স এণ্ড বার কাউন্সিল অর্ডার অনুসারে সচিব সরকার কর্তৃক নিযুক্ত হন।

    ৪০. সরকারি চাকরি হতে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি এ্যাডভোকেট হবার জন্য অযোগ্য হবে, যদি না সে অতিবাহিত করে

    (ক) ১ বছর (খ) ২ বছর (গ) ৩ বছর (ঘ) ৪ বছর

    সঠিক উত্তর: খ) ২ বছর

    ব্যাখ্যা: বার কাউন্সিল অর্ডার অনুসারে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত ব্যক্তি ২ বছর অতিবাহিত হলে এ্যাডভোকেট হতে পারেন।

    ৪১. বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো-

    (ক) ৩১ জানুয়ারী (খ) ১ ডিসেম্বর (গ) ৩১ মে (ঘ) ৩১ জুলাই

    সঠিক উত্তর: গ) ৩১ মে

    ব্যাখ্যা: বার কাউন্সিল অর্ডার অনুসারে মেয়াদ উত্তীর্ণের বছরে ৩১ মে-র মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়।

    ৪২. বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত এ্যাডভোকেট হবার সকল আবেদনপত্র যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হলো-

    (ক) Executive Committee (খ) Admission Committee (গ) Enforcement Committee (ঘ) Enrolment Committee

    সঠিক উত্তর: ঘ) Enrolment Committee

    ব্যাখ্যা: বার কাউন্সিল অর্ডার অনুসারে এ্যাডভোকেট হবার আবেদনপত্র Enrolment Committee-তে উপস্থাপন করতে হয়।

    ৪৩. কোন এ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপযুক্তরি

    (ক) ২ বারের বেশি (খ) ৩ বারের বেশি (গ) ৪ বারের বেশি (ঘ) ৫ বারের বেশি

    সঠিক উত্তর: ক) ২ বারের বেশি

    ব্যাখ্যা: বার কাউন্সিল অর্ডার অনুসারে একজন এ্যাডভোকেট ২ বারের বেশি বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না।

    ৪৪. একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক-

    (ক) ৩ বছর (খ) ৫ বছর (গ) ৭ বছর (ঘ) ১০ বছর

    সঠিক উত্তর: খ) ৫ বছর

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক ৫ বছর কারাদণ্ড দিতে পারেন।

    ৪৫. ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারানুসারে একজন আসামীর দোষ স্বীকারোক্তি মুলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার?

    (ক) জেলা ম্যাজিস্ট্রেটের (খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট (গ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ঘ) মেট্রোপলিটন জজ

    সঠিক উত্তর: গ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল/মেট্রোপলিটন) দোষ স্বীকারোক্তি রেকর্ড করতে পারেন।

    ৪৬. তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামীকে পুলিশ হেফাজতে ক্ষমতা দিতে পারে অনধিক-

    (ক) ০৭ দিন (খ) ১৫ দিন (গ) ২১ দিন (ঘ) ৩০ দিন

    সঠিক উত্তর: খ) ১৫ দিন

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে তদন্তকালে অনধিক ১৫ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার আদেশ দেওয়া যায়।

    ৪৭. মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের তদস্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে আসামী

    (ক) অব্যাহতি পেতে পারে (খ) শাস্তি ভোগ করতে পারে (গ) দণ্ডিত হতে পারে (ঘ) জামিনে মুক্ত হতে পারে

    সঠিক উত্তর: ঘ) জামিনে মুক্ত হতে পারে

    ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে ১২০ দিনের মধ্যে তদন্ত শেষ না হলে আসামী জামিন পাওয়ার অধিকারী।

    ৪৮. মৃত্যু দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়-

    (ক) হাইকোর্ট বিভাগে (খ) স্পেশাল জজের নিকট (গ) জেলা জজের নিকট (ঘ) দায়রা জজের নিকট

    সঠিক উত্তর: ক) হাইকোর্ট বিভাগে

    ব্যাখ্যা: দায়রা জজের খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হয়।

    ৪৯. সুনির্দিষ্ট প্রতিকার দেয়া যেতে পারে-

    (ক) এ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে (খ) রিসিভার নিয়োগের মাধ্যমে (গ) অগ্রক্রয় আদেশের মাধ্যমে (ঘ) বাটোয়ারা ডিক্রি প্রদানের মাধ্যমে

    সঠিক উত্তর: খ) রিসিভার নিয়োগের মাধ্যমে

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে রিসিভার নিয়োগের মাধ্যমে প্রতিকার দেওয়া যায়।

    ৫০. সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না কোন পক্ষকে কোন বে-আইনী কাজ করা থেকে বারিত করার জন্য

    (ক) আংশিক চুক্তি পালনের জন্য (খ) শুধুমাত্র দন্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য (গ) সম্পত্তির দখল উদ্ধারের জন্য (ঘ) সম্পত্তির দখল বলবৎ করার জন্য

    সঠিক উত্তর: গ) শুধুমাত্র দন্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে শুধুমাত্র দন্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না।

    ৫১. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে কোন মামলা দায়ের করা যাবে না-

    (ক) সরকারের বিরুদ্ধে (খ) বিবাদীর বিরুদ্ধে (গ) ব্যক্তি সংস্থার বিরুদ্ধে (ঘ) বে-সরকারি সংস্থার বিরুদ্ধে

    সঠিক উত্তর: ক) সরকারের বিরুদ্ধে

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় সরকারের বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের মামলা করা যায় না।

    ৫২. কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট ভাবে বলবৎ করা যাবে না, যদি না চুক্তিটি হয়

    (ক) লিখিত (খ) প্রত্যায়িত ও সত্যায়িত (গ) সত্যায়িত (ঘ) লিখিত ও নিবন্ধিত

    সঠিক উত্তর: ঘ) লিখিত ও নিবন্ধিত

    ব্যাখ্যা: স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করতে হলে তা লিখিত ও নিবন্ধিত হতে হবে।

    ৫৩. একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র

    (ক) পক্ষগণ দ্বারা (খ) সম্পাদনকারীগণ দ্বারা (গ) সত্যায়নকারী স্বাক্ষী দ্বারা (ঘ) আদালত দ্বারা

    সঠিক উত্তর: ঘ) আদালত দ্বারা

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে দলিল সংশোধনের ক্ষমতা শুধুমাত্র আদালতের।

    ৫৪. আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন করতে হয় একটি কর্মকর্তার কাছে তিনি হলেন-

    (ক) লিখিত দলিল সম্পাদনের ক্ষেত্রে (খ) লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে (গ) চুক্তির রদের ক্ষেত্রে (ঘ) সম্পত্তি স্বত্ব ঘোষনার ক্ষেত্রে

    সঠিক উত্তর: খ) লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে

    ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে দলিল বাতিলের ক্ষেত্রে ডিক্রির কপি নিবন্ধন করতে হয়।

    ৫৫. বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা

    (ক) নির্দেশমূলক (খ) অবশ্য করনীয় (গ) স্বেচ্ছাধীন (ঘ) বাধ্যতামূলক

    সঠিক উত্তর: গ) স্বেচ্ছাধীন

    ব্যাখ্যা: বাতিলযোগ্য দলিল বাতিলের ক্ষেত্রে আদালতের ক্ষমতা স্বেচ্ছাধীন (Discretionary)।

    ৫৬. সাধারনত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরন হয়

    (ক) হ্যাঁ বোধক (খ) প্রশ্ন বোধক (গ) প্রশ্ন ও উত্তর (ঘ) বর্ণনামূলক

    সঠিক উত্তর: ঘ) বর্ণনামূলক

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন অনুসারে সাক্ষীর সাক্ষ্য সাধারণত বর্ণনামূলক (Narrative form) আকারে গৃহীত হয়।

    ৫৭. একজন স্বাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য জস্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করাবে-

    (ক) পুলিশ কর্মকর্তা (খ) বিচারক (গ) তদন্তকারী কর্মকর্তা (ঘ) আইনজীবী

    সঠিক উত্তর: খ) বিচারক

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন অনুসারে স্বাক্ষীর আচরণ সংক্রান্ত প্রাসঙ্গিক মন্তব্য বিচারক লিপিবদ্ধ করবেন।

    ৫৮. সাক্ষ্য আইনে একজন স্বাক্ষীকে পুন: জেরা করা যায়

    (ক) ১৩৫ ধারায় (খ) ১৩৬ ধারায় (গ) ১৩৭ ধারায় (ঘ) ১৩৮ ধারায়

    সঠিক উত্তর: ঘ) ১৩৮ ধারায়

    ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ১৩৮ ধারায় পুনঃজেরা (Re-examination) এর বিধান আছে।

    ৫৯. একজন স্বাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে-

    (ক) জবানবন্দির সময় (খ) জেরার সময় (গ) পুনঃজবানবন্দির সময় (ঘ) প্রাথমিক সাক্ষ্য দানের সময়

    সঠিক উত্তর: খ) জেরার সময়

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন অনুসারে ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) জেরার সময় করা যায়।

    ৬০. ৩০ বছরের পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি তা উপস্থিত হয়

    (ক) একজন আইনজীবীর নিকট হতে (খ) যে কোন হেফাজত হতে (গ) উপযুক্ত হেফাজত হতে (ঘ) একজন বিচারকের নিকট হতে

    সঠিক উত্তর: গ) উপযুক্ত হেফাজত হতে

    ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৯০ ধারা অনুসারে ৩০ বছরের পুরাতন দলিল উপযুক্ত হেফাজত থেকে উপস্থাপিত হলে তা সঠিক ধরে নেওয়া যায়।

    ৬১. সকল দেওয়ানি কার্যক্রম কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে

    (ক) যোগ্য স্বাক্ষী (খ) অযোগ্য স্বাক্ষী (গ) সংশ্লিষ্ট স্বাক্ষী (ঘ) নিশ্চিত স্বাক্ষী

    সঠিক উত্তর: ক) যোগ্য স্বাক্ষী

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন অনুসারে দেওয়ানি কার্যক্রমে স্বামী বা স্ত্রী যোগ্য স্বাক্ষী (Competent witness)।

    ৬২. একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবী করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তির কোন সংবাদ পাওয়া না যায়

    (ক) ০৭ বছর যাবৎ (খ) ১০ বছর যাবৎ (গ) ১৫ বছর যাবৎ (ঘ) ৩০ বছর যাবৎ

    সঠিক উত্তর: ক) ০৭ বছর যাবৎ

    ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ১০৮ ধারা অনুসারে ৭ বছর ধরে কোনো সংবাদ না পেলে ব্যক্তিকে মৃত অনুমান করা হয়।

    ৬৩. নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট?

    (ক) বিক্রয় চুক্তি (খ) বিক্রয় দলিল (গ) দানপত্র (ঘ) ডিক্রি

    সঠিক উত্তর: ঘ) ডিক্রি

    ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৭৪ ধারা অনুসারে আদালতের ডিক্রি একটি পাবলিক ডকুমেন্ট।

    ৬৪. নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়?

    (ক) মূল বিক্রয় দলিল (খ) মূল বন্ধকী দলিল (গ) মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ (ঘ) মূল বিক্রয় দলিলের খসড়া

    সঠিক উত্তর: গ) মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ

    ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৬৩ ধারা অনুসারে মূল দলিলের ফটোগ্রাফ মাধ্যমিক সাক্ষ্য (Secondary Evidence)।

    ৬৫. সাক্ষ্য আইনের কোন ধারায়ে একজন স্বাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে?

    (ক) ১৫৪ ধারা (খ) ১৫৫ ধারা (গ) ১৫৬ ধারা (ঘ) ১৬০ ধারা

    সঠিক উত্তর: ক) ১৫৪ ধারা

    ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ১৫৪ ধারায় স্বাক্ষীকে বৈরী (Hostile) ঘোষণা করে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়।

    ৬৬. একজন দুষ্কর্মের সহযোগী যোগ্য স্বাক্ষী হবে-

    (ক) খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে (খ) পরিচিত ব্যক্তির বিরুদ্ধে (গ) ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে (ঘ) সহযোগী আসামীর বিরুদ্ধে

    সঠিক উত্তর: ঘ) সহযোগী আসামীর বিরুদ্ধে

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন অনুসারে দুষ্কর্মের সহযোগী (Accomplice) সহযোগী আসামীর বিরুদ্ধে যোগ্য স্বাক্ষী।

    ৬৭. বি এর হত্যার জন্য এ অভিযুক্ত। বিচার কালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না?

    (ক) এ, বি এর মৃত্যু ঘটিয়েছিল (খ) এ, বি এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল (গ) এ, বি এর নিকট থেকে আকস্মিক প্রেরণাচনা পেয়েছিল (ঘ) এ-এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল

    সঠিক উত্তর: ঘ) এ-এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল

    ব্যাখ্যা: এ-এর বড় ভাইয়ের তালাক মামলার বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত নয়।

    ৬৮. সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু স্বাক্ষীর যোগ্যতা নির্ণয় করে তার-

    (ক) বোধশক্তির উপর (খ) লিঙ্গের উপর (গ) ধর্মের উপর (ঘ) জাতীয়তার উপর

    সঠিক উত্তর: ক) বোধশক্তির উপর

    ব্যাখ্যা: সাক্ষ্য আইন অনুসারে শিশু স্বাক্ষীর যোগ্যতা তার বোধশক্তি (Understanding) এর উপর নির্ভর করে।

    ৬৯. একটি দেওয়ানি মামলায় কোন ঘটনা প্রমানের জন্য সর্বনিম্ন যে কয়জন সাক্ষীর প্রয়োজন হয় তা-

    (ক) ১ জন (খ) ৩ জন (গ) ৪ জন (ঘ) নির্দিষ্ট সংখ্যক নহে

    সঠিক উত্তর: ঘ) নির্দিষ্ট সংখ্যক নহে

    ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ১৩৪ ধারা অনুসারে কোনো তথ্য প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই।

    ৭০. 'এ' বলে যে 'বি' একটি অপরাধ করেছে। এখন 'এ' বলে আদালতের রায়ে 'বি' এর সাজা হোক। কোন বস্তুব্যক্তি সঠিক?

    (ক) 'বি' কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, সে অপরাধটি করেনি (খ) আদালতকে অবশ্যই প্রমাণ করতে হবে যে, 'বি' অপরাধটি করেছে (গ) 'এ' কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, 'বি' অপরাধটি করেছে (ঘ) উপরের কোনটিই নয়

    সঠিক উত্তর: গ) 'এ' কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, 'বি' অপরাধটি করেছে

    ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ১০১ ধারা অনুসারে যে ব্যক্তি কোনো তথ্য দাবি করে, তাকেই প্রমাণের দায়িত্ব বহন করতে হয় (Burden of Proof)।

    ৭১. দেওয়ানি আপিলের মেমোতে কোন একটি হেতু উল্লেখ না করলে, শুনানীকালে তাহা উত্থাপন করা যাবে শুধুমাত্র

    (ক) বিচারিক আদালতের অনুমতি সাপেক্ষে (খ) আপিল আদালতের অনুমতি সাপেক্ষে (গ) চুক্তির রদের ক্ষেত্রে (ঘ) হাইকোর্টের অনুমতি সাপেক্ষে

    সঠিক উত্তর: খ) আপিল আদালতের অনুমতি সাপেক্ষে

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে আপিলের মেমোতে উল্লেখ না থাকা হেতু আপিল আদালতের অনুমতিতে উত্থাপন করা যায়।

    ৭২. একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে

    (ক) জেলা জজ আদালতে (খ) আপিল বিভাগে (গ) দায়রা জজ আদালতে (ঘ) হাইকোর্ট বিভাগে

    সঠিক উত্তর: ঘ) হাইকোর্ট বিভাগে

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যায়।

    ৭৩. আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়

    (ক) আপিলে (খ) রিভিউ-এ (গ) রিভিশনে (ঘ) রেফারেন্সে

    সঠিক উত্তর: গ) রিভিশনে

    ব্যাখ্যা: আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, তবে রিভিশন করা যায়।

    ৭৪. রিভিউ এ সিদ্ধান্ত দেবার ক্ষমতা প্রয়োগ করতে পারে যে আদালত যে

    (ক) ঐ আদেশের বিরুদ্ধে আপিল শুনে (খ) ঐ আদেশের বিরুদ্ধে রিভিশন করে (গ) রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে (ঘ) রিভিউ এর জন্য বিবেচনাধীন রেফার করে

    সঠিক উত্তর: গ) রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির আদেশ ৪৭ অনুসারে যে আদালত ডিক্রি প্রদান করেছে সেই আদালতই রিভিউ এর ক্ষমতা প্রয়োগ করবে।

    ৭৫. সরকারের বিপক্ষে দখল জনিত স্বত্বের দাবি প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল-

    (ক) ১২ বছরের (খ) ২০ বছরের (গ) ৩০ বছরের (ঘ) ৬০ বছরের

    সঠিক উত্তর: ঘ) ৬০ বছরের

    ব্যাখ্যা: সরকারি সম্পত্তিতে দখলজনিত স্বত্বের দাবিতে ৬০ বছরের নিরবিচ্ছিন্ন দখল প্রমাণ করতে হয়।

    ৭৬. কোন মামলা দায়েরের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ হলো-

    (ক) ৩ বছর (খ) ৬ বছর (গ) ৯ বছর (ঘ) ১২ বছর

    সঠিক উত্তর: খ) ৬ বছর

    ব্যাখ্যা: তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ ৬ বছর।

    ৭৭. বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য তামাদির সময়কাল হলো-

    (ক) ৬ মাস (খ) ১ বছর (গ) ৩ বছর (ঘ) ৫ বছর

    সঠিক উত্তর: গ) ৩ বছর

    ব্যাখ্যা: তামাদি আইন অনুসারে বিলম্বিত দেনমোহরের তামাদি ৩ বছর।

    ৭৮. চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের কোন মামলায় তামাদি সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে-

    (ক) অস্বীকৃতির বিষয় জানায় তারিখ হতে (খ) আইন জানার তারিখ হতে (গ) চুক্তির বিষয়ে জানার তারিখ হতে (ঘ) চুক্তি নিবন্ধনের তারিখ হতে

    সঠিক উত্তর: ক) অস্বীকৃতির বিষয় জানায় তারিখ হতে

    ব্যাখ্যা: চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মামলায় তামাদি গণনা অস্বীকৃতি জানার তারিখ থেকে শুরু হয়।

    ৭৯. তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোন-

    (ক) দেওয়ানি কার্যক্রম আছে (খ) ফৌজদারি কার্যক্রম আছে (গ) বিভাগীয় কার্যক্রম আছে (ঘ) সুনির্দিষ্ট আইন আছে

    সঠিক উত্তর: ক) দেওয়ানি কার্যক্রম আছে

    ব্যাখ্যা: তামাদি আইনের ৫ ধারা (বিলম্ব মওকুফ) প্রযোজ্য দেওয়ানি আপিল ও দরখাস্তের ক্ষেত্রে।

    ৮০. তামাদি আইনে সুনির্দিষ্টভাবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই-

    (ক) আপিলের জন্য (খ) রিভিশনের জন্য (গ) রিভিউ এর জন্য (ঘ) এবেটমেন্ট রদের জন্য

    সঠিক উত্তর: খ) রিভিশনের জন্য

    ব্যাখ্যা: তামাদি আইনে রিভিশনের জন্য সুনির্দিষ্ট তামাদির মেয়াদ নেই।

    ৮১. Z নাবালক থাকাবস্থায় তার মামলা করার অধিকার জন্মে। তামাদির সময় গণনা শুরু হবে যখন -

    (ক) Z এর সাবালকত্বের অবসান হবে (খ) Z সাবালক থাকলে (গ) Z এর নাবালকত্বের অবসান হবে (ঘ) উপরের কোনটাই নয়

    সঠিক উত্তর: গ) Z এর নাবালকত্বের অবসান হবে

    ব্যাখ্যা: তামাদি আইনের ৬ ধারা অনুসারে নাবালকত্ব শেষ হলে তামাদি গণনা শুরু হয়।

    ৮২. দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ-

    (ক) ০১ বছর (খ) ০৩ বছর (গ) ০৬ বছর (ঘ) ১২ বছর

    সঠিক উত্তর: খ) ০৩ বছর

    ব্যাখ্যা: দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ ৩ বছর।

    ৮৩. প্রাথমিক ডিক্রি প্রাপ্তির পর কোন পক্ষ চূড়ান্ত ডিক্রি দাখিল করতে পারে-

    (ক) ০৩ বছরের মধ্যে (খ) ০৬ বছরের মধ্যে (গ) ১২ বছরের মধ্যে (ঘ) যে কোন সময়

    সঠিক উত্তর: ঘ) যে কোন সময়

    ব্যাখ্যা: প্রাথমিক ডিক্রি প্রাপ্তির পর চূড়ান্ত ডিক্রির জন্য কোনো নির্দিষ্ট তামাদি নেই।

    ৮৪. আদি আদালত কর্তৃক প্রদত্ত যে কোন আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায়

    (ক) রিভিশনে (খ) আপিলে (গ) রিভিউ-এ (ঘ) রেফারেন্স

    সঠিক উত্তর: ক) রিভিশনে

    ব্যাখ্যা: আদি আদালতের আদেশকে আইনের প্রশ্নে রিভিশনে চ্যালেঞ্জ করা যায়।

    ৮৫. ডিক্রির কার্যসম্পাদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে যদি ডিক্রিটি হয়-

    (ক) অর্থের (খ) অর্থের নয় (গ) রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি (ঘ) রেফার করা

    সঠিক উত্তর: খ) অর্থের নয়

    ব্যাখ্যা: ডিক্রি জারি কার্যক্রম অর্থ সংক্রান্ত নয় এমন ডিক্রিতেও শুরু হতে পারে।

    ৮৬. জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না-

    (ক) ০৩ বছর পর (খ) ০৬ বছর পর (গ) ০৯ বছর পর (ঘ) ১২ বছর পর

    সঠিক উত্তর: ঘ) ১২ বছর পর

    ব্যাখ্যা: ডিক্রি জারির জন্য ১২ বছর পর নতুন দরখাস্ত দাখিল করা যায় না।

    ৮৭. একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক-

    (ক) ৬% (খ) ১০% (গ) ১২% (ঘ) ১৩%

    সঠিক উত্তর: ক) ৬%

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে আদালত খরচার উপর বার্ষিক অনধিক ৬% সুদ প্রদান করতে পারে।

    ৮৮. ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে

    (ক) অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ (খ) আরজি ফেরতের আদেশ (গ) আরজি প্রত্যাখ্যানের আদেশ (ঘ) আরজি গ্রহণের আদেশ

    সঠিক উত্তর: গ) আরজি প্রত্যাখ্যানের আদেশ

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির ২(২) ধারা অনুসারে আরজি প্রত্যাখ্যানের আদেশ ডিক্রি হিসেবে গণ্য।

    ৮৯. অনধিক ৫০ টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে-

    (ক) ২ সপ্তাহ (খ) ৩ সপ্তাহ (গ) ৫ সপ্তাহ (ঘ) ৬ সপ্তাহ

    সঠিক উত্তর: ঘ) ৬ সপ্তাহ

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে ৫০ টাকার ডিক্রি জারিতে অনধিক ৬ সপ্তাহ আটক রাখা যায়।

    ৯০. প্রতিটি মামলা দাখিল করতে হবে-

    (ক) সর্বনিম্ন স্তরের আদালতে (খ) সর্বোচ্চ স্তরের আদালতে (গ) সমমান স্তরের আদালতে (ঘ) আদি স্তরের আদালতে

    সঠিক উত্তর: ক) সর্বনিম্ন স্তরের আদালতে

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে প্রতিটি মামলা সর্বনিম্ন স্তরের উপযুক্ত আদালতে দায়ের করতে হয়।

    ৯১. কোন মামলায় আদালত চূড়ান্ত শুনানীর পূর্বে যে কোন এক পক্ষের প্রার্থনায় খরচসহ সময় প্রদান করতে পারে অনধিক

    (ক) ৩ বার (খ) ৬ বার (গ) ৯ বার (ঘ) ১২ বার

    সঠিক উত্তর: ক) ৩ বার

    ব্যাখ্যা: আদালত চূড়ান্ত শুনানীর পূর্বে অনধিক ৩ বার খরচসহ সময় প্রদান করতে পারে।

    ৯২. কোন মামলায় আদালত রায়ের গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করতে পারে?

    (ক) বাটোয়ারার মামলায় (খ) নিষেধাজ্ঞার মামলায় (গ) ফোরক্লোজারের মামলায় (ঘ) অর্থ মামলায়

    সঠিক উত্তর: ঘ) অর্থ মামলায়

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে অর্থ মামলায় আদালত গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করতে পারে।

    ৯৩. আদালত প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ অমান্যের ক্ষেত্রে অমান্যকারী পক্ষকে দেওয়ানি কয়েদে আটক রাখা যায় অনুর্ধ্ব-

    (ক) ২ মাস (খ) ৩ মাস (গ) ৬ মাস (ঘ) ১ বছর

    সঠিক উত্তর: গ) ৬ মাস

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ অমান্যের ক্ষেত্রে অনুর্ধ্ব ৬ মাস দেওয়ানি কয়েদে আটক রাখা যায়।

    ৯৪. কোন আদালত দৈনিক কার্য তালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানীর জন্য ধার্য করতে পারে?

    (ক) ০৩টি (খ) ০৫টি (গ) ০৭টি (ঘ) ১০টি

    সঠিক উত্তর: খ) ০৫টি

    ব্যাখ্যা: আদালত দৈনিক কার্য তালিকায় অনধিক ৫টি মামলা চূড়ান্ত শুনানীর জন্য ধার্য করতে পারে।

    ৯৫. কোন আদালত একজন তরফা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করবে না-

    (ক) যে-সরকারি পক্ষের বিরুদ্ধে (খ) সরকারের বিরুদ্ধে (গ) বে-সরকারী বিবাদীর বিরুদ্ধে (ঘ) কারও বিরুদ্ধে

    সঠিক উত্তর: খ) সরকারের বিরুদ্ধে

    ব্যাখ্যা: সরকারের বিরুদ্ধে একতরফা অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া যায় না।

    ৯৬. বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা-

    (ক) ডিক্রি হবে (খ) প্রত্যাখ্যাত হবে (গ) খারিজ হবে (ঘ) ফেরত দেয়া হবে

    সঠিক উত্তর: গ) খারিজ হবে

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে বাদী প্রশ্নোত্তর প্রদানে ব্যর্থ হলে মামলা খারিজ হয়।

    ৯৭. নাবালকের পক্ষে কোন মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করতে পারে আরজিটি খরচসহ

    (ক) খারিজের জন্য (খ) নথি থেকে অপসারনের জন্য (গ) ফেরৎ প্রদানের জন্য (ঘ) প্রত্যাখানের জন্য

    সঠিক উত্তর: খ) নথি থেকে অপসারনের জন্য

    ব্যাখ্যা: নাবালকের পক্ষে আসন্ন বন্ধু ছাড়া মামলা দায়ের করলে আরজি নথি থেকে অপসারণযোগ্য।

    ৯৮. কোন মামলার এবেটের আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে-

    (ক) ১৫ দিনের মধ্যে (খ) ৩০ দিনের মধ্যে (গ) ৬০ দিনের মধ্যে (ঘ) ৯০ দিনের মধ্যে

    সঠিক উত্তর: গ) ৬০ দিনের মধ্যে

    ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে এবেটের আদেশ রদের জন্য ৬০ দিনের মধ্যে দরখাস্ত করতে হয়।

    ৯৯. কোন মামলায় একাধিক বাদী থাকলে কোন একজনকে আদালত মামলাটির দাবী প্রত্যাহারের অনুমতি দিতে পারে-

    (ক) অন্য বিবাদীদের সম্মতিতে (খ) অন্যবাদীদের সম্মতিতে (গ) সরকারি কৌশুলির সম্মতিতে (ঘ) আইনজীবীর সম্মতিতে

    সঠিক উত্তর: খ) অন্যবাদীদের সম্মতিতে

    ব্যাখ্যা: একাধিক বাদী থাকলে কোনো একজনের দাবী প্রত্যাহারে অন্য বাদীদের সম্মতি প্রয়োজন।

    ১০০. একজন বে-সরকারি ব্যক্তি কর্তৃক বর্তমান (easement) অধিকার অর্জনের ন্যূনতম সময় কাল হলো-

    (ক) ১২ বছর (খ) ২০ বছর (গ) ৩০ বছর (ঘ) ৬০ বছর

    সঠিক উত্তর: খ) ২০ বছর

    ব্যাখ্যা: Easement Act অনুসারে বে-সরকারি ব্যক্তির ক্ষেত্রে easement অধিকার অর্জনের ন্যূনতম সময়কাল ২০ বছর।