অবশিষ্ট সময় ০১:০০:০০
উত্তর দেওয়া হয়েছে: ০ / ১০০

বার কাউন্সিল মডেল টেস্ট – ১০

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রকৃত মান ও কাঠামো বিশ্লেষণ করে এই পূর্ণাঙ্গ মডেল টেস্টটি তৈরি করা হয়েছে। প্রকৃত পরীক্ষার পরিবেশে নিজেকে যাচাই করে নিন।

১০০টি প্রশ্ন সময় ১ ঘণ্টা পূর্ণমান ১০০ নেগেটিভ ০.২৫

পরীক্ষার নিয়মাবলি

  • মোট প্রশ্ন ১০০টি, সম্পূর্ণ আইন বিষয়ক; প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। মোট সময় ১ ঘণ্টা (৬০ মিনিট)।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে (নেগেটিভ মার্কিং)। উত্তর না দিলে কোনো নম্বর কাটা হবে না।
  • পাস নম্বর ৫০।
  • সময় শেষ হলে পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যাবে।
  • জমা দেওয়ার পর আপনার প্রাপ্ত নম্বর এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যা দেখতে পারবেন।

বার কাউন্সিল মডেল টেস্ট – ১০ সম্পর্কে

বার কাউন্সিল মডেল টেস্ট – ১০ হলো বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট (এমসিকিউ) পরীক্ষার হুবহু কাঠামোয় তৈরি একটি পূর্ণাঙ্গ অনলাইন মডেল টেস্ট। এতে মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন আছে, সময় ১ ঘণ্টা (৬০ মিনিট), পূর্ণমান ১০০। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর, আর প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে (নেগেটিভ মার্কিং)। পাস নম্বর ৫০। প্রশ্নগুলো ২০১২ থেকে ২০২৩ সালের বাস্তব বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার প্রশ্নধরন ও সিলেবাস বিশ্লেষণ করে সাজানো হয়েছে, যাতে প্রশ্নের মান, ভাষা ও কাঠিন্য বাস্তব পরীক্ষার কাছাকাছি থাকে। এই সিরিজের ১২টি টেস্টে একই প্রশ্ন দ্বিতীয়বার আসেনি; এটি সিরিজের ১০ নম্বর টেস্ট।

  • আইন (দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, বার কাউন্সিল অর্ডার ও পেশাগত আচরণবিধি) ১০০

বিষয়ভিত্তিক মানবণ্টন: আইন (দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, বার কাউন্সিল অর্ডার ও পেশাগত আচরণবিধি) ১০০টি। পরীক্ষা শুরু করলে উপরে একটি টাইমার চালু হয়, বাম পাশের সূচি থেকে যেকোনো বিষয়ে গিয়ে উত্তর দেওয়া যায়, আর জমা দেওয়ার পর প্রাপ্ত নম্বরের সাথে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যা দেখা যায়। মোবাইল ও কম্পিউটার—দুই জায়গাতেই পরীক্ষা দেওয়া যায়। টেস্টটি দিলে বোঝা যাবে কোন বিষয়ে সময় বেশি লাগছে আর কোথায় ভুল বেশি হচ্ছে; বাস্তব পরীক্ষার আগে ঠিক এই দুটি জিনিসই জানা সবচেয়ে জরুরি।

কীভাবে পরীক্ষা দেবেন

  1. “পরীক্ষা শুরু করুন” বোতামে চাপ দিন; সাথে সাথে ৬০ মিনিটের টাইমার চালু হবে।
  2. প্রতিটি প্রশ্নের চারটি অপশন থেকে একটিতে ক্লিক করুন; জমা দেওয়ার আগে উত্তর বদলানো যাবে।
  3. বাম পাশের (মোবাইলে উপরের “সূচিপত্র”) মেনু থেকে বিষয় বদলে উত্তর দিন; মোট কয়টি উত্তর দেওয়া হয়েছে তা উপরের বারে দেখা যাবে।
  4. নিশ্চিত না হলে প্রশ্ন ছেড়ে দিন—ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যায়, না দিলে কাটা যায় না।
  5. সময় শেষ হলে পরীক্ষা নিজে থেকেই জমা হবে; চাইলে আগেই “পরীক্ষা জমা দিন” চাপুন।
  6. ফলাফলে সঠিক, ভুল ও বাদ দেওয়া প্রশ্নের সংখ্যা দেখুন, তারপর প্রতিটি বিষয়ে ফিরে গিয়ে ব্যাখ্যা পড়ুন।

সচরাচর জিজ্ঞাসা

বার কাউন্সিল মডেল টেস্ট – ১০ কি বিনামূল্যে দেওয়া যায়?

হ্যাঁ। চাকরি বাংলার সব অনলাইন মডেল টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে, কোনো নিবন্ধন ছাড়াই দেওয়া যায়। লগইন করে দিলে ফলাফল আপনার ড্যাশবোর্ডে সংরক্ষিত থাকে, ফলে পরের টেস্টের সাথে অগ্রগতি তুলনা করা যায়।

পরীক্ষায় নেগেটিভ মার্কিং কীভাবে হিসাব করা হয়?

প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর যোগ হয় এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যায়। উত্তর না দেওয়া প্রশ্নে কোনো নম্বর কাটা হয় না। তাই যে প্রশ্নে নিশ্চিত নন, সেটি ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ—বাস্তব পরীক্ষার নিয়মও তা-ই।

একই টেস্ট কি একাধিকবার দেওয়া যাবে?

যাবে। জমা দেওয়ার পর “আবার পরীক্ষা দিন” বোতামে চাপ দিলে একই ১০০টি প্রশ্ন নতুন করে শুরু হয়। তবে সবচেয়ে ভালো ফল পেতে প্রথমবার সময় ধরে দিন, ব্যাখ্যা পড়ে দুর্বল বিষয় ঠিক করুন, তারপর সিরিজের পরের টেস্টে যান—১২টি টেস্টের কোনোটিতে প্রশ্নের পুনরাবৃত্তি নেই।

পরবর্তী ধাপ

টেস্টে যে বিষয়ে নম্বর কম এসেছে, সেটি বিষয়ভিত্তিক মডিউল থেকে পড়ে নিন, বিগত বছরের প্রশ্ন সমাধান দেখুন, আর সব প্রশ্ন ব্যাখ্যাসহ এক বইয়ে পেতে প্রশ্ন ব্যাংক ই-বুকটি দেখুন।

আইন

১. নিম্নের কোনটি দণ্ডনীয় নরহত্যা নয়?

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: দণ্ডবিধি অনুযায়ী মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু দণ্ডনীয় নরহত্যা (culpable homicide) নয়, কারণ গর্ভস্থ শিশু আইনে 'ব্যক্তি' হিসেবে গণ্য হয় না।

২. একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারেন?

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা আরোপ করতে পারেন।

৩. দেওয়ানি মোকদ্দমায় চূড়ান্ত শুনানিকালে উভয়পক্ষ সময়ের আবেদন করতে পারেন-

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুযায়ী চূড়ান্ত শুনানিকালে সময়ের আবেদন উভয়পক্ষ করতে পারেন।

৪. প্রস্তাব প্রত্যাখ্যানের (Revocation of Proposal) সময়সীমা সংক্রান্ত বিধান কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ৫ ধারা অনুযায়ী প্রস্তাব গ্রহণের পূর্ব পর্যন্ত এবং গ্রহণের যোগাযোগ সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত তা প্রত্যাহার করা যায়।

৫. একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক-

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে আদালত খরচার উপর বার্ষিক অনধিক ৬% সুদ প্রদান করতে পারে।

৬. আদি আদালত কর্তৃক প্রদত্ত যে কোন আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায়

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: আদি আদালতের আদেশকে আইনের প্রশ্নে রিভিশনে চ্যালেঞ্জ করা যায়।

৭. Complaint প্রত্যাহার করা হলে আসামী-

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: Complaint প্রত্যাহার হলে আসামী মুক্তি পায়।

৮. আদালত কর্তৃক গঠিত অভিযোগ ________

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ২৪১ অনুসারে আদালত কর্তৃক গঠিত অভিযোগ ভাষায় লিখিত হবে।

৯. সরকার কর্তৃক কোন ব্যক্তি তার জমি হতে বেদখল করতে পারে-

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: সরকার কর্তৃক বেদখলের ক্ষেত্রে স্বত্ব ঘোষণা ও দখল উদ্ধারের মামলা করতে হয়।

১০. লিমিটেশন এ্যাক্ট, ১৯৮০ এর ৫ ধারা প্রযোজ্য হবে না-

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: তামাদি আইনের ৫ ধারা শুধুমাত্র আপিল, রিভিউ, রিভিশন ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য, মূল মামলায় নয়।

১১. অপরাধের প্ররোচনা ও মূল অপরাধ একই সাথে সংঘটিত হলে সাধারণ নিয়ম কী?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ১০৯ ধারা অনুযায়ী প্ররোচিত অপরাধ সংঘটিত হলে এবং শাস্তির পৃথক বিধান না থাকলে ইন্ধনদাতা মূল অপরাধের শাস্তির যোগ্য হন।

১২. লিখিত দলিলের শর্তাবলি পরিবর্তনের জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্যতার সাধারণ নিষেধাজ্ঞা কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: ৯২ ধারা অনুযায়ী দলিলের শর্তাবলি পরিবর্তন, সংযোজন বা বিয়োজনের জন্য সাধারণত মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, নির্দিষ্ট ব্যতিক্রম ব্যতীত।

১৩. আদালতের হেফাজতে রক্ষতি অপরাধ সংক্রান্ত কোনো সম্পত্তি ফেরৎ পাওয়ার জন্য আদালতে কী দাখিল করা আবশ্যক?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: আদালতের হেফাজতে রক্ষিত অপরাধ সংক্রান্ত সম্পত্তি ফেরত পেতে হলে আদালতে মুচলেকা দাখিল করতে হয়।

১৪. নাবালকের সম্পত্তি সংক্রান্ত মামলায় গার্ডিয়ান আদালতের অনুমতি ব্যতীত আপোষ করলে তার আইনি পরিণতি কী?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: আদেশ ৩২ অনুযায়ী নাবালকের স্বার্থ সংশ্লিষ্ট আপোষে আদালতের অনুমোদন প্রয়োজন; তা ব্যতীত স্বার্থবিরোধী আপোষ চ্যালেঞ্জযোগ্য।

১৫. লিখিত জবাবে আরজির কোনো বক্তব্য সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলে তার আইনগত ফল কী?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: আদেশ ৮ বিধি ৫ অনুযায়ী লিখিত জবাবে আরজির কোনো বক্তব্য সুনির্দিষ্টভাবে অস্বীকার না করা হলে তা স্বীকৃত বলে গণ্য হয়।

১৬. দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: দণ্ডবিধির ১০৩ ধারা অনুযায়ী রাতের বেলায় ঘরে ভাঙচুর করে অনুপ্রবেশের ক্ষেত্রে সম্পত্তির ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে।

১৭. কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারের স্থিতিকাল _______

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: দণ্ডবিধিতে ৬টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার মৃত্যু পর্যন্ত প্রসারিত হয়।

১৮. মিথ্যা এজাহার দায়েরের জন্য কী শাস্তির বিধান রয়েছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: দণ্ডবিধির ১৮২ ও ২১১ ধারা অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এজাহার দায়ের করলে তা শাস্তিযোগ্য অপরাধ।

১৯. আদালত কর্ম সমাপ্তের পর যে কোন জরুরী বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন এ্যাডভোকেটের সাক্ষাৎকারের উপযুক্ত পন্থা হলো-

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: পেশাগত আচরণবিধি অনুসারে আদালত কর্মসময়ের বাইরে বিচারকের সাথে মামলা সংক্রান্ত যোগাযোগ থেকে বিরত থাকতে হবে।

২০. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারাবলে অশ্লীলতার অভিযোগে কোনো পুস্তক বাজেয়াপ্ত করে?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: The Code of Criminal Procedure, 1898 এর Section 99A তে কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা এবং তার জন্য তল্লাশী পরোয়ানা জারির ক্ষমতা: সংবাদপত্র বা পুস্তকাদি যা রাষ্ট্রদ্রোহ বা শ্রেণীদ্বেষ সৃষ্টি বা সরকারি কর্মচারীর অবমাননা বা অশ্লীলতা ইত্যাদি বিষয়বস্তু ধারণ করে, সেগুলো সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাজেয়াপ্ত করতে পারে।

২১. যুগ্ম জেলা জজ আদালতের এখতিয়ার সহকারী জজ আদালতের তুলনায় কেমন?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: যুগ্ম জেলা জজ আদালত সাধারণত সহকারী জজ আদালতের চেয়ে বৃহত্তর আর্থিক এখতিয়ারের মামলা বিচার করে।

২২. The Penal Code, 1860 অনুসারে চুরি ________ সম্পত্তির সাথে সম্পৃক্ত।

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: দণ্ডবিধির ৩৭৮ ধারা অনুযায়ী চুরি শুধুমাত্র অস্থাবর (movable) সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য।

২৩. বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: বাংলাদেশ লিগ্যাল প্র্যাক্টিশনার্স এণ্ড বার কাউন্সিল অর্ডার অনুসারে সচিব সরকার কর্তৃক নিযুক্ত হন।

২৪. X, Y এর অবীনে ২ বছর শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করবেন মর্মে চুক্তিবদ্ধ হন। চুক্তিটির সুনির্দিষ্ট কার্যসম্পাদন ________।

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ব্যক্তিগত সেবা বা দক্ষতা সংক্রান্ত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী এ ধরনের চুক্তি আদালত কর্তৃক বলবৎ করা হয় না।

২৫. জাল মুদ্রা তৈরির শাস্তি সংক্রান্ত বিধান কোন অধ্যায়ে আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: দণ্ডবিধির দ্বাদশ অধ্যায়ে মুদ্রা ও সরকারি স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ ও শাস্তি বর্ণিত আছে।

২৬. সরকারি নথিপত্র (Public Documents)-এর সংজ্ঞা কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ৭৪ ধারায় সরকারি নথিপত্র (Public Documents)-এর সংজ্ঞা দেওয়া হয়েছে, যেমন—রাষ্ট্রীয় কার্যাবলির নথি বা সরকারি রেজিস্টার।

২৭. অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আরজিতে কার দস্তখত প্রয়োজন হবে?

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: CPC এর আদেশ ৬ বিধি ১৪ অনুসারে আরজিতে বাদী বা তার যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি এবং অ্যাডভোকেটের দস্তখত থাকতে হবে।

২৮. The Code of Civil Procedure, 1908 এর Order 39, rule 2 অনুযায়ী দেওয়ানি আদালত কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার আদেশ ক্রমাগত লংঘনকারীকে কতদিন দেওয়ানি কারাগারে আটক রাখার বিধান আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির Order 39, rule 2 অনুযায়ী আদালতের নিষেধাজ্ঞা আদেশ লংঘনকারীকে অনধিক ৬ মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যায়।

২৯. সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: CPC এর আদেশ ৪৩ বিধি ১ অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আপিল করা যায়।

৩০. একজন অ্যাডভোকেট আদালতের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করলে তা কোন নীতির লঙ্ঘন?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: আইনজীবীর প্রথম দায়িত্ব আদালতের প্রতি সততা বজায় রাখা; আদালতে জেনেশুনে মিথ্যা তথ্য উপস্থাপন এই মৌলিক পেশাগত নীতির গুরুতর লঙ্ঘন।

৩১. আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলে, আদালতের আদেশ হবে -

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: CPC অনুসারে নির্ধারিত সময়ে স্ট্যাম্প পেপার সরবরাহ না করলে আরজি নাকচ হবে।

৩২. প্রকাশ্যে অশালীন গান বা কথা বলার শাস্তি সংক্রান্ত বিধান কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ২৯৪ ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে অশ্লীল গান, শব্দ বা কথা বলার শাস্তির বিধান রয়েছে।

৩৩. একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যায়।

৩৪. নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্র সম্পর্কে The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বলা হয়েছে?

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: The Specific Relief Act, 1877 এর ৫৬ ধারায় নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্রসমূহ উল্লেখ করা হয়েছে।

৩৫. কোম্পানির নিবন্ধন কোন কর্তৃপক্ষের নিকট করতে হয়?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: কোম্পানি নিবন্ধন করতে হয় Registrar of Joint Stock Companies and Firms (RJSC)-এর কাছে।

৩৬. বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে মক্কেল আকর্ষণ করা পেশাগত আচরণবিধিতে কীভাবে বিবেচিত হয়?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: আইন পেশার মর্যাদা রক্ষার্থে প্রথাগতভাবে অ্যাডভোকেটদের বাণিজ্যিক বিজ্ঞাপন প্রদান নিষিদ্ধ বা কঠোরভাবে সীমাবদ্ধ।

৩৭. বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 অনুসারে বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ১৫ জন।

৩৮. বাংলাদেশের নির্বাচন কমিশন সংক্রান্ত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিধান এবং ১১৯ অনুচ্ছেদে এর দায়িত্ব বর্ণিত আছে।

৩৯. জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না-

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: ডিক্রি জারির জন্য ১২ বছর পর নতুন দরখাস্ত দাখিল করা যায় না।

৪০. নিজ সাক্ষীকে বিরুদ্ধি উদ্দেগকারী প্রশ্ন করা হতে কে নিষেধ করতে পারে?

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ১৫৪ ধারা অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া নিজ সাক্ষীকে জেরা করা যায় না। আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেন।

৪১. রিসিভার নিয়োগ সংক্রান্ত বিধান কোন আদেশে আছে?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: আদেশ ৪০-এ রিসিভার (Receiver) নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে।

৪২. একজন পাবলিক প্রসিকিউটর এর প্রাথমিক দায়িত্ব কী?

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো ন্যায়বিচার নিশ্চিত করা, শুধুমাত্র দোষী সাব্যস্ত করা নয়।

৪৩. কোন কারণে ব্যয়িত সময়কালে আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে?

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: তামাদি আইনের ১২ ধারা মতে তামাদির মেয়াদ হিসাব করার সময় রায়ের নকল গ্রহণে ব্যয়িত সময়, রোয়েদাদ উত্তোলন করতে যে সময় ব্যয় হয় — এগুলো বাদ দিয়ে হিসাব করতে হবে।

৪৪. মিথ্যা বা উৎপীড়নমূলক মামলা দায়েরের জন্য আদালত কী আরোপ করতে পারেন?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: কার্যবিধির ৩৫ক ধারা অনুযায়ী মিথ্যা বা উৎপীড়নমূলক দাবি বা জবাব দাখিলের জন্য আদালত ক্ষতিপূরণমূলক খরচা আরোপ করতে পারেন।

৪৫. এজেন্সি (Agency) সংক্রান্ত মূল সংজ্ঞা কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ১৮২ ধারায় এজেন্ট ও প্রিন্সিপাল-এর সংজ্ঞা দেওয়া হয়েছে।

৪৬. ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়_______এর ক্ষেত্রে-

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী, জেরায় (cross-examination) ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়।

৪৭. যুগ্ম দায়রা জজ ৭ বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে?

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ৪১০ ধারা অনুসারে দায়রা আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হয়।

৪৮. The Penal Code, 1860 এর কোন ধারার অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে না?

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: দণ্ডবিধির ৩২৬ ধারা গুরুতর আঘাত সংক্রান্ত যা গুরুতর অপরাধ এবং এর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায় না।

৪৯. দণ্ডাদেশ পুনর্বিবেচনা বা আপিলের বিধান কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ৪০৩-৪২৩ ধারায় ফৌজদারি আপিল সংক্রান্ত বিভিন্ন বিধান রয়েছে।

৫০. The Evidence Act, 1872 এর ২৪ ধারা অনুযায়ী The Penal Code, 1860 'Confession' caused by _______ is irrelevant in criminal proceeding.

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ২৪ ধারা অনুযায়ী, Inducement (প্রলোভন), Threat (হুমকি) বা Promise (প্রতিশ্রুতি) দ্বারা প্রাপ্ত দোষস্বীকারোক্তি ফৌজদারি কার্যক্রমে অপ্রাসঙ্গিক।

৫১. খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কি?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার (Culpable homicide not amounting to murder) সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

৫২. 'অসাধুভাবে' (Dishonestly)-এর সংজ্ঞা কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: ২৪ ধারায় 'অসাধুভাবে' (Dishonestly)-এর সংজ্ঞা দেওয়া হয়েছে — বেআইনিভাবে লাভ বা ক্ষতির উদ্দেশ্যে কোনো কাজ করা।

৫৩. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী ইস্যু কত ধরনের?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি অনুসারে ইস্যু দুই প্রকার— (১) তথ্যগত ইস্যু (issues of fact) এবং (২) আইনগত ইস্যু (issues of law)।

৫৪. The Evidence Act, 1872 এর ________ ধারায় অপরাধ সংঘটনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে।

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: The Evidence Act, 1872 এর ৮ ধারায় অপরাধ সংঘটনের উদ্দেশ্য (motive), প্রস্তুতি ও পূর্ববর্তী ও পরবর্তী আচরণ সম্পর্কে বিধান রয়েছে।

৫৫. সুনির্দিষ্ট প্রতিকার দেয়া যেতে পারে-

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে রিসিভার নিয়োগের মাধ্যমে প্রতিকার দেওয়া যায়।

৫৬. 'Plea of alibi' প্রমাণের দায়িত্ব-

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: 'Plea of alibi' বা অন্যত্র উপস্থিতির প্রমাণ দেওয়ার দায়িত্ব আসামীর উপর বর্তায়। সাক্ষ্য আইনের ১০৩ ধারা অনুযায়ী যিনি কোনো বিষয় দাবি করেন তাকেই তা প্রমাণ করতে হয়।

৫৭. বিক্রয় (Sale)-এর সংজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ৫৪ ধারায় স্থাবর সম্পত্তির বিক্রয় (Sale)-এর সংজ্ঞা দেওয়া হয়েছে — মূল্যের বিনিময়ে সম্পত্তির মালিকানা হস্তান্তর।

৫৮. একটি ফৌজদারি আদালত পুলিশ ডায়েরী তলব করতে পারেন-

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারের সময় আদালত পুলিশ ডায়েরী তলব করতে পারেন।

৫৯. প্রতিদান ব্যতীত দায়মুক্তি (Remission) সংক্রান্ত বিধান কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ৬৩ ধারা অনুযায়ী পাওনাদার প্রতিদান ব্যতীতও দেনাদারকে তার দায় থেকে সম্পূর্ণ বা আংশিকভাবে অব্যাহতি (Remission) দিতে পারেন।

৬০. 'Exclusion of time in legal proceeding' সম্পর্কিত বিধান রয়েছে The Limitation Act, 1908 এর _________ ধারায়।

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: The Limitation Act, 1908 এর ১২ ধারায় আইনি কার্যক্রমে সময় বাদ দেওয়ার (Exclusion of time) বিধান রয়েছে।

৬১. পুনঃজেরার (Re-examination) উদ্দেশ্য কী?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ১৩৮ ধারা অনুযায়ী জেরায় উত্থাপিত বিষয় স্পষ্টীকরণের জন্য সংশ্লিষ্ট পক্ষ পুনঃজেরা করতে পারেন।

৬২. স্বামী-স্ত্রীর মধ্যে বৈবাহিক জীবনকালীন যোগাযোগ প্রকাশে বাধা সংক্রান্ত বিধান কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: ১২২ ধারা অনুযায়ী বিবাহিত অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ সাধারণত গোপনীয় এবং তা প্রকাশে বাধ্য করা যায় না, নির্দিষ্ট ব্যতিক্রম ব্যতীত।

৬৩. আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো প্রথা বা রীতির পরিণতি সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: ২৬ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন এতটুকু পরিমাণে বাতিল হবে।

৬৪. বিচারক সাক্ষীকে প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ১৬৫ ধারা অনুযায়ী সত্য উদঘাটনের স্বার্থে বিচারক যেকোনো সময় সাক্ষী বা পক্ষকে যেকোনো প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন।

৬৫. ফৌজদারি কার্যবিধিতে 'তদন্ত' (Inquiry)-এর সংজ্ঞা কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ৪(ট) ধারায় Inquiry-র সংজ্ঞা দেওয়া হয়েছে — বিচার ব্যতীত ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত প্রতিটি অনুসন্ধান।

৬৬. অন্যান্য আইনজীবী এর উপর কার প্রাক-শ্রোতা অধিকার (Right of Pre-audience) রয়েছে?

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: বাংলাদেশের অ্যাটর্নী জেনারেলের অন্যান্য আইনজীবীর উপর প্রাক-শ্রোতা অধিকার (Right of Pre-audience) রয়েছে।

৬৭. পারিবারিক আদালতে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সাধারণত সর্বোচ্চ কত দিন সময় দিতে পারেন?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ৮ ধারা অনুযায়ী লিখিত জবাব দাখিলের জন্য অনধিক ২১ দিন সময় দিতে পারেন।

৬৮. সরকারি নথির ব্যতীত অন্যান্য দলিল যাচাইয়ে সাধারণত কী প্রয়োজন হয়?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: বেসরকারি দলিলের ক্ষেত্রে সাধারণত সাক্ষী বা হস্তাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে সম্পাদন/হস্তাক্ষর প্রমাণ করতে হয়।

৬৯. দায়রা আদালতে বিচারের জন্য মামলা প্রেরণের প্রক্রিয়াকে কী বলা হতো?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: পূর্বে ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালতে বিচারার্থ মামলা প্রেরণের প্রক্রিয়াকে কমিটমেন্ট প্রসিডিংস বলা হতো।

৭০. একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে-

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: সাক্ষ্য আইন অনুসারে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা গৌণ সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়।

৭১. বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের কোন এখতিয়ার নেই -

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: বার কাউন্সিল আদেশ অনুযায়ী ট্রাইব্যুনালের দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দের এখতিয়ার নেই।

৭২. বিরোধীয় স্থাবর সম্পত্তি দুটি ভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত হলে মামলা কোথায় দায়ের করা যায়?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: কার্যবিধির ১৭ ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত হলে বাদী তার পছন্দমতো যেকোনো একটি আদালতে মামলা দায়ের করতে পারেন।

৭৩. জেরার (Cross-Examination) মূল উদ্দেশ্য কী?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: জেরার মাধ্যমে বিপক্ষের আইনজীবী সাক্ষীর জবানবন্দির সত্যতা, নির্ভরযোগ্যতা ও সামঞ্জস্য যাচাই করেন।

৭৪. তদন্তে বিলম্ব হলে আসামীর প্রতিকার কী হতে পারে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: অহেতুক বিলম্বের ক্ষেত্রে আসামী জামিনের আবেদন করতে পারেন বা আদালতের কাছে দ্রুত বিচারের জন্য প্রার্থনা জানাতে পারেন, যা দ্রুত বিচারের সাংবিধানিক অধিকারের অংশ।

৭৫. The Limitation Act, 1908 এর কোন ধারায় দলিলে বর্ণিত সময়ের হিসাব করার বিধান রয়েছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: তামাদি আইনের ২৫ ধারায় দলিলে বর্ণিত সময়ের হিসাব করার বিধান রয়েছে।

৭৬. মৃত্যুকালীন ঘোষণা গ্রহনীয় ______________?

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: The Evidence Act, 1872 এর ৩২ ধারা অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা (Dying Declaration) দেওয়ানি ও ফৌজদারি উভয় কার্যধারায় গ্রহণযোগ্য।

৭৭. ডিক্রির কার্যসম্পাদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে যদি ডিক্রিটি হয়-

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: ডিক্রি জারি কার্যক্রম অর্থ সংক্রান্ত নয় এমন ডিক্রিতেও শুরু হতে পারে।

৭৮. নিম্নবর্ণিত কোন বস্তুটি সঠিক?

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: দণ্ডবিধি অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম কারাদণ্ড।

৭৯. সকল দেওয়ানি কার্যক্রম কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: সাক্ষ্য আইন অনুসারে দেওয়ানি কার্যক্রমে স্বামী বা স্ত্রী যোগ্য স্বাক্ষী (Competent witness)।

৮০. দেওয়ানি কার্যধারার কোনো ক্রটি সংশোধনের জন্য আদালত The Code of Civil Procedure, 1908 এর -

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ১৫৩ ধারায় কার্যধারার ক্রটি সংশোধনের বিধান রয়েছে।

৮১. ঘোষণামূলক ডিক্রি (Declaratory Decree) সংক্রান্ত বিধান কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ৪২ ধারা অনুযায়ী কোনো ব্যক্তির আইনগত অধিকার বা মর্যাদা সম্পর্কে সংশয় দেখা দিলে তিনি ঘোষণামূলক ডিক্রি চাইতে পারেন।

৮২. অবৈধভাবে বাধা প্রদান (Wrongful Restraint)-এর সংজ্ঞা কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ৩৩৯ ধারায় Wrongful Restraint-এর সংজ্ঞা দেওয়া হয়েছে — কাউকে তার ইচ্ছামতো চলাচলে বাধা দেওয়া।

৮৩. স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলার (Recovery of Immovable Property) সাধারণ তামাদির মেয়াদ কত?

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: স্বত্বের ভিত্তিতে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলার সাধারণ তামাদির মেয়াদ ১২ বছর।

৮৪. অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি The Penal Code, 1860 এর কোন ধারায় রয়েছে?

সঠিক উত্তর: (ঘ)

ব্যাখ্যা: দণ্ডবিধির ৫০৬ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের (criminal intimidation) শাস্তির বিধান রয়েছে।

৮৫. কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় আটক রাখা হবে তা নির্ধারণ করেন কে?

সঠিক উত্তর: (গ)

ব্যাখ্যা: কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় আটক রাখা হবে তা সরকার নির্ধারণ করেন।

৮৬. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।

৮৭. রিভিশন মামলায় হাইকোর্ট বিভাগ কর্তৃক বহাল ডিক্রি জারির দরখাস্ত কোথায় করতে হয়?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: কার্যবিধি অনুযায়ী ডিক্রি জারি সর্বদা যে আদালত ডিক্রি প্রদান করেছিল সেই মূল আদালতেই করতে হয়, উচ্চতর আদালতে বহাল হলেও।

৮৮. ভুল আদালতে আরজি দাখিল করা হলে আদালতের করণীয় কী?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: আদেশ ৭ বিধি ১০ অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে আরজি দাখিল হলে তা যথাযথ আদালতে দাখিলের জন্য ফেরত (Return of Plaint) দেওয়া হয়।

৮৯. 'সরকারি কর্মচারী' (Public Servant)-এর সংজ্ঞা কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ২১ ধারায় 'সরকারি কর্মচারী' (Public Servant)-এর বিস্তারিত সংজ্ঞা দেওয়া হয়েছে।

৯০. তদন্তে ব্যবহৃত 'নারকো অ্যানালাইসিস' বা অনুরূপ পরীক্ষার সাক্ষ্যগত মূল্য কেমন?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: এই ধরনের পরীক্ষা ব্যক্তির সম্মতি ও মানবাধিকার প্রশ্নে বিতর্কিত এবং তা সরাসরি স্বীকারোক্তি হিসেবে আইনগত মর্যাদা পায় না।

৯১. নিম্নের কোন অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: দণ্ডবিধি অনুযায়ী আপ্যায়নের মাধ্যমে ঘুষ গ্রহণের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড।

৯২. বিচারিক স্বীকৃতি (Judicial Admission) সম্পর্কে সাধারণ নীতি কী?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: আদালতে পক্ষগণ কর্তৃক স্বীকৃত তথ্য (Judicial Admission) সাধারণত পুনরায় প্রমাণের প্রয়োজন হয় না।

৯৩. যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে দাখিল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মামলাটি-

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: বিবাদী নির্ধারিত সময়ে জবাব দাখিল না করলে একতরফা ডিক্রি হয়।

৯৪. যৌথ ষড়যন্ত্রে (Conspiracy) একজন অপরাধীর বক্তব্য অন্য অপরাধীর বিরুদ্ধে প্রাসঙ্গিক হওয়ার বিধান কোন ধারায়?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ১০ ধারা অনুযায়ী সাধারণ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে ষড়যন্ত্রকালে একজনের বক্তব্য বা কাজ অন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে গণ্য হতে পারে।

৯৫. কোন রিভিউ দরখাস্ত না-মঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কী?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: রিভিউ না-মঞ্জুরের আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়।

৯৬. The Evidence Act, 1872 এ Admission সম্পর্কে বলা হয়েছে ______ধারায়?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৭ থেকে ৩১ ধারায় Admission (স্বীকৃতি) সম্পর্কে বিধান রয়েছে।

৯৭. রেহেন সম্পত্তি বিক্রয়ের বা পুনরুদ্ধারের মামলার (Foreclosure) তামাদির মেয়াদ সাধারণত কত?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: রেহেনদাতার বিরুদ্ধে ফোরক্লোজারের মামলার তামাদির মেয়াদ সাধারণত ৩০ বছর।

৯৮. কোন মামলা দায়েরের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ হলো-

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ ৬ বছর।

৯৯. দণ্ডবিধিতে 'অপরাধ' (Offence)-এর সংজ্ঞা কোন ধারায় আছে?

সঠিক উত্তর: (ক)

ব্যাখ্যা: ৪০ ধারায় 'অপরাধ' (Offence)-এর সংজ্ঞা দেওয়া হয়েছে — এই কোড দ্বারা শাস্তিযোগ্য কোনো কাজ বা বাদ দেওয়া।

১০০. গ্রেফতারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত সময়ের মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে?

সঠিক উত্তর: (খ)

ব্যাখ্যা: ৬১ ধারা অনুযায়ী পরোয়ানা ছাড়া গ্রেফতারকৃত ব্যক্তিকে ভ্রমণের সময় বাদে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হয়।

ফলাফল

আপনার প্রাপ্ত নম্বর

০ / ১০০
০সঠিক
০ভুল
০উত্তরহীন
০নেগেটিভ

নিচের বিষয় থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখে নিন।